"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাতিসংঘ ফিলিস্তিনি শরণার্থী সংস্থার কার্যালয় গুঁড়িয়ে দিলো ইসরায়েল
পূর্ব জেরুজালেমে অবস্থিত জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর (UNRWA) একটি কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি দখলদার বাহিনী। এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটি। খবর বার্তাসংস্থা রয়টার্সের। মঙ্গলবার (২০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার দিকে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ইউএনআরডব্লিউএর কম্পাউন্ডে প্রবেশ করে। এ সময় সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের বের করে দিয়ে বুলডোজার দিয়ে কার্যালয়ের বড় ভবনসহ কয়েকটি ছোট স্থাপনা ভেঙে ফেলা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার প্রস্তুতি শেষ পর্যায়ে!
যুক্তরাষ্ট্র ইরানে বড় ধরনের সামরিক হামলা চালানোর প্রস্তুতি সম্পন্ন করেছে বলে দাবি করেছে ইসরায়েল। রোববার (২৫ জানুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী ইরানে বড় ধরনের সামরিক হামলার জন্য প্রায় প্রস্তুত। তবে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনও চূড়ান্ত কোনো নির্দেশ দেননি। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মার্কিন বাহিনীর মোতায়েন প্রক্রিয়া শেষ হতে আরও কয়েক দিন সময় লাগতে পারে। বর্তমানে মধ্যপ্রাচ্যে ওয়াশিংটনের সামরিক উপস্থিতি গত আট মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
২৫ জুলাই, ২০২৬
ধর্মের ভয় দেখিয়ে রাজনীতি করা জামায়াতের কাজ নয়: ডা. শফিকুর রহমান
ধর্ম বা রাজনীতির নামে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে যারা ফায়দা লোটার চেষ্টা করে, তারা মূলত স্বার্থান্বেষী মতলববাজ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ ধরনের রাজনীতি দেশের মানুষ আর গ্রহণ করবে না বলেও জানান তিনি। শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১১ দলীয় জোটের বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান অভিযোগ করে বলেন, 'একটি বিশেষ মহল অপপ্রচার চালাচ্ছে যে জামায়াত ক্ষমতায় গেলে কওমি মাদরাসা বন্ধ করে দেওয়া হবে।
২৫ জুলাই, ২০২৬
ব্রাজিলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে বাস দুর্ঘটনায় নিহত ১৬
ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে ধর্মীয় উৎসব থেকে ফেরার পথে একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন শিশু রয়েছে। এ ঘটনায় আরও অনেকে গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) আলাগোয়াস অঙ্গরাজ্যের একটি গ্রামীণ এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। স্থানীয় সময় সকালে প্রায় ৬০ যাত্রী বহনকারী বাসটি একটি বাঁক ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে ছিটকে পড়ে উল্টে যায়। আলাগোয়াস রাজ্য সরকারের এক বিবৃতিতে জানানো হয়, নিহতদের মধ্যে সাতজন নারী, পাঁচজন পুরুষ এবং চারজন শিশু রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পুরান ঢাকার মেস থেকে জবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
পুরান ঢাকার কলতাবাজার এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে কলতাবাজার ওয়াসা পানির পাম্প সংলগ্ন একটি মেস থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা (২০)। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি সাতক্ষীরা জেলায়। মেসের পাশের কক্ষে থাকা সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী শৈলী জানান, রোববার সারাদিন রাকিবার কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
২৫ জুলাই, ২০২৬
এত টাটকা ইতিহাস নিয়ে জাদুঘর পৃথিবীর আর কোথাও নেই: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, পৃথিবীর নানা দেশে বহু জাদুঘর রয়েছে—কোথাও সংস্কৃতি, কোথাও রাজা-বাদশার ইতিহাস, কোথাও শতাব্দীপ্রাচীন ঘটনাবলি তুলে ধরা হয়। কিন্তু বাংলাদেশের মতো এত টাটকা, এত জীবন্ত ইতিহাস নিয়ে জাদুঘর পৃথিবীর আর কোথাও নেই। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতেও যেন এমন জাদুঘর আর তৈরি না হয়। মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চূড়ান্ত পর্যায়ের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
নরসিংদীতে ওয়ার্কশপে ঘুমন্ত যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ
নরসিংদীতে চঞ্চল চন্দ্র ভৌমিক (২৩) নামে এক যুবককে পুড়িয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ জানুয়ারি) গভীর রাতে শহরের পুলিশ লাইন এলাকায় এই ঘটনা ঘটে। নিহত চঞ্চল কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর গ্রামের খোকন চন্দ্র ভৌমিকের ছেলে। নরসিংদী শহরের খাঁবাড়ী মসজিদ মার্কেটের একটি গাড়ি ওয়ার্কশপে কাজ করতেন তিনি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতের খাবার খেয়ে দোকানের ভেতরেই ঘুমিয়ে পড়েন চঞ্চল।
২৫ জুলাই, ২০২৬
নিখোঁজের তিন দিন পর সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিমুল কাদের ভূঁইয়া ওই এলাকার মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি একজন প্রতিষ্ঠিত পোলট্রি খামার ব্যবসায়ী ছিলেন। পাশাপাশি তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এবং বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২৫ জুলাই, ২০২৬
পরপর দুই ভূমিকম্পে আফটারশকের শঙ্কা, সক্রিয় ফল্ট নিয়ে সতর্কতা
পরপর দুইবার শক্তিশালী ভূমিকম্প হওয়ায় আফটারশকের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ সতর্কতার কথা জানান। মোস্তফা কামাল পলাশ জানান, যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএসের তথ্য অনুযায়ী মঙ্গলবার রাতে সংঘটিত ভূমিকম্পটির মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৯। এটি ভূপৃষ্ঠের প্রায় ৬৩ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। যে ফল্টের ওপর এই ভূমিকম্পটি হয়েছে, সেটিই ২০২৪ সালে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের উৎস ছিল।
২৫ জুলাই, ২০২৬
প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নির্বাচনী প্রচারণা আগামী ১০ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় শেষ হচ্ছে। গত ২২ জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রচারণা ভোটগ্রহণের ৪৮ ঘণ্টা আগে শেষ করার বিধান রয়েছে। নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, আগামী মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের সব ধরনের প্রচার-প্রচারণা বন্ধ হয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।
২৫ জুলাই, ২০২৬