"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সিরাজগঞ্জে আমীর হামজার বিরুদ্ধে বিএনপি নেতার মানহানি মামলা
কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মুফতি আমীর হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জের একটি আদালতে মানহানির মামলা দায়ের করেছেন এক বিএনপি নেতা। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান বাদী হয়ে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কুমার সরকারের আদালতে মামলাটি দায়ের করেন।
২৫ জুলাই, ২০২৬
১২ ফেব্রুয়ারি চাঁদাবাজ, দখলবাজদের শেষদিন: নাহিদ ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের অবসান ঘটবে বলে হুশিয়ারি জানিয়েছেন ঢাকা-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে রাজধানীর বাড্ডার সাতারকুলে নির্বাচনী প্রচারণার সময় এ মন্তব্য করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'একটি পক্ষ তাদের কর্মী-সমর্থকদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে। তবে তা ব্যর্থ হবে। চাঁদাবাজ, সন্ত্রাস ও দখলবাজদের শেষদিন হবে ১২ ফেব্রুয়ারি।'
২৫ জুলাই, ২০২৬
গণভোটের পর সরকারের মেয়াদ বাড়ার দাবি ভিত্তিহীন: সরকার
আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোট বেশি পড়লে অন্তর্বর্তী সরকার আরও ছয় মাস ক্ষমতায় থাকবে-সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন দাবিকে ভিত্তিহীন বলে জানিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং ফ্যাক্টসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণভোটকে কেন্দ্র করে ফেসবুকে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে, গণভোটের ফল ‘হ্যাঁ’ হলে ইউনূস সরকার ছয় মাস পর ক্ষমতা হস্তান্তর করবে। বিবৃতিতে বলা হয়, এই দাবির সঙ্গে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের একটি ফটোকার্ড ফেসবুকে ছড়িয়ে দেওয়া হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ফরিদপুরে প্রথম জনসভায় তারেক রহমান, সমাবেশ ঘিরে সাজ সাজ রব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান আজ ফরিদপুরে জনসভায় বক্তব্য দেবেন। এ উপলক্ষে জেলা শহরে উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালে বিভাগীয় সমাবেশে বক্তব্য দেওয়ার পর দুপুরে ফরিদপুরে পৌঁছাবেন তারেক রহমান। ফরিদপুর শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে আয়োজিত এ জনসভাটি হবে তারেক রহমানের ফরিদপুরে প্রথম সরাসরি জনসভা। এর আগে ২০০৫ সালে গোপালগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার পথে তিনি ফরিদপুর সার্কিট হাউসে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি করেছিলেন।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা-১৮ আসন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি থাকতেই ঢাকা-১৮ আসন থেকে নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তবে তিনি বগুড়া-২ আসন থেকে নাগরিক ঐক্যের প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
২৫ জুলাই, ২০২৬
হেমায়েতপুর কাঁচা বাজারে জুয়া ও চাঁদাবাজিতে জড়িত ৩ জন আটক
সাভারের হেমায়েতপুর কাঁচা বাজার এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রমের সময় জুয়া ও চাঁদাবাজির সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে হেমায়েতপুর আর্মি ক্যাম্পের একটি টহল দল বাজার সংলগ্ন এলাকায় সন্দেহজনক কার্যক্রম লক্ষ্য করে। এ সময় কয়েকজন ব্যক্তি সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় এবং জুয়া পরিচালনায় লিপ্ত থাকলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে তিনজনকে আটক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ইতিহাস গড়ে প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ
থাইল্যান্ডের ব্যাংককের ননথাবুরি হলে আয়োজিত প্রথমবারের মতো সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। রোববার (২৫ জানুয়ারি) শেষ ম্যাচে মালদ্বীপকে ১৪-২ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করেছে সাবিনা খাতুনের নেতৃত্বে গড়া বাংলাদেশ। লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ অংশ নেয়। ছয় ম্যাচে পাঁচ জয় ও এক ড্রয়ে ১৬ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে থেকে শিরোপা দখল করে বাংলাদেশ। দ্বিতীয় স্থানে থাকা ভুটানের সংগ্রহ ১১ পয়েন্ট।
২৫ জুলাই, ২০২৬
চরম আতঙ্কে ইরানিরা, বিক্ষোভ ঠেকাতে সাদা পোশাকে অভিযান
ইরানে সরকারবিরোধী আন্দোলনের রেশ কাটতে না কাটতেই দেশজুড়ে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া বিক্ষোভ দমনে ব্যাপক অভিযান চালানোর পর এবার গণগ্রেপ্তার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে দেশটির নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে। এতে সাধারণ নাগরিকদের মধ্যে চরম উদ্বেগ তৈরি হয়েছে। বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন করে যাতে কোনো বিক্ষোভ দানা বাঁধতে না পারে, সে জন্য সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছেন।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় স্বামী সন্তানকে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন মেয়ে
এবার স্বামী সন্তানকে সাথে নিয়ে বাবার জন্য ভোট চাইলেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের বিএনপি মনোনিত প্রার্থী সাবেক এমপি মুশফিকুর রহমানের মেয়ে মেহভীন রহমান মুনিয়া। মঙ্গলবার(৩ ফেব্রুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আখাউড়া পৌরশহর সড়ক বাজার, খড়মপুর ও আজমপুর এলাকায় ভোটারদের সাথে শুভেচ্ছা বিনিময় করে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন তিনি। এসময় বিএনপি, যুবদল, ছাত্রদল মহিলা দলসহ অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা গণসংযোগে অংশ নেন। এসময় মুশফিকুর রহমানের এক নাতিও প্রচারনায় অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
সূত্রাপুরে মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার
পুরান ঢাকার সূত্রাপুরের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রথম বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিক্ষার্থীর নাম রাকিবা ইসলাম। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি সাতক্ষীরায়।
২৫ জুলাই, ২০২৬