"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
স্ত্রী-সন্তানের মৃত্যুর পাঁচ দিন পর বাড়িতে ফিরলেন ছাত্রলীগ নেতা বললেন, 'এটা পরিকল্পিত হত্যা'
বাগেরহাটে স্ত্রী ও সন্তান মৃত্যুর পাঁচ দিন পর বাড়িতে ফিরেছেন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। বুধবার (২৮ জানুয়ারি) রাতে বাড়িতে পৌঁছেই তিনি সাবেকডাঙ্গা গ্রামে স্ত্রী ও সন্তানের কবর জিয়ারত করেন। কবরস্থানে শ্বশুর রুহুল আমিন হাওলাদার, শ্যালক শাহনেওয়াজ আমিন শুভসহ স্থানীয়দের উপস্থিতিতে স্ত্রী-সন্তানের কবরের পাশে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন সাদ্দাম। তিনি কবরের মাটি স্পর্শ করে স্ত্রী ও সন্তানের রুহের মাগফিরাত কামনায় নিজেই মোনাজাত পরিচালনা করেন।
২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজির অভিযোগে মধ্যরাতে নোবিপ্রবিতে ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদলের বিরুদ্ধে চাঁদাবাজি ও হুমকির অভিযোগ তুলে মধ্যরাতে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
২৫ জুলাই, ২০২৬
বিএনপি ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে: তারেক রহমান
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ রাইফেলস (বিডিআর)–এর নাম পুনর্বহাল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার কথাও জানান।
২৫ জুলাই, ২০২৬
দুই দশক পর চট্টগ্রামে নির্বাচনি সফরে তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। মাহদী আমিন বলেন, 'চট্টগ্রামে তারেক রহমান প্রথমে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর সঙ্গে ইয়ুথ পলিসি টক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নীতি ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন এবং তরুণদের পরামর্শ নেবেন।
২৫ জুলাই, ২০২৬
অন্তর্বর্তী সরকারের আমলে বন্ধ ৪০০ কারখানা, কর্মহীন দেড় লাখ শ্রমিক: জুলকারনাইন সায়ের
অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে দেশে প্রায় ৪০০টি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে বলে দাবি করেছেন সাংবাদিক জুলকারনাইন সায়ের। এর ফলে চাকরি হারিয়েছেন প্রায় দেড় লাখ শ্রমিক। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব তথ্য তুলে ধরেন। জুলকারনাইন সায়ের বলেন, 'বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলোর বেশির ভাগই গার্মেন্টস, টেক্সটাইল ও স্পিনিং মিল। এর মধ্যে শতভাগ রপ্তানিনির্ভর প্রতিষ্ঠানও রয়েছে। একজন শ্রমিকের ওপর গড়ে তিনজন করে পরিবারের সদস্য নির্ভরশীল থাকলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা দাঁড়ায় প্রায় সাড়ে চার লাখ।'
২৫ জুলাই, ২০২৬
জাতীয় নির্বাচন পরিচালনায় ইবি ইউট্যাবের কমিটি গঠন
গঠিত কমিটির সদস্যরা হলেন— লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. তোজাম্মেল হোসেন, বাংলা বিভাগের অধ্যাপক ড. মো. রশিদুজ্জামান, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলী, আইন বিভাগের অধ্যাপক ড. নুরুন নাহার, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এ টি এম মিজানুর রহমান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম এবং আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হ ম নুরুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
মাহফুজ আলমদের নতুন প্ল্যাটফর্ম অল্টারনেটিভস-এর যাত্রা শুরু
জনগণের আকাঙ্ক্ষা ও প্রশ্ন শোনা এবং তা বোঝার লক্ষ্য নিয়ে গঠিত রাজনৈতিক সংলাপভিত্তিক প্ল্যাটফর্ম অলটারনেটিভস তাদের প্রথম কর্মসূচি হিসেবে ‘জুলাই-পরবর্তী বাংলাদেশ: আমাদের ব্যর্থতা ও নতুন দিনের দিশা’ শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করে। শনিবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মোজাফফর আহমদ চৌধুরী মিলনায়তনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
১২ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানো পোস্টাল ব্যালটই গণনায় ধরা হবে: ইসি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এবার প্রথমবারের মতো পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। ইসি জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে পৌঁছানো পোস্টাল ব্যালটই গণনায় অন্তর্ভুক্ত হবে। শনিবার (২৪ জানুয়ারি) ইসির পক্ষ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করা ভোটাররা তাদের ব্যালট পাওয়ার পর দ্রুত ভোট প্রদান করে নিকটস্থ পোস্ট অফিস বা ডাক বাক্সে হলুদ খামে জমা দিতে পারবেন।
২৫ জুলাই, ২০২৬
কলম্বিয়ায় বিমান বিধ্বস্তে আইনপ্রণেতাসহ ১৫ আরোহী নিহত
কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় নর্তে দে সান্তান্দের বিভাগে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে বিমানে থাকা সব ১৫ আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) স্থানীয় সময় এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির সরকারি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান সংস্থা সাতেনা পরিচালিত বিমানটি কুরাছিকা নামের একটি গ্রামীণ এলাকায় বিধ্বস্ত হয়। কলম্বিয়ার পরিবহন মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী দল নিশ্চিত হয়েছে—বিমানে থাকা কোনো যাত্রী বা ক্রু সদস্যই বেঁচে নেই। নিহতদের মধ্যে রয়েছেন দেশটির প্রভাবশালী আইনপ্রণেতা দিওজেনেস কুইনতেরো। তিনি কলম্বিয়ার দীর্ঘদিনের অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতে ক্ষতিগ্রস্ত ৯ মিলিয়নেরও বেশি মানুষের প্রতিনিধি হিসেবে দেশটির নিম্নকক্ষে দায়িত্ব পালন করছিলেন।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্র–ভারত বাণিজ্যে বড় সমঝোতা, ভারতীয় পণ্যে মাত্র ১৮ শতাংশ শুল্ক
যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তিতে সম্মতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে টেলিফোনে আলোচনার পর তিনি জানান, এই চুক্তির আওতায় ভারতীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কহার ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামানো হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পণ্যের ক্ষেত্রে ভারত শুল্ক ও নন-ট্যারিফ বাধা শূন্যে নামিয়ে আনতে সম্মত হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।
২৫ জুলাই, ২০২৬