"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিএনপি কার্যালয়ে হামলা করে স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে জখম, অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন সাতাইশ এলাকায় বিএনপির একটি পার্টি অফিসে হামলা, ভাঙচুর ও কুপিয়ে জখমের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এতে মো. মোজাম্মেল লস্কর (৪৯) গুরুতর আহত হয়েছেন। তিনি স্থানীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
চীনা রোবট নিজেদের উদ্ভাবন বলে প্রচার, এআই এক্সপো থেকে বের করে দেয়া দেয়া হলো ভারতীয় বিশ্ববিদ্যালয়কে
নয়াদিল্লির উপকণ্ঠের গ্রেটার নয়ডার গালগোটিয়াস ইউনিভার্সিটি চীনা রোবট কুকুরকে নিজেদের উদ্ভাবন হিসেবে উপস্থাপন করার অভিযোগে আন্তর্জাতিক প্রযুক্তি প্রদর্শনী ইন্ডিয়া এআই এক্সপো থেকে বের করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই কার্যক্রমকে ভারতীয় প্রযুক্তি মহলে অনৈতিক ও বিভ্রান্তিকর হিসেবে দেখা হয়েছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক্সপোর দ্বিতীয় দিনে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক একটি বাণিজ্যিকভাবে উপলব্ধ চীনা রোবটকে ‘অরিয়ন’ নামে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব উদ্ভাবন দাবি করেন।
২৫ জুলাই, ২০২৬
‘এল মেনচো’ নিহতের পর রক্তাক্ত মেক্সিকো: সহিংসতায় ২৫ ন্যাশনাল গার্ড সদস্য নিহত
মেক্সিকোর ‘মোস্ট ওয়ান্টেড’ মাদক সম্রাট নেমেসিও ওসেগুয়েরা কার্ভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর দেশজুড়ে তীব্র সহিংসতা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, তার মৃত্যুর জেরে মেক্সিকোর ৩২টি অঙ্গরাজ্যের মধ্যে অন্তত ২০টিতে অস্থিরতা দেখা দিয়েছে। সহিংসতায় এখন পর্যন্ত দেশটির ন্যাশনাল গার্ডের অন্তত ২৫ জন সদস্য নিহত হয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যায়।
২৫ জুলাই, ২০২৬
শরীয়তপুরে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় এক বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ উঠেছে। অভিযুক্ত বিএনপি নেতা আনিসুর রহমান শিকদারের দাবি, পাওনা টাকা সংক্রান্ত একটি হাতাহাতির ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করে ফেসবুক-এ অপপ্রচার চালিয়ে একটি চক্র তার মানহানির চেষ্টা করছে। এ ঘটনায় দোষীদের বিচারের দাবি জানিয়েছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ইরানের শাহেদ ড্রোনে যুদ্ধক্ষেত্রে নতুন আতঙ্ক, ২০ হাজার ডলার ঠেকাতে যুক্তরাষ্ট্রের খরচ ৪০ লাখ ডলার
ইরানের শাহেদ সিরিজের ‘কামিকাজে’ ড্রোন বর্তমানে যুদ্ধক্ষেত্রে এক বড় আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে। জ্বালানিসাশ্রয়ী ইঞ্জিন, রাডার এড়িয়ে চলার সক্ষমতা এবং উল্লেখযোগ্য পরিমাণ বিস্ফোরক বহনের ক্ষমতার কারণে এই ড্রোনগুলো আধুনিক যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। মাত্র ২০ হাজার থেকে ৫০ হাজার মার্কিন ডলার ব্যয়ে একটি শাহেদ ড্রোন তৈরি করা সম্ভব।
২৫ জুলাই, ২০২৬
দেশ ছেড়েছেন ফয়েজ তৈয়্যব
প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়–সংক্রান্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট ইকে–৫৮৩ যোগে তিনি নেদারল্যান্ডসের উদ্দেশে বাংলাদেশ ত্যাগ করেন।
২৫ জুলাই, ২০২৬
চাঁপাইনবাবগঞ্জে তেলবাহী ট্রেনের চারটি ওয়াগন লাইনচ্যুত
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা জংশনে তেলবাহী চারটি ওয়াগন লাইনে লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এতে রহনপুর-রাজশাহী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৫টার দিকে আমনুরা প্ল্যাটফরমের কাছে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আমনুরা জংশনের স্টেশন মাস্টার হাসিবুল ইসলাম। জানা গেছে, ঘটনার পর প্রশাসন দ্রুত উদ্ধার কার্যক্রম শুরু করে। পরে সকাল ৯টার দিকে রিলিফ ট্রেন এসে কাজ শুরু করে।
২৫ জুলাই, ২০২৬
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর এপিএস হলেন মো. আল আমিন
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার কৃতি সন্তান মোঃ আল আমিন মাননীয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী জনাব দীপেন দেওয়ানের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারী) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতির আদেশক্রমে তাঁকে চুক্তিভিত্তিকভাবে এ পদে নিয়োগ প্রদান করা হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মাননীয় মন্ত্রী দায়িত্ব পালনকালীন সময়ে তাঁর সহকারী একান্ত সচিব হিসেবে মোঃ আল আমিন দায়িত্ব পালন করবেন।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে শিক্ষার্থী নির্যাতন ও ধর্ষণ অভিযোগ: অভিযুক্তের সনদ স্থগিত, তদন্ত কমিটি গঠন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর লোক প্রশাসন বিভাগের ৫৩তম ব্যাচের এক নারী শিক্ষার্থীকে জোরপূর্বক আটক রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগে ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি)-এর ৪৪তম ব্যাচের সাবেক শিক্ষার্থী এস. এম. তারিকুল ইসলামের সকল সনদপত্র সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে এ ঘটনায় ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় পরিবেশক সংগঠনের ইফতার মাহফিল
অনুষ্ঠানে আখাউড়া পরিবেশক সংগঠনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন আখাউড়া থানার ওসি (তদন্ত) তানভীর আহাম্মদ, সংগঠনের উপদেষ্টা হাজী আলী আজগর, সাধারণ সম্পাদক রতি রঞ্জন দাস, সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, মো. মোস্তাকিম মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
২৫ জুলাই, ২০২৬