"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মানবতাবিরোধী অপরাধে জয়–পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে কি না—সে বিষয়ে আজ আদেশ দেবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বুধবার (২১ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশের দিন ধার্য রয়েছে। এর আগে, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে গত ১৫ জানুয়ারি এদিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লা-১০: হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেলেন মোবাশ্বের, দেখালেন বিএনপির মনোনয়ন
জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা–১০ আসনের প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশনের (ইসি) নেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। মোবাশ্বের আলমের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ইজাদুর রহমান মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ শুরু করেছেন সব প্রার্থী। এরই ধারাবাহিকতায় নবম দিনের প্রচারণায় গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ ইজাদুর রহমান মিলন ঘোড়া প্রতীকে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। সারা দেশের মতো গাজীপুর-৩ আসনেও নির্বাচনী উৎসবের আমেজ বাড়ছে। সংসদ সদস্য প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে সমর্থন চাইছেন। এরই অংশ হিসেবে স্বতন্ত্র প্রার্থী ইজাদুর রহমান মিলন ব্যস্ত সময় পার করছেন নির্বাচনী প্রচারণায়।
২৫ জুলাই, ২০২৬
ইসরাইলি আগ্রাসনকে পূর্ণ শক্তিতে প্রতিরোধের ডাক দিলেন হিজবুল্লাহ প্রধান
ইসরাইলের অব্যাহত সামরিক অভিযানের মুখে পিছু না হটার ঘোষণা দিয়েছেন লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মহাসচিব নাঈম কাসেম। মঙ্গলবার ইসলামিক এডুকেশন অ্যান্ড ট্রেনিং ফাউন্ডেশনের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, হিজবুল্লাহ কখনোই আত্মসমর্পণ করবে না এবং পূর্ণ শক্তি দিয়ে ইসরাইলি আগ্রাসনের মোকাবিলা করবে।
২৫ জুলাই, ২০২৬
বোরহানউদ্দিন স্কুল মাঠে জনসমাবেশ, ভোলা–২ আসনে ধানের শীষে সমর্থনের প্রদর্শন
ভোলা–২বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের পক্ষে সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে বোরহানউদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়। বিকেল বাড়ার সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ভিড় বাড়তে থাকে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে নৌকা, ট্রলার, মোটরসাইকেল ও হেঁটে এসে সমর্থকরা সমাবেশে যোগ দেন। অনেকের হাতে ছিল ধানের শীষ প্রতীক ও দলীয় ব্যানার-ফেস্টুন।
২৫ জুলাই, ২০২৬
এবছর হজের জন্য নিবন্ধন করেছেন ৭৬,৫৮০ বাংলাদেশি, ফ্লাইট শুরু ১৮ এপ্রিল
২০২৬ সালে পবিত্র হজ পালনের জন্য মোট ৭৬ হাজার ৫৮০ জন বাংলাদেশি নিবন্ধন সম্পন্ন করেছেন। এর মধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় নিবন্ধন করেছেন ৭২ হাজার ৩৪৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ২৬০ জন। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন। নিবন্ধিত হজযাত্রীদের পাশাপাশি চিকিৎসক দল, হজ গাইড, প্রশাসনিক ও কারিগরি সহায়ক টিমও সৌদি আরবে যাবেন। এসব সহায়ক দলের তালিকা সৌদি কর্তৃপক্ষের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
বাগেরহাটের ডিসি ও এসপিকে হুমকি, বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপে গালাগাল
বাগেরহাটের জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) ফোন করে হুমকি দেওয়ার ঘটনা ঘটেছে। রোববার একাধিক বিদেশি নম্বর থেকে তাঁদের দাপ্তরিক হোয়াটসঅ্যাপ নম্বরে ফোন করে অকথ্য ভাষায় গালাগাল এবং হুমকি দেওয়া হয়। এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতার ফেসবুক আইডি থেকে পুলিশ সুপারকে ফোন করে গালাগাল ও হুমকি দেওয়ার একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক সূত্র নিশ্চিত করেছে, ভিডিওতে থাকা অডিও কথোপকথনটি সত্য।
২৫ জুলাই, ২০২৬
সিরিয়ার অভিনেত্রী হুদা শারাউইয়ের মরদেহ উদ্ধার, পরিকল্পিত হত্যাকাণ্ডের সন্দেহ
সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-ওয়াতান এবং অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর বরাতে জানা গেছে, এই হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন অভিনেত্রীর গৃহকর্মী। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন। সিরীয় শিল্পী সমিতির প্রধান মাজেন আল-নাতুর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ফরেনসিক পরীক্ষায় দেখা গেছে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ভোর ৫টা থেকে ৬টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। পুলিশ ইতোমধ্যে ব্যাপক তদন্ত শুরু করেছে।
২৫ জুলাই, ২০২৬
‘মব ভায়োলেন্স বলতে কিছু নেই’: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই। পুলিশের ভেতরে কোনো ভীতি কাজ করছে না।’ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
ভোটের লড়াইতে এগিয়ে বিএনপি, ইতিহাসের সেরা ফলের পথে জামায়াত: রয়টার্স
১৫ বছরের বেশি সময় পর বাংলাদেশের জাতীয় রাজনীতিতে দেখা যাচ্ছে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। নির্বাচনের মাঠে বিএনপি বেশ এগিয়ে থাকলেও জামায়তে ইসলামীর নেতৃত্বাধীন জোট এবার ইতিহাসের সেরা নির্বাচনী ফল করতে পারে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি ও পলায়নের পর এই ভোট দেশের ভবিষ্যৎ স্থিতিশীলতা, অর্থনীতি এবং আঞ্চলিক কূটনীতিতে বড় প্রভাব ফেলবে। বিশেষ করে প্রথমবারের মতো বড় ভূমিকা পালন করছে জেনারেশন জেড, যারা মোট ভোটারের প্রায় এক-চতুর্থাংশ।
২৫ জুলাই, ২০২৬