আওয়ামী লীগ নেতাকে ধরতে নেতা-সমর্থকদের পিটুনিতে ৩ পুলিশ আহত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাগদা এলাকায় কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে সংগঠনটির সমর্থকদের বেধড়ক পিটুনিতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

রোববার (২৫ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপকে গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর এই হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে গ্রেফতার ৬ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন: কাটাবাড়ী ইউনিয়নের কাটাবাড়ী গ্রামের নুরুজ্জামান মিয়া, মানিক মিয়া, সুজন মিয়া, মো. তাজুল, হাবিবুর রহমান ও সামিউল ইসলাম।

পুলিশ জানায়, রোববার রাতে  শফিক মাহমুদ গোলাপকে গ্রেপ্তারে অভিযানে নামে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে আওয়ামী লীগ নেতা ও তার লোকজন পুলিশের উপর হামলা করে। এসময় পুলিশের তিন এসআইকে বেধড়ক মারধর করে। হামলার একপর্যায়ে তারা পুলিশের দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। এই হামলায় গোবিন্দগঞ্জ থানার এসআই সেলিম রেজা, মীর কায়েস, মমিনুল আহত হন।

পরে অতিরিক্ত পুলিশসহ যৌথবাহিনীর অভিযানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। পরে সেখানে রাতভর অভিযান চালিয়ে ৬ জনকে আটক করে পুলিশ। পরে সোমবার তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়। 

গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, এই ঘটনায় রাতেই ১৮ জনের নাম উল্লেখসহ ৬০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং