"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
অনুদানের টাকায় দ্বিতীয় বিয়ে করলেন জুলাই শহীদের বাবা!
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিনের বাবার বিরুদ্ধে ছেলের অনুদানের অর্থ দিয়ে দ্বিতীয় বিয়ে করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন শহীদের বাবা মোহাম্মদ আব্দুল মতিন।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে জুলাই গণঅভ্যুত্থানের স্মরণে মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান পরিবেশন
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ, জিন্দাবাদ’, ‘সাঈদ-ওয়াসিম-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘একাত্তরের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জুলাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘লড়াই, লড়াই, লড়াই চাই; লড়াই করে বাঁচতে চাই’, ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘কোটা না মেধা—মেধা, মেধা’ এবং ‘বিচার চাই, বিচার চাই; খুনি হাসিনার বিচার চাই’—এমন বিভিন্ন স্লোগান দেন।
২৫ জুলাই, ২০২৬
সীতাকুণ্ডে শিশু হত্যায় আসামির মৃত্যুদণ্ড
চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নেসা ইরা মনিকে শ্বাসনালী কেটে হত্যার ঘটনায় বাবু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ঘটনার চার মাসের মাথায় বৃহস্পতিবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী আব্বাস হোসেন জানান, দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ৯ ধারায় ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুয়াকাটায় হোটেল সি অ্যাডভেঞ্চার ইন থেকে ইয়াবা ও বিদেশি মদসহ আটক ৭
পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ইয়াবা ও বিদেশি মদসহ সাতজনকে আটক করেছে প্রশাসন। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কুয়াকাটার সি অ্যাডভেঞ্চার ইন হোটেলে এ অভিযান পরিচালনা করা হয়। প্রশাসন সূত্র জানায়, আটক ব্যক্তিরা পর্যটক পরিচয়ে হোটেলে কক্ষ ভাড়া নিয়ে অবস্থান করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ও একটি বিদেশি মদের বোতল জব্দ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে না শহীদ ওসমান হাদি
আগামী ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তকে শহীদ শরীফ ওসমান বিন হাদির ‘বীরত্বগাঁথা’ অন্তর্ভুক্ত হচ্ছে না। ইতোমধ্যে সরকারি বিনামূল্যের পাঠ্যবই ছাপানোর দায়িত্বে থাকা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সর্বশেষ উচ্চপর্যায়ের সভায় বিষয়টি নিয়ে চূড়ান্ত পরিকল্পনা নেওয়া হয়েছে। ওই সভার এজেন্ডায় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না। তবে ২০২৮ শিক্ষাবর্ষে এটি যুক্ত হবে কি না, সে বিষয়ে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট পরিকল্পনা ও বিষয়ভিত্তিক কমিটি সিদ্ধান্ত নেবে।
২৫ জুলাই, ২০২৬
ভারতীয় ভিসা আবেদন শুরু, দীর্ঘ লাইনে বাংলাদেশিরা
বাংলাদেশি নাগরিকদের জন্য দীর্ঘ বিরতির পর আবারও ভারতের পর্যটন ভিসার আবেদন গ্রহণ শুরু হয়েছে। রোববার দেশের পাঁচটি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে আবেদন প্রক্রিয়া চালু হলেও সোমবার (২৯ জুন) থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে এগোচ্ছে দেশ: অর্থমন্ত্রী
বাংলাদেশ এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণার পর শনিবার (৪ জুলাই) সকালে প্রথমবারের মতো নিজ শহর চট্টগ্রাম সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেন। অর্থমন্ত্রী বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ফলে দেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
পরিত্যক্ত শ্রেণিকক্ষে মাদক সেবন, আটক ১
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের একটি পরিত্যক্ত শ্রেণিকক্ষ দীর্ঘদিন ধরে অসামাজিক কর্মকাণ্ড, বিশেষ করে মাদক সেবনের জন্য ব্যবহৃত হয়ে আসছিল। অভিযোগ রয়েছে, মাদকসেবীদের একটি চক্র বিদ্যালয়ের টিউবওয়েলসহ বিভিন্ন আসবাবপত্রও চুরি করে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছিল। বুধবার দুপুরে উদয় সরকার ওই শ্রেণিকক্ষে মাদক সেবন করতে গেলে বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা তাকে আটক করেন।
২৫ জুলাই, ২০২৬
খুলনায় গৃহকর্মী নির্যাতন: পুলিশ দম্পতি কারাগারে
খুলনায় গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা দিয়ে নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় এক পুলিশ দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ভুক্তভোগীর মা মামলা দায়ের করার পর তাদের গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে খুলনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ফারুক ইকবাল তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
ভোরে স্কটল্যান্ডের মুখোমুখি ব্রাজিল, দুই দলেই একাধিক পরিবর্তন
গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। বুধবার মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নির্ধারণেও এই ম্যাচ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দলই একাদশে একাধিক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বলে ইঙ্গিত পাওয়া গেছে। ব্রাজিল দলে বড় পরিবর্তন এসেছে রাফিনহা ইনজুরিতে ছিটকে যাওয়ায়। তার জায়গায় তরুণ ফরোয়ার্ড রায়ানকে খেলানোর ইঙ্গিত দিয়েছেন কোচ কার্লো আনচেলত্তি। শেষ অনুশীলনে তিনি রায়ানকে ডান প্রান্তে আক্রমণে পরীক্ষা করেন। ম্যাচ শুরুর আগে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬