"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ছাত্রদল নেতা বহিষ্কার
রোববার (২৮ জুন) বিকেলে পটুয়াখালী জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কারের সিদ্ধান্তে জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান শামীম চৌধুরী এবং সদস্যসচিব জাকারিয়া আহমেদের অনুমোদন রয়েছে। বহিষ্কৃত বেল্লাল হোসেন সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক ছিলেন।
২৫ জুলাই, ২০২৬
তীব্র গরমে ইউরোপে বাড়ছে মৃত্যুমিছিল, প্রাণ গেল ৩,৭০০ জনের
গত ২০ থেকে ২৮ জুন পর্যন্ত ইউরোপজুড়ে টানা আট দিন তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। ইউরোপের স্বাভাবিক জলবায়ুর তুলনায় এ সময়ের তাপমাত্রা ছিল অসহনীয়, যার ফলে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বেড়ে যায়। বিশেষজ্ঞদের মতে, আট দিনব্যাপী এ তাপপ্রবাহ ইউরোপে এ পর্যন্ত রেকর্ড হওয়া সবচেয়ে ভয়াবহ ঘটনাগুলোর একটি। এর প্রভাবে বিদ্যুৎ উৎপাদনে বিঘ্ন সৃষ্টি হয়েছে, অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে এবং স্বাস্থ্যব্যবস্থার ওপর তীব্র চাপ তৈরি হয়েছে। ইউরোপের আবহাওয়া ও জলবায়ুবিদদের ধারণা, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই এ তাপপ্রবাহের সৃষ্টি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ছাত্রকে নিয়মিত নগ্ন ছবি পাঠাতেন শিক্ষক, ২ বছরের কারাদণ্ড আদালতের
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের এক সাবেক বিকল্প (সাবস্টিটিউট) শিক্ষিকাকে তারই এক শিক্ষার্থীকে (১৪) নিয়মিত নিজের নগ্ন ছবি পাঠানোর অভিযোগে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছেন সেখানকার আদালত। অভিযুক্ত ক্যাসি কার্টার সাউথ ডিয়ারবর্ন স্কুল করপোরেশনে বিকল্প শিক্ষক হিসেবে কর্মরত থাকাকালে ওই শিক্ষার্থীর সঙ্গে স্ন্যাপচ্যাটে যোগাযোগ গড়ে তোলেন
২৫ জুলাই, ২০২৬
মামলা–জটে আটকে শিক্ষক নিয়োগ ও পদোন্নতি: শিক্ষামন্ত্রী
বিভিন্ন মামলা–জটিলতার কারণে দেশের হাজারো শিক্ষক নিয়োগ, পদোন্নতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে নিয়োগ কার্যক্রম দীর্ঘদিন ধরে আটকে রয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
২৫ জুলাই, ২০২৬
পানামাকে হারিয়ে নকআউটের আশা বাঁচাল ক্রোয়েশিয়া
নকআউট পর্বের আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না ক্রোয়েশিয়ার সামনে। কঠিন সেই সমীকরণ নিয়ে মাঠে নেমে পানামার প্রবল প্রতিরোধের মুখে পড়লেও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে ২০১৮ বিশ্বকাপের রানার্সআপরা। আন্তে বুদিমিরের একমাত্র গোলে পানামাকে ১-০ ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে টিকে থাকার লড়াইয়ে নিজেদের রাখল ক্রোয়েশিয়া।
২৫ জুলাই, ২০২৬
টিআইএন বাধ্যতামূলকসহ কয়েকটি বাজেট প্রস্তাবে পরিবর্তনের পথে সরকার
সোমবার জাতীয় সংসদে অর্থবিল-২০২৬ পাসের মাধ্যমে কর ও শুল্কসংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সংশোধিত প্রস্তাব সংসদে অনুমোদন পেলে তা কার্যকর হবে। প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক করার বিষয়টি ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অর্থনীতিবিদ ও ব্যাংক খাতসংশ্লিষ্টরা বলেন, এতে করযোগ্য আয় না থাকা অনেক সাধারণ মানুষও আয়কর রিটার্ন দাখিলে বাধ্য হবেন, যা নতুন গ্রাহকদের ব্যাংকিং সেবার বাইরে রাখতে পারে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না, যাতে মানুষ ব্যাংক হিসাব খুলতে নিরুৎসাহিত হয়। এ কারণে সরকার বিষয়টি পুনর্বিবেচনা করছে বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
ইতিহাস গড়ে শেষ ষোলতে মিশর
পেনাল্টি শুটআউটে মিশরের চতুর্থ শটটি জালে জড়াতেই জার্সি খুলে উল্লাসে মাতেন হোসাম আব্দেলমেগিদ। কর্নার পতাকার দিকে ছুটে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। মাঝমাঠ থেকে সতীর্থরা, ডাগআউট থেকে কোচিং স্টাফ ও বদলি খেলোয়াড়রা ছুটে এসে তাকে ঘিরে উদযাপনে মেতে ওঠেন। সেই মুহূর্তেই বিশ্বকাপের নকআউট পর্বে প্রথম জয়ের ইতিহাস গড়ে মিশর। ডালাসে শুক্রবার শেষ বত্রিশের ম্যাচে নির্ধারিত ও অতিরিক্ত সময় ১-১ সমতায় শেষ হওয়ার পর টাইব্রেকারে ৪-২ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারায় মিশর।
২৫ জুলাই, ২০২৬
ইরানি হামলার তীব্র নিন্দা জানাল মিশর
কুয়েত, বাহরাইনসহ পারস্য উপসাগরীয় আরব দেশগুলোর ওপর ইরানের ধারাবাহিক সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে মিশর। কায়রো এই হামলাকে সংশ্লিষ্ট দেশগুলোর সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য অগ্রহণযোগ্য উসকানি হিসেবে অভিহিত করেছে। বুধবার (৮ জুলাই) মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, আরব ভ্রাতৃপ্রতিম রাষ্ট্রগুলোর নিরাপত্তা বিপন্ন করে এমন যেকোনো পদক্ষেপকে মিশর দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। একই সঙ্গে অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষকে সংযম প্রদর্শন এবং উত্তেজনা কমানোর আহ্বান জানানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ:কার্লোস আলবার্তো পেরেইরা
ক্যান্সারের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি কোচ কার্লোস আলবার্তো পেরেইরা। ৮৩ বছর বয়সী এই অভিজ্ঞ কোচ দেশটির সামারিতানো বারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ঘানার দেয়ালে আটকে গেল ইংল্যান্ড
ইংল্যান্ডের আক্রমণভাগকে পুরো ম্যাচে কার্যত নিস্তেজ করে রেখে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট তুলে নিয়েছে ঘানা। বোস্টনে অনুষ্ঠিত ‘এল’ গ্রুপের ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছে কার্লোস কুইরোজের শিষ্যরা। ম্যাচজুড়ে বলের দখলে ছিল ইংল্যান্ডের একচ্ছত্র আধিপত্য। ৭৮ দশমিক ৮ শতাংশ সময় বল নিজেদের নিয়ন্ত্রণে রেখেও ঘানার সুশৃঙ্খল রক্ষণভাগ ভেদ করার কোনো পথ খুঁজে পায়নি থ্রি লায়নরা।
২৫ জুলাই, ২০২৬