"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিএনপির অভিযোগে জামায়াত-এনসিপিসহ ৪ দলকে ইসির সতর্কর্তা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্ধারিত প্রচারণা সময় শুরুর আগেই নির্বাচনী কার্যক্রমে জড়ানোয় বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বাংলাদেশ খেলাফত মজলিসকে সতর্ক করেছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (২০ জানুয়ারি) নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব রাজনৈতিক দলের প্রধানদের কাছে লিখিতভাবে সতর্কবার্তা পাঠানো হয়। চিঠিতে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে বিএনপির সমাবেশে ধানের তৈরি জামা পরে হাজির দুই কৃষক
চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী সমাবেশকে ঘিরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। ভোর থেকেই ব্যানার–ফেস্টুন, স্লোগান আর মিছিলের ঢলে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এরই মধ্যে ধানের চারায় তৈরি ব্যতিক্রমী জামা পরে সমাবেশে হাজির হয়ে সবার দৃষ্টি কাড়েন দুই কৃষক। রোববার (২৫ জানুয়ারি) সকালে ধানের চারা শরীরে জড়িয়ে সমাবেশস্থলে উপস্থিত হন নেপাল চন্দ্র দাশ ও সাইদুল ইসলাম। তাঁরা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের বাসিন্দা এবং কৃষক দলের সক্রিয় কর্মী।
২৫ জুলাই, ২০২৬
ভর্তি পরিক্ষায় কুবি শাখা ছাত্রদলের নানা সেবা মূলক কার্যক্রম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫ -২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ভর্তি পরীক্ষায় আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করছে কমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে—পরীক্ষা সংশ্লিষ্ট তথ্য ও সহায়তা প্রদান, মেডিকেল সেবা,বাইক সার্ভিস, বিশ্রামাগার, খাবার পানি ও স্যালাইন সরবরাহ ইত্যাদি। শুক্রবার( ৩০ জানুয়ারী ) 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষায় কুবি কেন্দ্রে ছাত্রদলের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনায় নয়: ফখরুল
বিএনপি সবসময় কাজকে গুরুত্ব দেয়, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় মির্জা ফখরুল বলেন, 'রাজনীতিতে নতুন যারা আসছে, তাদের সঙ্গে বিএনপির কোনো আপত্তি নেই, তবে তারা মিথ্যা কথা বলবেন না এবং গীবত বা কুৎসা রটাবেন না।' তিনি জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বলেন, 'চরমোনাইসহ দেশের আলেম-ওলামারা বলেছেন জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়।
২৫ জুলাই, ২০২৬
১৩ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, নিরাপত্তা ও প্রযুক্তিতে স্বচ্ছ হবে নির্বাচন: ইসি আনোয়ারুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একসাথে অনুষ্ঠিত গণভোটের চূড়ান্ত ফলাফল আগামী ১৩ ফেব্রুয়ারি বিকেলের মধ্যে প্রকাশ করা সম্ভব হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম। রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। ইসি আনোয়ারুল ইসলাম বলেন, 'একই দিনে ভোটগ্রহণ হলেও আধুনিক অটোমেশন সিস্টেম ও একাধিক ডিজিটাল ডিভাইস ব্যবহার হওয়ায় তথ্য সংগ্রহ অত্যন্ত দ্রুত সম্ভব হবে। কিছু দুর্গম এলাকায় যাতায়াতজনিত কারণে সামান্য বিলম্ব হতে পারে, তবে তিন দিনের মতো দীর্ঘ অপেক্ষা হবে না।'
২৫ জুলাই, ২০২৬
ফ্ল্যাট কিনতে ওসমান হাদির পরিবারকে ১ কোটি টাকা দিচ্ছে সরকার
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির পরিবারকে ঢাকায় ফ্ল্যাট কেনার জন্য এক কোটি টাকা দিচ্ছে সরকার। মঙ্গলবার (২০ জানুয়ারি) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপস্থাপন করা এ–বিষয়ক নথিপত্র অনুমোদন করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঢাকার লালমাটিয়ায় সরকারি কর্মকর্তাদের জন্য ‘দোয়েল টাওয়ার’ নামক আবাসিক ভবন রয়েছে। সেই ভবনে ১ হাজার ২১৫ বর্গফুটের ফ্ল্যাট কিনতে অনুদান হিসেবে এ টাকা দেওয়া হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে জামায়াত জোটের মতবিনিময় সভা, রিক্সা প্রতীকে ভোট চাইলেন প্রার্থী
ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর সংসদীয় আসনে ১০ দলীয় জোটের মতবিনিময় সভায় রিক্সা প্রতিকে ভোট চাইলেন বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী। শনিবার (২৫ জানুয়ারি ২০২৬) সকালে নবীনগর পৌর এলাকার জল্লায় (কনিকাড়া ব্রীজ সংলগ্ন) থ্রি-স্টার কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। এসময়, মাওঃ ছিদ্দিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া (৫) নবীনগর আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি পদপ্রার্থী মুফতি আমজাদ হোসেন আশরাফী।
২৫ জুলাই, ২০২৬
ভর্তি পরীক্ষার্থীদের সহযোগিতায় কুবি ছাত্রশিবির
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার্থীদের বাস সার্ভিস‚ বাইক সার্ভিস‚ খাবার ও মডেল টেস্টসহ বিভিন্ন সহায়তা কেন্দ্র নিয়ে সার্বিক সহায়তায় পরীক্ষার্থীদের পাশে ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির। শুক্রবার ( ৩০ জানুয়ারি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে ছাত্রশিবিরের নেতাকর্মীরা এ সেবা প্রদান করে থাকেন। পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য জুলাই আন্দোলনের ৯ জন শহীদের নামে বিশেষ তথ্য ও সেবা কেন্দ্র এবং শহীদ শরীফ উসমান বিন হাদীর নামে গার্ডিয়ান প্যাভিলিওন চালু করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কুবি শাখা।
২৫ জুলাই, ২০২৬
গুপ্তরা নতুন জালেম, জনগণকে সতর্ক থাকতে হবে: তারেক রহমান
স্বৈরাচারের মতোই বর্তমানে কিছু গুপ্ত নেতা নতুন জালেমের ভূমিকা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এই গুপ্তদের কাছে দেশের মা-বোনরাও নিরাপদ নয় বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, 'আগামী ১২ তারিখ জনগণ তাদের নির্বাচিত করবে। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেছে, স্বৈরাচারের সময়ের মতোই কিছু ব্যক্তি জনগণকে ছোট করতে, অপদস্থ করতে কাজ চালাচ্ছে। এই গুপ্তরা এখন দেশের মানুষের কাছে নতুন জালেম হয়ে উঠেছে।'
২৫ জুলাই, ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে জারি হলো অধ্যাদেশ
রাষ্ট্রপতির বিশেষ আদেশে রাজধানীর সাতটি সরকারি কলেজকে একত্র করে নতুন বিশ্ববিদ্যালয় ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ স্থাপনের চূড়ান্ত অধ্যাদেশ জারি করা হয়েছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সংবিধানের ৯৩ (১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই অধ্যাদেশ অনুমোদন করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। নতুন বিশ্ববিদ্যালয়ের অধীনে যুক্ত করা কলেজগুলো হলো: ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজ।
২৫ জুলাই, ২০২৬