"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জিয়া পরিবারের বিশ্বস্ত মুশফিকুর রহমান কি এবার মন্ত্রিত্ব পাচ্ছেন?
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয়ের পর এবার ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুশফিকুর রহমানকে নিয়ে নতুন আশায় বুক বেঁধেছেন কসবা ও আখাউড়া উপজেলার মানুষ। বিএনপির বর্ষীয়ান এই রাজনীতিককে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মী ও এলাকার সাধারণ মানুষ। বিগত ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পরও মুশফিকুর রহমানকে মন্ত্রিত্ব দেওয়ার বিষয়টি আলোচনায় ছিল।
২৫ জুলাই, ২০২৬
পাঞ্জাবে ৮ মাসে এনকাউন্টারে নিহত ৯২৪: এইচআরসিপির বিস্ফোরক প্রতিবেদন
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গত আট মাসে অন্তত ৯২৪ জন সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’-এ হত্যা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দেশটির শীর্ষ মানবাধিকার সংস্থা 'এইচআরসিপি'র প্রকাশিত এক অনুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) প্রকাশিত কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ে পাঞ্জাবে বড় ও সংগঠিত অপরাধ দমনের লক্ষ্য নিয়ে গঠিত ক্রাইম কন্ট্রোল ডিপার্টমেন্ট (সিসিডি) অন্তত ৬৭০টি ‘এনকাউন্টার’ পরিচালনা করে। এসব অভিযানে মোট ৯২৪ জন নিহত হন।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে জলবায়ু পরিষদের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
ত্রৈমাসিক সমন্বয় সভায় কুড়িগ্রাম সদর উপজেলা ও জেলা জলবায়ু পরিষদের সভাপতি আফতাব উদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ইএসডিও অ্যাডভাইজার আব্দুল মতিন সর্দার, ইএসডিও–এ্যাকসেস প্রকল্পের ফোকাল পারসন আবু জাফর নুর মোহাম্মদ, প্রকল্প অপারেশন ম্যানেজার গোলাম ফারুক এবং জেলা জলবায়ু পরিষদের সাধারণ সম্পাদক খাদিজা পারভীন খুশি।
২৫ জুলাই, ২০২৬
ইরানের হামলার জবাব দেওয়ার ‘পূর্ণ অধিকার’ রয়েছে: আরব আমিরাত
বিবৃতিতে বলা হয়েছে, ইউএই-এর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু সংখ্যক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে। তবে এই হামলা সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচিত হচ্ছে। রাষ্ট্র তার ভূখণ্ড সুরক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ এবং উত্তেজনার জবাব দেওয়ার পূর্ণ অধিকার সংরক্ষণ করে। দেশের যে কোনো হুমকি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত থাকা উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুয়েতে মিসাইল বিস্ফোরণে সন্দ্বীপের প্রবাসীর মৃত্যু
কুয়েতে মিসাইল বিস্ফোরণে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার জাহেদ হোসেন (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ মার্চ) বাংলাদেশ সময় আনুমানিক বিকেল ৩টার দিকে কুয়েতের জারা জালমি এলাকার মরু অঞ্চলে একটি মিসাইল বিস্ফোরণের ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
উপ-উপাচার্যের নির্বাচনী মন্তব্যে জাবি শিক্ষক ফোরামের নিন্দা, স্ট্যাটাস প্রত্যাহারের দাবি
জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমানের প্রতি তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো. শামসুল আলম ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দিন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয় এবং সংশ্লিষ্ট ফেসবুক স্ট্যাটাস প্রত্যাহার করে দুঃখ প্রকাশের আহ্বান জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৫টি, জামায়াত জোট পেতে পারে ১৩টি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবার আলোচনায় সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন। সাধারণ আসনে দল ও জোটগুলোর প্রাপ্ত আসনের আনুপাতিক হারে এই আসন বণ্টন করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমান হিসাব অনুযায়ী বিএনপি ও তার মিত্ররা ৩৫টি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ১৩টি সংরক্ষিত নারী আসন পেতে পারে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গেজেট প্রকাশের পর এবার আলোচনায় সংরক্ষিত ৫০টি নারী আসন বণ্টন।
২৫ জুলাই, ২০২৬
পাহাড়ের বুকে মেঘের মেলা: ঘুরে আসুন মিরিঞ্জা ভ্যালি থেকে
মিরিঞ্জা ভ্যালি—বান্দরবানের লামা উপজেলায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১ হাজার ৮০০ ফুট উচ্চতায় অবস্থিত এই পাহাড়ি ভ্যালিটি বর্তমানে দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটনস্পট হিসেবে দ্রুত জনপ্রিয়তা অর্জন করছে। পাহাড়, আকাশ ও মেঘের অপূর্ব মেলবন্ধনে গড়ে উঠেছে এক স্বপ্নিল পরিবেশ, যা প্রতিনিয়ত ভ্রমণপিপাসুদের টানছে।
২৫ জুলাই, ২০২৬
‘আত্মহত্যা’র আগে ফেসবুকে কী লিখেছিলেন জাহের আলভীর স্ত্রী ইকরা?
মৃত্যুর ঠিক পাঁচ ঘণ্টা আগে পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিলেন ইকরা। তিনি ফেসবুকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন। পোস্টে তিনি ২০২৪ সালের ১৩ অক্টোবর নিজের ৩২ সপ্তাহের গর্ভধারণের সময় হঠাৎ ওয়াটার ব্রেক হওয়ার ঘটনা বর্ণনা করেছেন। তিনি লালমাটিয়ায় অবস্থিত মাদার কেয়ার হাসপাতালে ভর্তি হন, যেখানে ডা. সেলিনা খানের তত্ত্বাবধানে চিকিৎসা চলছিল।
২৫ জুলাই, ২০২৬
দলীয় পরিচয় দেখব না, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব: প্রধানমন্ত্রী
দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দ্ব্যর্থহীনভাবে বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। শুক্রবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ কথা বলেন।
২৫ জুলাই, ২০২৬