"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪
আন্তর্জাতিক

সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪

প্রাথমিক তথ্য অনুযায়ী, সৌদি আরামকোর ব্যবহৃত হেলিকপ্টারটি দায়িত্ব পালনের সময় দুর্ঘটনার শিকার হয় এবং হঠাৎ করেই বিধ্বস্ত হয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হলেও ঘটনাস্থলেই ১৪ জনের মৃত্যু হয়। এ ঘটনায় এখনো পর্যন্ত নিহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, যাচাই-বাছাই শেষে বিস্তারিত জানানো হবে।

২৫ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে প্রধানশিক্ষক বরখাস্ত
সারাদেশ

প্রধানমন্ত্রীকে নিয়ে মন্তব্যের জেরে প্রধানশিক্ষক বরখাস্ত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করার অভিযোগে কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগের রংপুর বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬

উন্মাদনার আড়ালে ট্র্যাজেডি: ১২ হাজার কিলোমিটার দূরের খেলা নিয়ে বাংলাদেশে ১২ জনের প্রাণহানি
জাতীয়

উন্মাদনার আড়ালে ট্র্যাজেডি: ১২ হাজার কিলোমিটার দূরের খেলা নিয়ে বাংলাদেশে ১২ জনের প্রাণহানি

বিশ্বকাপ ফুটবল ঘিরে দেশের বিভিন্ন স্থানে সমর্থকদের উচ্ছ্বাস ও প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি বাড়ছে সংঘর্ষের ঘটনাও। কথাকাটাকাটি, সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য, পতাকা টাঙানো এবং খেলা দেখাকে কেন্দ্র করে সহিংসতায় এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অন্তত ১২ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন শতাধিক মানুষ। নিহতদের মধ্যে তিনজন ছুরিকাঘাতে, তিনজন পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে, একজন সড়ক দুর্ঘটনায়, একজন ল্যাম্পপোস্ট ভেঙে, একজন স্ট্রোকে, একজন কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে এবং সর্বশেষ একজন আর্জেন্টিনা সমর্থকদের হামলায় নিহত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬

তরুণীর কবর থেকে সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অবশেষ কবর খুঁড়লো স্বজরেরা
সারাদেশ

তরুণীর কবর থেকে সুগন্ধি,স্বপ্নে দেখলেন জীবিত, অবশেষ কবর খুঁড়লো স্বজরেরা

ভোলা সদর উপজেলায় দাফনের ১৮ দিন পর এক তরুণীর কবর খোঁড়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পরিবারের দাবি, কবর থেকে সুগন্ধি ছড়ানো এবং স্বপ্নে তরুণীকে জীবিত দেখার পর তারা এই সিদ্ধান্ত নেন। স্থানীয় সূত্রে জানা যায়, ভেলুমিয়া ইউনিয়নের চর রমেশ গ্রামের দিনমজুর খলিল লাহারির মেয়ে মরিয়ম (২০) দাফনের পর থেকেই ঘটনাটি ঘিরে নানা আলোচনা শুরু হয়। পরিবারের কয়েকজন সদস্য দাবি করেন, কবর থেকে এক ধরনের সুগন্ধি আসছে। পরে মরিয়মের ভাই-বোনেরা স্বপ্নে তাকে জীবিত অবস্থায় দেখার কথা জানান।

২৫ জুলাই, ২০২৬

মেগাপ্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের গণস্বাক্ষর কর্মসূচি
ক্যাম্পাস

মেগাপ্রকল্প সেনাবাহিনীকে দেওয়ার দাবিতে নোবিপ্রবিতে ছাত্রশিবিরের গণস্বাক্ষর কর্মসূচি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ৩৩৪ কোটি টাকার মেগাপ্রকল্পের বাস্তবায়ন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তরের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নোবিপ্রবি শাখা। মঙ্গলবার দুপুর ২টার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক-১, একাডেমিক-২, প্রশাসনিক ভবন ও শান্তিনিকেতন এলাকার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বিভিন্ন প্ল্যাকার্ডে শিক্ষার্থীদের স্বাক্ষর নিতে দেখা যায়। ক্লাস শেষে দলবেঁধে অনেক শিক্ষার্থী এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রীদের উপস্থিতিও ছিল উল্লেখযোগ্য।

২৫ জুলাই, ২০২৬

চাঁদা চেয়ে না পেয়ে বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা
সারাদেশ

চাঁদা চেয়ে না পেয়ে বিএনপি নেতাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার কামারপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম সোনা মিয়ার ওপর চাঁদা দাবি করে হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক স্থানীয় নেতাসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় সোনা মিয়াসহ আরও কয়েকজন আহত হয়েছেন। রোববার দুপুরে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল ইসলাম সোনা মিয়া তার ওপর হামলার বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬

আখাউড়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত
সারাদেশ

আখাউড়ায় মৎস্য ব্যবসায়ীদের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত

শুক্রবার বিকেলে বড় বাজারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কফিলউদ্দিন মাহমুদ। এ ছাড়া বাজার কমিটির নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের মধ্যে তবারক হিসেবে খিচুড়ি পরিবেশন করা হয়।

২৫ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের ৩ বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সালেহা
ক্যাম্পাস

যুক্তরাষ্ট্রের ৩ বিশ্ববিদ্যালয়ে ফুল ফান্ডেড স্কলারশিপ পেলেন নোবিপ্রবির ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী সালেহা

তিনি ফল-২০২৬ সেশনের জন্য ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, মার্সেড, টুলেন ইউনিভার্সিটি এবং টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে পিএইচডিতে ভর্তির প্রস্তাব পেয়েছেন। এসব অফারের আওতায় রয়েছে সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, গ্র্যাজুয়েট টিচিং অ্যাসিস্ট্যান্টশিপ, স্বাস্থ্যবিমা এবং সামার ফান্ডিং। পাশাপাশি টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে তিনি টিটিইউ হাচেসন গ্র্যাজুয়েট এনডাউড আর্টস অ্যান্ড সায়েন্সেস স্কলারশিপও অর্জন করেছেন।

২৫ জুলাই, ২০২৬

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: দুই ভাই নিহত, এলাকায় শোকের ছায়া
সারাদেশ

রাজশাহীতে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ: দুই ভাই নিহত, এলাকায় শোকের ছায়া

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই সহোদর ভাই নিহত হয়েছেন। বুধবার (১৭ জুন) দুপুরে বানেশ্বর এলাকার মহাসড়কে একটি দ্রুতগতির ড্রাম ট্রাক ও যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুঠিয়া উপজেলার ভালুকগাছি ইউনিয়নের নকুলবাড়িয়া গ্রামের মৃত রিয়াজ প্রামাণিকের দুই ছেলে খালেক প্রামাণিক ও হাচেন প্রামাণিক।

২৫ জুলাই, ২০২৬

আ. লীগ-ছাত্রলীগের বিচারের দাবি জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
ক্যাম্পাস

আ. লীগ-ছাত্রলীগের বিচারের দাবি জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গুম, খুন ও গণহত্যার মতো মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িত থাকার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয় ছাত্রশক্তি। মঙ্গলবার (২৩ জুন) দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে সংগঠনটি। এ সময় জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম রিয়াজ বলেন, “আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দীর্ঘদিন ধরে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্রের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এসব কর্মকাণ্ড প্রতিরোধে সরকারের পদক্ষেপ এখনো যথেষ্ট দৃশ্যমান ও কার্যকর নয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা সদ্য. বাংলাদেশে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান: নিক্কেইর প্রতিবেদন সদ্য. দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ২ বাংলাদেশি আহত সদ্য. বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ সদ্য. সিসিইউতে ভর্তি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান সদ্য. তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প সদ্য. আজ থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু সদ্য. স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার: মীর শাহে আলম সদ্য. খুলনায় গৃহবধূকে কুপিয়ে-গুলি করে হত্যা সদ্য. ‘শামোন্ডা’ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু, ছড়িয়ে পড়ার আশঙ্কা সদ্য. সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা