"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঋণখেলাপি হয়েও নির্বাচনে অংশ নিচ্ছেন ৪৫ প্রার্থী
চলতি জাতীয় সংসদ নির্বাচনে ঋণখেলাপি প্রার্থীদের অংশগ্রহণ নিয়ে বিতর্ক চলছে। রিটার্নিং কর্মকর্তাদের বাছাই ও উচ্চ আদালতের স্থগিতাদেশের মাধ্যমে কমপক্ষে ৪৫ প্রার্থী নির্বাচনে অংশ নিতে সক্ষম হয়েছেন। তবে ৬৮ জন প্রার্থী ঋণখেলাপির কারণে বাদ পড়েছেন। বাংলাদেশ ব্যাংকের ঋণ তথ্য ব্যুরো অনুযায়ী ঋণখেলাপি হলেও মনোনয়নপত্র দাখিলের আগে ৩১ জন প্রার্থী উচ্চ আদালতের স্থগিতাদেশে বৈধ হয়েছেন, এর মধ্যে ১৫ জন বিএনপি দলীয়। কুমিল্লা-৪ আসনের বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা বাতিল হলেও, চট্টগ্রাম-৪ থেকে বিএনপির আসলাম চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মিথিলার আত্মহত্যা: দোষীদের শাস্তির দাবিতে মানববন্ধন
মাদারীপুরের রাজৈর উপজেলার হাসানকান্দি এলাকায় মাদ্রাসাছাত্রী মিথিলার আত্মহত্যার ঘটনায় প্ররোচনাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় মাদারীপুর সদর উপজেলার শ্রীনদী টুটুলের মোড় এলাকায় বাইতুল সুন্নাত মহিলা মাদ্রাসার সামনে এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে স্থানীয় বাসিন্দা ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
২৫ জুলাই, ২০২৬
শিশির মনিরের প্রচারগাড়িতে হামলা-ভাঙচুর
সুনামগঞ্জ-2 আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়িতে ভাঙচুরের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দিরাই উপজেলার তাড়ল এলাকায় এই হামলা চালানো হয়।
২৫ জুলাই, ২০২৬
বিমানের নতুন এমডি হুমায়রা
ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়ে কারাবন্দী থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মো. সাফিকুর রহমানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সংস্থাটির কার্যক্রম স্বাভাবিক রাখতে নতুন করে এমডি ও সিইওর অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানাকে।
২৫ জুলাই, ২০২৬
বিভিন্ন বাহিনীর ভেতরে লুকিয়ে থাকা সকল অপরাধীকে শনাক্ত করা হবে: নাহিদ ইসলাম
নাহিদ ইসলাম বলেন, গুম, খুন, নির্যাতন, দুর্নীতি ও লুটপাটের সঙ্গে জড়িত হয়ে যারা বিভিন্ন বাহিনীর ভেতরে আত্মগোপনে রয়েছে, তাদের সবাইকে শনাক্ত করা হবে। তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন করে প্রকৃত দায়ীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, খুনি হাসিনাকে উৎখাত করার পর এসব অপরাধীকে গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে সারা দেশে সশস্ত্র বাহিনী মোতায়েন করা হলেও সুপিরিয়র কমান্ডের অনাগ্রহের কারণে তারা কার্যকর ভূমিকা রাখতে পারেনি। ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হলেও অপরাধী শনাক্ত, অস্ত্র উদ্ধার কিংবা গ্রেপ্তারের মতো কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি বলেও তিনি মন্তব্য করেন।
২৫ জুলাই, ২০২৬
১০ টন সেতুতে ৩৯ টনের ট্রাক, ধসে পড়লো সেতুর পাটাতন
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে অতিরিক্ত ভার বহনকারী একটি ইটবোঝাই ট্রাকের চাপে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে গেছে। এতে ট্রাকটি সেতুর ওপর আটকে পড়ায় সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে স্থানীয় ব্যবসায়ী, অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৬টার দিকে ভুরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার সময় সেতুর স্টিল অংশে পৌঁছালে অতিরিক্ত ভারে একটি পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায়। ঘটনার পরপরই নিরাপত্তার স্বার্থে সেতু দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাসে চাঁদাবাজির প্রতিবাদে মধ্যরাতে ঢাবিতে বিক্ষোভ
সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, আজ যে চাঁদাবাজির ঘটনা ধরা পড়েছে, তা প্রমাণ করে এর আগেও বহুবার এমন ঘটনা ঘটেছে। তাঁর অভিযোগ, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগার, নীলক্ষেত ও মেট্রোরেলের নিচের এলাকাসহ বিভিন্ন স্থানে নিয়মিত চাঁদাবাজি চলছে। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের পর তিনি আশা করেছিলেন ক্যাম্পাসে আর কোনো চাঁদাবাজি থাকবে না।
২৫ জুলাই, ২০২৬
পর্তুগালে ঝড়ো বাতাস ও টানা বৃষ্টিতে জীবন বিপর্যস্ত, নিহত ৫
পর্তুগালে গত কয়েক দিন ধরে প্রবল ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাতে দেশটির বিভিন্ন অঞ্চলে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বৈরী আবহাওয়ার প্রভাবে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ফের ভূমিকম্পে কাঁপল দেশ
ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। তাৎক্ষণিকভাবে কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ বিভিন্ন জেলার বাসিন্দারা ভূমিকম্প অনুভব করার কথা জানিয়েছেন। অনেক এলাকায় কয়েক সেকেন্ড স্থায়ী কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
২৫ জুলাই, ২০২৬
৫৯ ঋণখেলাপি-ব্যাংক ডাকাতদের বগলের নিচে রেখে করবেন দুর্নীতি দমন, বিএনপিকে প্রশ্ন জামায়াত আমিরের
রোববার ৮ ফেব্রুয়ারি সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যে ৫৯ জন ভয়াবহ ঋণখেলাপি ও ব্যাংক ডাকাত, তাদের কেন মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন রাখেন, বগলের নিচে আশ্রয় দিয়ে এসব ব্যক্তিকে সংসদ সদস্য বানিয়ে বিএনপি কীভাবে দুর্নীতি দমন করবে।
২৫ জুলাই, ২০২৬