"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বিশ্বকাপে নতুন ইতিহাস, নকআউটে জায়গা করে নিল আফ্রিকার ৯ দেশ
আন্তর্জাতিক

বিশ্বকাপে নতুন ইতিহাস, নকআউটে জায়গা করে নিল আফ্রিকার ৯ দেশ

বিশ্বকাপের ইতিহাসে এর আগে কখনো এক আসরে এত বেশি আফ্রিকান দল নকআউটে উঠতে পারেনি। অতীতে সর্বোচ্চ ছয়টি আফ্রিকান দল নকআউট পর্বে খেলেছিল। ২০১৪ ও ২০২২ সালের বিশ্বকাপে নকআউটে উঠেছিল মাত্র দুটি করে আফ্রিকান দল। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আফ্রিকার প্রথম দেশ হিসেবে সেমিফাইনালে খেলে ইতিহাস গড়েছিল মরক্কো। এবারও দলটি দুর্দান্ত ছন্দে রয়েছে। গ্রুপ পর্বে শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে ১-১ গোলে ড্র করে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড
খেলাধুলা

ঘানাকে হারিয়ে শেষ ষোলোতে কলম্বিয়া, এবার প্রতিপক্ষ সুইজারল্যান্ড

বিশ্বকাপে খুব পরিচিত শক্তি না হলেও এবার নকআউট পর্বের বাধা পেরিয়ে নতুন ইতিহাস গড়েছে কলম্বিয়া। শনিবার কানসাস সিটিতে ঘানাকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে লাতিন আমেরিকার দলটি। বিশ্বকাপে কলম্বিয়ার সেরা সাফল্য ২০১৪ আসরে, যেখানে তারা কোয়ার্টার ফাইনালে উঠেছিল। ২০১৮ সালে বিদায় নিয়েছিল শেষ ষোলো থেকেই। আর ২০২২ সালের বিশ্বকাপে জায়গাই হয়নি তাদের। এক আসর বিরতির পর বিশ্বকাপে ফিরে এবার নকআউট পর্ব পেরিয়ে শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে তারা। পরবর্তী ম্যাচে তাদের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।

২৫ জুলাই, ২০২৬

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, নিখোঁজ ৭ জেলে
সারাদেশ

বঙ্গোপসাগরে দুই ট্রলারডুবি, নিখোঁজ ৭ জেলে

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে পরপর দুটি মাছধরা ট্রলার ডুবে অন্তত সাত জেলে নিখোঁজ হয়েছেন। প্রথম ঘটনায় ১৮ জেলের মধ্যে ১৬ জনকে জীবিত উদ্ধার করা হলেও দুজনের এখনও সন্ধান মেলেনি। অন্যদিকে চর বিজয় সংলগ্ন এলাকায় আরেকটি ছোট ট্রলারডুবির ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হলেও পাঁচ জেলে নিখোঁজ রয়েছেন। বৈরী আবহাওয়া ও উত্তাল সাগরের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হওয়ায় উপকূলজুড়ে উদ্বেগ দেখা দিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

রাতের মেট্রোরেলের সময় নিয়ে নতুন ভাবনা
জাতীয়

রাতের মেট্রোরেলের সময় নিয়ে নতুন ভাবনা

রাতে চলাচলের সময় ২০ মিনিট বাড়ানোর পর মেট্রোরেলে যাত্রীও বেড়েছে। এখন রাতেও দিনের ব্যস্ত সময়ের প্রায় কাছাকাছি ভিড় হচ্ছে মেট্রোরেলে। তাই রাতে মেট্রোরেলের চলাচলের সময় আরও বাড়ানোর চিন্তাভাবনা করা হচ্ছে। রাজধানীতে মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে, বাড়তি সময়ে চলাচল শুরুর পর প্রতিদিন গড়ে যাত্রী বেড়েছে সাড়ে আট হাজারের মতো।

২৫ জুলাই, ২০২৬

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘আরও শিক্ষিত’ হওয়ার পরামর্শ ট্রাম্পের
আন্তর্জাতিক

ইরান চুক্তি নিয়ে সমালোচকদের ‘আরও শিক্ষিত’ হওয়ার পরামর্শ ট্রাম্পের

ট্রাম্প বলেন, “আমার বন্ধু হলেও যারা এ চুক্তির সমালোচনা করছেন, তাদের বিষয়টি সম্পর্কে আরও ভালোভাবে জানতে হবে। কারণ ইরানকে আমরা এমন এক অবস্থানে নিয়ে এসেছি, যেখানে আগে কোনো প্রশাসন যেতে পারেনি।” তবে ট্রাম্প প্রশাসন এ সমঝোতাকে কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরলেও মার্কিন কংগ্রেসে এ নিয়ে অসন্তোষ বাড়ছে। ক্ষমতাসীন রিপাবলিকান ও বিরোধী ডেমোক্র্যাট উভয় দলের আইনপ্রণেতারাই অভিযোগ করেছেন, ইরানের সঙ্গে হওয়া সমঝোতার বিষয়ে কংগ্রেসকে এখনো আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

২৫ জুলাই, ২০২৬

অভ্যন্তরীণ নৌপথের অতন্দ্র প্রহরী:নৌ পুলিশের নিরন্তর অভিযাত্রা
মতামত

অভ্যন্তরীণ নৌপথের অতন্দ্র প্রহরী:নৌ পুলিশের নিরন্তর অভিযাত্রা

বাংলাদেশের নদীপথ কেবল যোগাযোগের মাধ্যম নয়; এটি দেশের অর্থনীতি, কৃষি ও পরিবেশেরও একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কয়লা, সার, খাদ্যশস্যসহ ভারী পণ্য পরিবহনে নৌপথ সড়ক ও রেলের তুলনায় ৩০–৫০ শতাংশ পর্যন্ত সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব। চট্টগ্রাম, মোংলা ও পায়রা বন্দর থেকে দেশের অভ্যন্তরে পণ্য পরিবহন এবং নারায়ণগঞ্জ, আশুগঞ্জ ও বাঘাবাড়ীর মতো নৌবন্দরগুলোর বাণিজ্যিক বিকাশে নদীপথের ভূমিকা অপরিসীম। নদী সেচ ও পলিমাটির মাধ্যমে কৃষি উৎপাদন টিকিয়ে রাখে এবং নদী-জলাশয়ভিত্তিক মৎস্য কার্যক্রম দেশের জিডিপিতে প্রায় ৩.৬১ শতাংশ অবদান রাখছে। তবে এই বিস্তৃত জলপথে স্থলভিত্তিক অপরাধের পাশাপাশি মাদক চোরাচালান, অবৈধ বালু উত্তোলন ও নৌযানকেন্দ্রিক বিভিন্ন অপরাধও সংঘটিত হয়, যা অনেক সময় দুর্গম চরাঞ্চলের কারণে নিয়ন্ত্রণ করা কঠিন।এই বাস্তবতায় নদীপথে নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট নৌ পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমিত জনবল নিয়েও নৌ পুলিশ নদীপথের বহুমুখী অপরাধ দমন করে যাত্রী, জেলে ও নদীতীরবর্তী মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার অনুভূতি জোরদার করছে।

২৫ জুলাই, ২০২৬

খামেনির শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা
আন্তর্জাতিক

খামেনির শেষ শ্রদ্ধায় উপচে পড়া ভিড়, লোকে লোকারণ্য গ্র্যান্ড মোসাল্লা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এ উপলক্ষে রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ও আশপাশের সড়কগুলোতে মানুষের ঢল নেমেছে। শনিবার (৪ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির খবরে বলা হয়েছে, সাবেক সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানীতে লাখো মানুষ সমবেত হয়েছেন। মানুষের উপস্থিতি সামাল দিতে গ্র্যান্ড মোসাল্লার দরজা খুলে দেওয়া হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
সারাদেশ

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

মুন্সীগঞ্জে পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে জেলার দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্র ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, রাত ৯টার দিকে দিঘীরপাড় পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল পুরাবাজার ব্রিজের ঢাল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ৩০ পিস ইয়াবাসহ মো. সবুজ মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি মুন্সীগঞ্জ সদর উপজেলার খবীর মোল্লার ছেলে।

২৫ জুলাই, ২০২৬

শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ
জাতীয়

শান্তি প্রতিষ্ঠায় নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত করতে জাতিসংঘের (ইউএন) প্রতি আহ্বান জানিয়েছেন। বুধবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত ২০২৬ সালের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল (ইকোসক)-এর মানবিক বিষয়ক অধিবেশনে বক্তব্যকালে তিনি এ আহ্বান জানান।

২৫ জুলাই, ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট
আন্তর্জাতিক

ইরান যুদ্ধ বন্ধে ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নিল মার্কিন সিনেট

ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযান অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা সীমিত করার একটি বিল অনুমোদন করেছে মার্কিন সিনেট। মঙ্গলবার ৫০-৪৮ ভোটে বিলটি পাস হয়। এর আগে চলতি মাসের শুরুতে মার্কিন প্রতিনিধি পরিষদেও বিলটি অনুমোদিত হয়েছিল। এই ভোটাভুটির মাধ্যমে ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির একটি অংশের মধ্যে ইরানকে ঘিরে চলমান সামরিক পদক্ষেপ নিয়ে বাড়তে থাকা অসন্তোষ ও উদ্বেগের বিষয়টি সামনে এসেছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. দেশে পৌঁছেছে সৌদির বিমানবন্দরে হামলায় প্রাণ হারানো বাংলাদেশির মরদেহ সদ্য. এনসিপির নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি ১৬ সদ্য. আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু