"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপির ৫৯ নেতা বহিষ্কার
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে বিএনপি ৫৯ জন নেতাকে বহিষ্কার করেছে। বুধবার (২১ জানুয়ারি) দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
দলীয় কর্মীদের পেট ভরাতে নয়, মানুষের মুক্তির জন্য রাজনীতি করি: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা জাতির সব মানুষের মুক্তির কথা চিন্তা করি। নিজেরা খাওয়ার জন্য কিংবা দলীয় কর্মীদের পেট ভরানোর জন্য রাজনীতি করি না। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। কুষ্টিয়ার সন্তান শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে জামায়াত আমির বলেন, 'আবরার ফাহাদ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। সে ছিল বিদ্রোহী, একটি বিপ্লবের নাম।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে সিসিআরটিবি এর উদ্যোগে 'ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬' কর্মসূচি অনুষ্ঠিত
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যান্সার কেয়ার অ্যান্ড রিসার্চ ট্রাস্ট বাংলাদেশ (সিসিআরটিবি)-এর উদ্যোগে এএসএম স্টুডেন্ট চ্যাপ্টার ইবি- এর সহযোগিতায় “ক্যান্সার সচেতনতা কার্যক্রম-২০২৬” কর্মসূচি আয়োজন করা হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১১টায় ইবনে সিনা বিজ্ঞান ভবনের ১০২ নং কক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির অংশ হিসেবে ইবনে সিনা বিজ্ঞান ভবন থেকে একটি র্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ একই স্থানে এসে শেষ হয়।
২৫ জুলাই, ২০২৬
উত্তরায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণায় ক্যারাভ্যান
সরেজমিনে দেখা যায়, ক্যারাভ্যানের মাধ্যমে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হচ্ছে। এ সময় প্রচারণার অংশ হিসেবে গাড়িতে শাপলা কলি প্রতীক ব্যবহার করা হয় এবং গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে গান পরিবেশন করা হয়। এতে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। পথে পথে মানুষ থেমে ক্যারাভ্যানের প্রচারণা লক্ষ্য করেন এবং অনেককে ইতিবাচক সাড়া দিতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
রয়টার্সের প্রতিবেদন: প্রধানমন্ত্রী হওয়ার পথে এগিয়ে তারেক রহমান
লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। দেশে ফিরেই তিনি রাজনৈতিক মহারণের কেন্দ্রবিন্দুতে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। এমনটাই জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার দীর্ঘ ক্ষমতার পতনের পর রাজনৈতিক শূন্যতায় তারেক রহমানের এই প্রত্যাবর্তন বাংলাদেশের রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় হিসেবে দেখা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
চরফ্যাশনে জামায়াত প্রার্থীর প্রচারণায় নামায় নারীর কান ছিঁড়ে মাথা ফাটালেন ও অন্তঃসত্ত্বা মেয়েকে মারধর করলেন যুবদল নেতা
ভোলার চরফ্যাশনে পছন্দের প্রার্থীর পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নেওয়াকে কেন্দ্র করে হাজেরা বেগম নামে এক নারীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ সময় মাকে রক্ষা করতে এগিয়ে এলে ওই নারীর ৯ মাসের অন্তঃসত্ত্বা মেয়েকে বেধড়ক মারধর ও পেটে লাথি মারার অভিযোগও করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগ নেতাকে ধরতে নেতা-সমর্থকদের পিটুনিতে ৩ পুলিশ আহত
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে সংগঠনটির সমর্থকদের বেধড়ক পিটুনিতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য। রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতার ৬ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র নেতৃত্বে আমির ফয়সাল-রায়হান কবির
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’র আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আমির ফয়সাল একই বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. রায়হান কবির। শনিবার (৩১ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে তিন ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণা
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’ ইউনিটে মোট ৩১ হাজার ২২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন। এ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫.২৫ এবং পাশের হার ৫৫.০৮ শতাংশ।
২৫ জুলাই, ২০২৬
নেত্রকোনায় চার ভোটকেন্দ্রসহ পাঁচ বিদ্যালয়ে অগ্নিসংযোগ
নেত্রকোনায় চারটি ভোটকেন্দ্রসহ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভোটকেন্দ্রের বুথে থাকা বেঞ্চ, সিলিং ফ্যান ও লাইট পুড়ে গেছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে এসব প্রতিষ্ঠানে আগুন দেয় দুর্বৃত্তরা। ভোটকে সামনে রেখে ভীতি সৃষ্টির উদ্দেশ্যেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন নির্বাচনসংশ্লিষ্ট ও স্থানীয়রা। আগুনে ক্ষতিগ্রস্ত ভোটকেন্দ্রগুলো হলো: নেত্রকোনা সদর উপজেলার পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নূরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পূর্বধলা উপজেলার নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
২৫ জুলাই, ২০২৬