"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
চুয়াডাঙ্গায় সংসদ নির্বাচনে ছয় প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে আসনে ছয় প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেগয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রার্থীদের উপস্থিতিতে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। চুয়াডাঙ্গা-১ আসনের প্রার্থীরা হলেন: বিএনপির প্রার্থী মো. শরীফুজ্জামান (ধানের শীষ), জামায়েত ইসলামীর প্রার্থী অ্যাড, মাসুদ পারভেজ (দাঁড়িপাল্লা) ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. জহুরুল ইসলাম (হাতপাখা) প্রতীকে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
২৫ জুলাই, ২০২৬
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জামায়াত প্রার্থীর
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও–সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ড. ইকবাল হোসেন ভুঁইয়া নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে তিনি ১০ দলীয় জোটের প্রার্থীকে সমর্থনের আহ্বান জানিয়েছেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। ড. ইকবাল হোসেন ভুঁইয়া জানান, বোনের অসুস্থতার কারণে মনোনয়নপত্র প্রত্যাহারের নির্ধারিত দিনে সময়মতো নির্বাচন কমিশনে আবেদন জমা দিতে পারেননি। ফলে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার সম্ভব হয়নি।
২৫ জুলাই, ২০২৬
জুলাইয়ে শহীদ সাংবাদিক মেহেদির বাবাকে মারধর, অভিযোগ বিএনপির বিরুদ্ধে
চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক হাসান মেহেদির বাবা মোশারেফ হোসেনকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়ন বিএনপির কয়েকজন নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি। বর্তমানে মোশারেফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট ‘হ্যাক’; ছরওয়ারের গ্রেফতারের বিষয়ে পুলিশের ভেতরেই দ্বিমত
জামায়াতে ইসলামীর আমিরের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ‘হ্যাকড’ হওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বঙ্গভবনের এক কর্মীকে গ্রেপ্তার দেখানোকে কেন্দ্র করে পুলিশের ভেতরেই তৈরি হয়েছে বিভ্রান্তি ও দ্বিমত। মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার ছরওয়ারে আলমকে। তবে এই গ্রেপ্তার আদৌ প্রমাণের ভিত্তিতে নাকি রাজনৈতিক চাপের মুখে, তা নিয়ে প্রশ্ন উঠেছে পুলিশের একাধিক মহলে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) মধ্যরাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) মতিঝিল থানা এলাকা থেকে ছরওয়ারে আলমকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নিয়ে আসে।
২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্র দখল ও সহিংসতার ষড়যন্ত্রের অভিযোগ আমান উল্লাহ আমানের
আমান উল্লাহ আমান বলেন, ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির বহু নেতাকর্মী শহীদ হয়েছেন। জুলাই আন্দোলনে রিয়াজ, আবু সাঈদ ও ওয়াসিম শহীদ হয়েছেন। সম্প্রতি ইনকিলাব মঞ্চের হাদি ও কেরানীগঞ্জের হাসান মোল্লাকেও গুলি করে হত্যা করা হয়েছে। আজও সেই একই শক্তি জনগণের ভোটাধিকার হরণে মাঠে নেমেছে বলে তিনি অভিযোগ করেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া ৪ সংসদীয় আসনে ৭ প্রার্থীর প্রতীক বরাদ্দ
ব্রাহ্মণবাড়িয়া-৪ সংসদীয় আসনে ৭ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শারমিন আক্তার জাহান আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন। এ সময় আসনের প্রার্থী ও তাদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে মঙ্গলবার দিন ১জন বাতিল,২ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিভিন্ন রাজনৈতিক দলের মোট ৭ জন প্রার্থী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
২৫ জুলাই, ২০২৬
এক বছরে ২৫০ গার্মেন্টস বন্ধ, টিকে থাকা ব্যবসায়ীরাও ধুঁকছেন: ফজলে শামীম
গত এক বছরে দেশে ২০০ থেকে ২৫০টি গার্মেন্টস কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন বিকেএমইএ’র (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন) নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। যেসব কারখানা এখনো চালু আছে, সেগুলোর ব্যবসায়ীরাও কার্যত টিকে থাকার লড়াই করছেন বলে জানিয়েছেন তিনি। সম্প্রতি একটি টেলিভিশন টক শোতে অংশ নিয়ে ফজলে শামীম বলেন, 'যারা বন্ধ হয়ে গেছে তারা তো শেষ হয়ে গেছে। কিন্তু যারা আছি, আমরা কি বেঁচে আছি? আমরা মৃত্যুর পথযাত্রী, আমরা ধুঁকছি। কতদিন এই গার্মেন্টস সেক্টরে টিকতে পারব, তা জানি না।'
২৫ জুলাই, ২০২৬
ইরান নীতিতে এখনো ‘চূড়ান্ত লক্ষ্য’ নির্ধারণ হয়নি, বিকল্প পর্যালোচনায় ট্রাম্প প্রশাসন
ইরান বিষয়ে যুক্তরাষ্ট্রের নীতির চূড়ান্ত ‘এন্ড স্টেট’ বা লক্ষ্য এখনো নির্ধারণ করতে পারেনি ট্রাম্প প্রশাসন। তবে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। কর্মকর্তারা জানান, প্রশাসনের ভেতরে ইরান ইস্যুতে আলোচনা চলমান থাকলেও নীতিনির্ধারকেরা এখনো স্পষ্ট কোনো উদ্দেশ্যে একমত হননি। ফলে যুক্তরাষ্ট্র বিভিন্ন সামরিক ও কূটনৈতিক বিকল্প পর্যালোচনা করছে, যদিও তাৎক্ষণিক কোনো পদক্ষেপের সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না।
২৫ জুলাই, ২০২৬
সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদকসহ স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
বরগুনার তালতলীতে সাবেক ছাত্রলীগ নেতার বাসা থেকে মাদক ও দেশীয় অস্ত্রসহ স্বেচ্ছাসেবক দলের এক নেতা এবং এক স্বাস্থ্য সহকারীকে গ্রেপ্তার করেছে নৌবাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের প্রত্যেককে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতের অভিযানে গ্রেপ্তার হওয়া দুজন হলেন: তালতলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও ঝাড়াখালি গ্রামের বাসিন্দা ইসহাক আকন সবুজ (৪০) এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী আবুল কালাম আজাদ (৩৯)।
২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান
জনগণের সমর্থনে সরকার গঠন করতে পারলে রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে ‘মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা’—এ ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণে সরকারে থাকাকালে বিএনপির ভুলত্রুটির জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। তিনি বলেন, অতীতে জনগণের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে এবং সে সময় দেশ পরিচালনায় অনিচ্ছাকৃত কিছু ভুলত্রুটি হয়ে থাকতে পারে। এজন্য তিনি দেশবাসীর কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।
২৫ জুলাই, ২০২৬