"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৭ সেকেন্ডের জন্য পৃথিবী মাধ্যাকর্ষণ হারাবে?; যা বলল নাসা
সম্প্রতি বেশকিছু দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি গুজব ব্যাপকভাবে ছড়াচ্ছে। অভিযোগ করা হচ্ছে, চলতি বছরের ১২ আগস্ট গ্রিনিচ মান সময় বেলা ২টা ৩৩ মিনিটে পৃথিবী ঠিক ৭ সেকেন্ডের জন্য মাধ্যাকর্ষণ শক্তি হারাবে। এই সময় মাধ্যাকর্ষণহীনতার কারণে বিশ্বের প্রায় চার কোটি মানুষ মারা যেতে পারে। কিছু পোস্টে আরও দাবি করা হয়েছে, নাসার গোপন নথি ‘প্রজেক্ট অ্যাংকর’-এ এ তথ্য উল্লেখ রয়েছে। এমনকি দাবি করা হচ্ছে, মৃত্যুর হাত থেকে বাঁচতে বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা মাটির নিচে বিশেষ বাংকার তৈরি করছেন।
২৫ জুলাই, ২০২৬
দীর্ঘ দুই দশক পর চট্টগ্রামে তারেক রহমানের জনসভা, নেতাকর্মীদের ঢল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের নির্বাচনি মহাসমাবেশে যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রায় দুই দশক পর চট্টগ্রামে কোন সভায় বক্তব্য রাখবেন তিনি। রোববার (২৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি অংশ নেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের দিকে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিএনপি আয়োজিত এই জনসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। নগরী ও আশপাশের এলাকা থেকে সক্রিয়ভাবে অংশ নেন তারা।
২৫ জুলাই, ২০২৬
আপনাদের কিছুই দেওয়ার নেই আমার, শুধু চাওয়ার আছে: তারেক রহমান
দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এই মুহূর্তে তার দেওয়ার মতো কিছু নেই, আছে শুধু জনগণের কাছে চাওয়ার আবেদন। আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারে বগুড়াবাসীর সক্রিয় ভূমিকা প্রত্যাশা করেন তিনি। নওগাঁর জনসভা শেষে বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মধ্যরাতে বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় এসব কথা বলেন তারেক রহমান। রাত গভীর হলেও নেতাকে এক নজর দেখতে আলতাফুন্নেছা খেলার মাঠে আগে থেকেই জড়ো হন বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা।
২৫ জুলাই, ২০২৬
রাজনীতিতে ফেরার ছক করছে ভারতে অবস্থান করা আওয়ামী লীগ নেতারা!
জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত ও গোপন স্থানে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি বাংলাদেশে থাকা দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত ফোনালাপ ও অনলাইন বৈঠক করছেন। দলকে ভবিষ্যতের ‘সংগ্রামের’ জন্য প্রস্তুত করতেই তার এই তৎপরতা বলে দাবি আওয়ামী লীগ নেতাদের। দলীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীদের একটি বড় অংশ বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে আগামীর রাজনীতিতে ফেরার কৌশল নির্ধারণ করছেন শেখ হাসিনা।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশের নির্বাচন বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য
১২ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন শুধু অভ্যন্তরীণ ক্ষমতার রদবদল নয়, বরং দক্ষিণ এশিয়ার কৌশলগত ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বিশ্লেষকদের মতে, শেখ হাসিনাপরবর্তী বাংলাদেশে ভারতের প্রভাব কিছুটা দুর্বল হওয়ায় সেই শূন্যস্থান পূরণে বেইজিং ঢাকার সঙ্গে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে চাইছে।
২৫ জুলাই, ২০২৬
দেশকে প্রতারক ও ধান্দাবাজদের হাতে যেতে দেব না: মির্জা আব্বাস
দেশকে কোনভাবেই প্রতারক, ধান্দাবাজদের হাতে যেতে দেবেন না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। মির্জা আব্বাস বলেন, 'দেশ ও সার্বভৌমত্ব রক্ষায় জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাজ করবো, ইনশাআল্লাহ। তবে কোনো প্রতারক, ধান্দাবাজ ও কসাইদের হাতে এই দেশকে পড়তে দেবো না।'
২৫ জুলাই, ২০২৬
ইন্দোনেশিয়ায় ভূমিধস: নিহতের সংখ্যা বেড়ে ১০, নিখোঁজ ৮০’র বেশি
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে তীব্র বৃষ্টিপাতের কারণে ভয়াবহ ভূমিধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে, আর আরও কমপক্ষে ৮০ জন নিখোঁজ রয়েছেন। উদ্ধারকর্মীরা পাহাড়ি দুর্গম এলাকায় তাদের সন্ধানে তৎপর রয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) দেশটির রাজধানী জাকার্তা থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত পশ্চিম বান্দুংয়ের পাসির লাঙ্গু গ্রামে এই ঘটনা ঘটে। দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, পাহাড়ি এলাকায় টানা বৃষ্টিপাতের কারণে মাটি নড়বড়ে হয়ে ধসে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
ইরানকে ঘিরে যুদ্ধের শঙ্কা তীব্র, সামরিক প্রস্তুতিতে তেহরান
মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত এড়াতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতা চললেও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে নিজেদের রক্ষায় সর্বোচ্চ প্রস্তুতির ইঙ্গিত দিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখে থাকলেও আলোচনা নয়, বরং প্রতিরোধের পথেই এগোতে চায় তেহরান। ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতারা ধারাবাহিকভাবে জানিয়ে আসছেন, যেকোনো আগ্রাসনের জবাব দিতে তারা প্রস্তুত।
২৫ জুলাই, ২০২৬
ছুটির দিনেও বায়ুদূষণের দৌড়ে দ্বিতীয় ঢাকা, শীর্ষে দিল্লি
শবে বরাত উপলক্ষে সরকারি ছুটির দিন হলেও বায়ুদূষণ থেকে রেহাই পায়নি রাজধানী ঢাকা। যানবাহনের চাপ তুলনামূলক কম থাকলেও শুষ্ক ও ঠান্ডা আবহাওয়ার কারণে বাতাসে ক্ষতিকর ধূলিকণার ঘনত্ব বেড়ে যাওয়ায় বুধবারও বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে অবস্থান করছে এই নগরী। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের তথ্যানুযায়ী, বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২৫৯, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। এই স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা।
২৫ জুলাই, ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা, গুলিবর্ষণের অভিযোগ; পাল্টাপাল্টি মিছিল ও ভাঙচুর
নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী মো. মফিজুর রহমানের গাড়িতে হামলা ও লক্ষ্য করে গুলিবর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের দিলদার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে প্রার্থী কিংবা তাঁর সঙ্গে থাকা কেউ আহত হননি।
২৫ জুলাই, ২০২৬