"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ, নিয়োগের সুপারিশ পেলেন ১,৫২১ জন
৪৭তম বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। প্রকাশিত ফলাফলে মোট ১ হাজার ৫২১ জন প্রার্থীকে বিভিন্ন ক্যাডার ও নন-ক্যাডার পদে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে। রোববার (২৮ জুন) বিকেলে পিএসসির জনসংযোগ শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
লন্ডনে ইনকিলাব মঞ্চ ইউকের বজ্রকণ্ঠ, শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফেরানোর জোর দাবি
যুক্তরাজ্যে ইনকিলাব মঞ্চ ইউকের পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে সংগঠনটির পক্ষ থেকে শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে। সংগঠনটির দাবি, সম্প্রতি রাজধানীর রাজু ভাস্কর্যের পাদদেশে ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে অভিযুক্তদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার জন্য এক সপ্তাহের আলটিমেটাম দেওয়া হয়েছিল। সেই দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে যুক্তরাজ্য শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
উখিয়ায় পাহাড়ধসের ঘটনায় মৃত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪
টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের উখিয়ার ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধসের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। নিহতদের সবাই কন্যাশিশু। বুধবার দুপুর ২টার দিকে ক্যাম্পের এ-৩ ব্লকের মসজিদুল কুবা মহিলা মাদরাসা ও হেফজখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর প্রথমে তিনজনের মরদেহ উদ্ধারের তথ্য জানিয়েছিল ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিস, ক্যাম্প প্রশাসন ও সংশ্লিষ্টদের যৌথ উদ্ধার অভিযানে আরও মরদেহ উদ্ধার করা হয়। একই সঙ্গে ১৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
৩ লক্ষ ২৪ হাজার কোটি টাকায় বিক্রি হচ্ছে পিৎজা হাট
বিশ্বখ্যাত ফাস্টফুড চেইন পিৎজা হাট বিক্রি হতে যাচ্ছে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারে যা টাকার হিসাবে ৩ লক্ষ ২৪ হাজার কোটি টাকা। রেস্টুরেন্ট ব্র্যান্ডটির বর্তমান মালিক ‘ইয়াম! ব্র্যান্ডস’ প্রতিষ্ঠান এই তথ্য জানিয়েছে। চুক্তি অনুযায়ী, পিৎজা হাটের চীন বাদে বিশ্বের অন্যান্য অঞ্চলের কার্যক্রম কিনে নিচ্ছে ‘লং রেঞ্জ ক্যাপিটাল’, যার মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ১.৫ বিলিয়ন ডলার। অন্যদিকে চীনের কার্যক্রম ১.২ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে ‘ইয়াম চায়না’।
২৫ জুলাই, ২০২৬
ঢাকা সিটি করপোরেশনে উত্তরে সেলিম, দক্ষিণে সাদিকের ওপর আস্থা জামায়াতের, ৮ সিটিতে প্রার্থী চূড়ান্ত
প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন-এ মহানগর উত্তর জামায়াতের আমির সেলিম উদ্দিন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-এ সাবেক ডাকসু ভিপি মো. আবু সাদিক (সাদিক কায়েম) মেয়রপ্রার্থী হচ্ছেন। এ ছাড়া চট্টগ্রাম, গাজীপুর, বরিশাল, রংপুর, খুলনা ও নারায়ণগঞ্জ সিটির জন্যও প্রাথমিকভাবে প্রার্থী বাছাই করা হয়েছে। অন্যদিকে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, কুমিল্লা ও বগুড়া সিটির প্রার্থী এখনো চূড়ান্ত হয়নি। এসব সিটিতে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে দল আরও পর্যালোচনা করবে বলে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
মেয়ের নামে অনুদান ইস্যুতে পিএসকে বরখাস্ত করলেন জামায়াতের এমপি
ঐচ্ছিক তহবিলের অনুদানের তালিকায় নিজের মেয়ের নাম দুইবার অন্তর্ভুক্ত হওয়ার ঘটনায় ব্যক্তিগত সহকারী (পিএস) আবু সালেহ মোহাম্মদ গোফরানকে বরখাস্ত করেছেন জামায়াতের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু। দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে নেওয়া এ সিদ্ধান্ত রোববার থেকে কার্যকর হবে। নিজের সই করা বরখাস্তের চিঠি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন। সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল থেকে দুস্থদের মধ্যে অনুদান বিতরণের জন্য প্রস্তুত করা তালিকায় তার মেয়ে নুজহাত তাবাসসুম ফাইজার ডাকনাম ‘ফাইজা’ দুই জায়গায় অন্তর্ভুক্ত করা হয়। তালিকার ১ ও ৮ নম্বরে তার নামের বিপরীতে ১০ হাজার টাকা করে অনুদান বরাদ্দ দেখানো হয়েছে। তবে দুই স্থানে বাবার নাম ভিন্নভাবে লেখা হয়েছে। এক জায়গায় ‘মো. বাচ্চু’ এবং অন্য জায়গায় ‘মো. আতাউর’ উল্লেখ করা হয়েছে, যা সংসদ সদস্যের নামের দুটি অংশ।
২৫ জুলাই, ২০২৬
বড় পর্দায় খেলা ঘিরে থাকবে পুলিশি নজরদারি
ফুটবল বিশ্বকাপের ম্যাচ বড় পর্দায় উপভোগের সময় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সংশ্লিষ্ট স্থানগুলোতে পুলিশের নজরদারি থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম। শুক্রবার বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ব্রাজিল-জাপান ম্যাচকে কেন্দ্র করে রাজধানীর আদাবরে সংঘটিত হত্যাকাণ্ড এবং এ ঘটনায় চার আসামি গ্রেপ্তারের বিষয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
২৫ জুলাই, ২০২৬
জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: উপদেষ্টা ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা ছিল না। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, দমন-পীড়ন ও গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতার ফল হিসেবেই এ গণ-অভ্যুত্থান সংঘটিত হয়েছে। তিনি বলেন, গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে বিতর্ক, বিভাজন কিংবা হতাশা তৈরি হওয়া স্বাভাবিক এবং তা আগে থেকেই অনুমান করা হয়েছিল। তাই অতিরিক্ত প্রত্যাশা না রেখে বাস্তবতা বিবেচনায় একটি গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে।
২৫ জুলাই, ২০২৬
মুন্সীগঞ্জে ‘তথ্য আপা’ প্রকল্পের উঠান বৈঠক: প্রধান অতিথি ইউএনও
মুন্সীগঞ্জ সদরে গ্রামীণ নারীদের তথ্যপ্রযুক্তিতে সম্পৃক্ত করার লক্ষ্যে ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান। অনুষ্ঠানের আয়োজন করা হয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন জাতীয় মহিলা সংস্থা কর্তৃক বাস্তবায়িত “তথ্য আপা: তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে নারীদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়)” এর আওতায়।
২৫ জুলাই, ২০২৬
চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাসহ গ্রেপ্তার ৯
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মো. আবু সুফিয়ান প্রকাশ লাতু কমিশনার (৬২) এবং পৌরসভা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সক্রিয় সদস্য ইমামুল ইসলাম প্রকাশ লিটন (৪৫)। আবু সুফিয়ান বারইয়ারহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জামালপুর গ্রামের মো. আব্দুল হকের ছেলে এবং ইমামুল ২ নম্বর ওয়ার্ডের উত্তর সোনাপাহাড় গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।
২৫ জুলাই, ২০২৬