"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নির্বাচন পারফেক্ট করাই এখন আমাদের প্রধান চ্যালেঞ্জ: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ-উদ্দীপনা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে। কেউ কারও বিরুদ্ধে কটু কথা বলছে না, কোথাও অভদ্র আচরণও দেখা যাচ্ছে না। তিনি বলেন, দেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত নির্বাচন প্রস্তুতির পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে বলেও তিনি সন্তোষ প্রকাশ করেন।
২৫ জুলাই, ২০২৬
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। শনিবার (২৪ জানুয়ারি) দিনটি উপলক্ষে কোকোর স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।
২৫ জুলাই, ২০২৬
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরের পোস্ট
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল হক ও সাইফুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
রাজধানীর হাতিরঝিল এলাকায় ঢাকা–১২ আসনে বিএনপি-সমর্থিত ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলমের (ফুটবল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষ হয়। এতে কোদাল প্রতীকের তিনজন সমর্থক আহত হন।
২৫ জুলাই, ২০২৬
জামায়াতের এক পাল্লায় ‘গোপনে’ আমেরিকা, আরেক পাল্লায় ভারত: চরমোনাই পীর
জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছে, তারা স্বার্থান্বেষী মহল। দাঁড়িপাল্লাকে ইনসাফ ও ন্যায়ের প্রতীক বলা হলেও বাস্তবে এর এক পাশে আমেরিকা এবং আরেক পাশে ভারত গোপনে অবস্থান করছে।
২৫ জুলাই, ২০২৬
সরস্বতী পূজা উপলক্ষে কাঠালতলীতে সাংস্কৃতিক অনুষ্ঠান
রাঙামাটিতে শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষে অষ্টপ্রহরব্যাপী মহানামযজ্ঞ মহোৎসব–২০২৬ উপলক্ষে এক বর্ণাঢ্য ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে মহানামযজ্ঞের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শীতবস্ত্র বিতরণ। শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় রাঙামাটি শহরের কাঠালতলী এলাকায় অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী দুর্গামাতৃ মন্দির প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য দয়াল দাশ।
২৫ জুলাই, ২০২৬
আগে এক লাখ টাকা ঘুস দিতে হতো, এখন ১০ লাখ: আজম জে চৌধুরী
বর্তমান অন্তর্বর্তী সরকারকে ‘এনজিওদের সরকার’ আখ্যা দিয়ে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেছেন, এই সরকার কোনো বিষয়ে ব্যবসায়ীদের মতামত নেয়নি। তাঁর অভিযোগ, যেহেতু সরকারের দায়িত্বশীলরা এনজিও থেকে এসেছেন, তাই এনজিওগুলোর মাধ্যমেই সারাদেশ চালানোর চেষ্টা করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ভোটারদের মন জয়ে ব্যস্ত ফুটবল প্রতীকের মাসুদ ইব্রাহীম
এ বিষয়ে জামালপুর সদর–৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাসুদ ইব্রাহীম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুটবল প্রতীকে নির্বাচন করে বিজয়ী হতে পারলে জামালপুর সদরের সার্বিক উন্নয়নে কাজ করব। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি উন্নত জামালপুর সদর উপজেলা গড়ে তুলব।”
২৫ জুলাই, ২০২৬
এক বাড়িতে এত অস্ত্র, গ্রেফতার কে এই দীপু
রাজধানীর মধ্য বাড্ডার বেপারিপাড়া এলাকার একটি বাড়ি থেকে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী মেহেদী হাসান ওরফে দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনীর একটি বিশেষ দল। পুলিশ জানায়, বাড়িটি মেহেদী হাসানেরই। ওই বাড়ির তিনতলার একটি ফ্ল্যাট থেকে ১১টি অত্যাধুনিক বিদেশি অস্ত্র ও ৩৯৪টি গুলি উদ্ধার করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জামালপুর সদর-৫ আসনে ধানের শীষের প্রার্থী ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণা ও পথসভা
শুক্রবার(২৩ জানুয়ারি) দুপুরে জামালপুর শহর শাখার অন্তর্গত ১৪ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি কম্পপুরে এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুনের নির্বাচনী প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনী প্রচারণা ও পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. শাহ মোঃ ওয়ারেছ আলী মামুন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর- ৫ আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদক, জেলা বিএনপি জামালপুর।
২৫ জুলাই, ২০২৬