"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের তারিখ জানালেন শফিকুল আলম
জাতীয়

নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণের তারিখ জানালেন শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ২৯৭ জন সংসদ সদস্য আগামী ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ নিতে পারেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি। প্রেস সচিব বলেন, 'নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান দ্রুত সম্পন্ন করার লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। ১৬ বা ১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে। এর বেশি দেরি হওয়ার সম্ভাবনা নেই।'

২৫ জুলাই, ২০২৬

শিক্ষিকার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ, বিচারের দাবিতে ফোকলোর বিভাগে তালা
ক্যাম্পাস

শিক্ষিকার বিরুদ্ধে অর্থ কেলেঙ্কারির অভিযোগ, বিচারের দাবিতে ফোকলোর বিভাগে তালা

ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়-এর সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ফোকলোর বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে অর্থ চুরির অভিযোগ এনে সুষ্ঠু বিচার দাবিতে বিভাগের মূল ফটকে তালা দিয়েছেন ওই বিভাগের শিক্ষার্থীরা।

২৫ জুলাই, ২০২৬

ব্রহ্মপুত্র নদের তীর কেটে রমরমা মাটির ব্যবসা
সারাদেশ

ব্রহ্মপুত্র নদের তীর কেটে রমরমা মাটির ব্যবসা

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের তীর কেটে অবাধে মাটির ব্যবসা চালিয়ে যাচ্ছে মাটি ব্যবসায়ীরা। উপজেলার থানাহাট ইউনিয়নের পুটিমারী ফকিরেরভিটা এলাকায় কিছু প্রভাবশালী ব্যাক্তি কাউকে তোয়াক্কা না করে নদী তীর থেকে অবৈধ ভাবে এসব মাটি কেটে বিক্রি করছে। ফলে নদীতে পানি বৃদ্ধির সাথে সাথে ওইসব এলাকা সরাসরি নদীতে পরিনত হয়ে যাবে। এতে হুমকির মুখে পড়েছে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্প,বিভিন্ন স্থাপনা ও নদী তীরবর্তি জনপদ এবং আবাদী জমি।

২৫ জুলাই, ২০২৬

অক্ষত রয়েছেন খামেনি ও পেজেশকিয়ান
আন্তর্জাতিক

অক্ষত রয়েছেন খামেনি ও পেজেশকিয়ান

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার অভিযোগ উঠেছে। তবে এ হামলায় তারা দুজনেই অক্ষত রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান সম্পূর্ণ নিরাপদ আছেন এবং তার কোনো ক্ষতি হয়নি। অন্যদিকে, আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ইরানের এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বর্তমানে তেহরানে অবস্থান করছেন না।

২৫ জুলাই, ২০২৬

রাকসুর জিএস আম্মারে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা
ক্যাম্পাস

রাকসুর জিএস আম্মারে অতিষ্ঠ শিক্ষক-শিক্ষার্থীরা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ছাত্র সংসদের (রাকসু) জিএস সালাহউদ্দিন আম্মারের বেপরোয়া আচরণে শিক্ষক ও শিক্ষার্থীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। তার শারীরিক ভাষা, চলন-ফেরন ও ভাষণ-বচন সকলেই অসভ্য এবং কাউকে তোয়াক্কা করেন না। তুচ্ছ বিষয় নিয়েও তিনি উত্তেজনা সৃষ্টি করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর কিছুদিন ক্যাম্পাসে অনুপস্থিত থাকার পর ফেরার পর থেকেই তার অসভ্য আচরণ অব্যাহত রয়েছে।

২৫ জুলাই, ২০২৬

২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবার: ইইউ
জাতীয়

২০০৮ সালের পর সবচেয়ে গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে এবার: ইইউ

বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সমালোচনামূলক পর্যবেক্ষণ শেষে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ইভার্স ইজাবস বলেছেন, ২০০৮ সালের পর এই নির্বাচন ছিল সবচেয়ে গ্রহণযোগ্য। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে ইজাবস বলেন, 'এই নির্বাচনে প্রতিযোগিতা ছিল দারুণ। নির্বাচন কমিশনের ভূমিকা স্বাধীন ও নিরপেক্ষ ছিল।'

২৫ জুলাই, ২০২৬

বাসসের প্রধান সম্পাদককে বের করে দেওয়ার অভিযোগ
জাতীয়

বাসসের প্রধান সম্পাদককে বের করে দেওয়ার অভিযোগ

বাংলাদেশ সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদকে কার্যালয় থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার বিকেলে এ ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি বাংলা।বিবিসি বাংলার প্রতিবেদনে প্রতিষ্ঠানটির কর্মীদের বরাতে বলা হয়েছে, মাহবুব মোর্শেদের পদত্যাগ দাবিতে কয়েক দিন ধরে কর্মসূচি চলছিল। বিক্ষুব্ধ কর্মীরা তাঁর বিরুদ্ধে অপেশাদার আচরণ এবং একনায়কতান্ত্রিকভাবে প্রতিষ্ঠান পরিচালনার অভিযোগ তুলেছেন।

২৫ জুলাই, ২০২৬

জামিন পেলেন বরিশাল জেলা আ. লীগের সাধারণ সম্পাদক
সারাদেশ

জামিন পেলেন বরিশাল জেলা আ. লীগের সাধারণ সম্পাদক

২০১৭ সালের একটি মামলায় আদালতে আত্মসমর্পণের পর জামিন পেয়েছেন কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের বরিশাল জেলা সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য তালুকদার মো. ইউনুস। সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে তিনি জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক এস এম শরীয়াতুল্লাহ তার আবেদন মঞ্জুর করেন।

২৫ জুলাই, ২০২৬

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: আমান উল্লাহ আমান
সারাদেশ

তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাবে: আমান উল্লাহ আমান

ঢাকা-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপি নেতা আমান উল্লাহ আমান বলেছেন, তারেক রহমান-এর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও গণতন্ত্রের পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। তিনি দাবি করেন, জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি সরকার গঠন করেছে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও টেকসই উন্নয়নই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-২ আসনের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬

মাগুরায় আ.লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের পর ভাঙচুর–আগুন, আটক ৩
সারাদেশ

মাগুরায় আ.লীগের কার্যালয়ের সামনে পতাকা উত্তোলনের পর ভাঙচুর–আগুন, আটক ৩

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বিকেল পাঁচটার দিকে এনামুল হকের নেতৃত্বে একদল কর্মী জামরুলতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনের সড়কের পাশে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করেন। এরপর তারা সেখানে মোনাজাত করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, এনামুল হক বলেন, ‘‘৫ আগস্টের পর দীর্ঘ ১৮ মাস কার্যালয় বন্ধ ছিল। এখন যেভাবেই হোক নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এসেছে। আমরা চাই বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতি শুরু হোক এবং একসঙ্গে মিলে দেশকে নতুন করে গড়ে তুলি।’’

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’