"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
বিপুল ব্যবধানে পরাজিত হলেন তাহেরী
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী পরাজিত হয়েছেন। ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে এ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি, শিল্পপতি এসএম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
২৫ জুলাই, ২০২৬
সাবেক এমপিসহ ৩ আ.লীগ নেতার জামিন
গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও দুজনকে জামিন দিয়েছেন আদালত।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়ায় রেলওয়ে জংশন স্টেশন থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই বৃদ্ধ দীর্ঘদিন ধরে রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ভিক্ষাবৃত্তি করে জীবিকা নির্বাহ করতেন। রোববার দুপুরে স্থানীয়রা স্টেশনের ১ নম্বর প্লাটফর্মের উত্তর পাশের পকেটগেটে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।
২৫ জুলাই, ২০২৬
আফগানিস্তানে পাকিস্তানের হামলা ‘অমার্জনীয়’, হুঁশিয়ারি তালেবানের
আফগানিস্তানের ভূখণ্ডে পাকিস্তানের সাম্প্রতিক বিমান হামলাকে ‘অমার্জনীয় অপরাধ’ আখ্যা দিয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে তালেবান সরকার। সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সতর্ক করে বলেছেন, এই হামলার জবাব সামরিকভাবেই দেওয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে মুজাহিদ বলেন, পাকিস্তানের পদক্ষেপের পাল্টা প্রতিক্রিয়ার কৌশল আপাতত গোপন রাখা হয়েছে। তবে আফগান প্রতিরক্ষা বাহিনী ‘উপযুক্ত সময়ে’ এর জবাব দেবে। তার এই বক্তব্যের পর প্রতিবেশী দুই দেশের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে।
২৫ জুলাই, ২০২৬
প্রবাসী বাংলাদেশীদের সন্মানে মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের ইফতার মাহফিল
মুন্সীগঞ্জ এসোসিয়েশন অব পর্তুগালের উদ্যোগে প্রবাসী বাংলাদেশীদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর লিসবনে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক নাজমুল হাসান এবং পরিচালনা করেন সংগঠনের সদস্য সচিব শাহাদাত শেখ। ইফতার মাহফিলের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
২৯৭ আসনের আনুষ্ঠানিক ফল ঘোষণা: কোন দল কতটি আসন পেল
আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আনুষ্ঠানিকভাবে ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত ফল অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান।
২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার বিকেল ৩টায়
সদ্য গঠিত মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। একই দিন সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে তিনি মন্ত্রিপরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
২৫ জুলাই, ২০২৬
কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬
কানাডার নোভা স্কোশিয়া প্রদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬। কানাডার স্থানীয় সময় ২০ ফেব্রুয়ারি প্রদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করেন অ্যান্ডি ফিলমোর এবং টিম হিউস্টন। এ উপলক্ষে হ্যালিফ্যাক্স সিটি হল-এ প্রথমবারের মতো বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মেয়র অ্যান্ডি ফিলমোর।
২৫ জুলাই, ২০২৬
ইমাম নিয়োগে অনিয়মের সত্যতা, তবুও নতুন তদন্ত কমিটি গঠন
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে অভিজ্ঞতার ভুয়া সনদে এবং নিয়োগের শর্তপূরণ ছাড়াই পেশ ইমাম পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে। অনিয়মের অভিযোগে একজন চাকরিপ্রার্থী হাইকোর্টে রিট করলে হাইকোর্ট নির্ধারিত সময়ের মধ্যে বিষয়টি তদন্ত করে নিষ্পত্তি করার নির্দেশ দিলেও এখনও জমা হয়নি তদন্ত প্রতিবেদন। শুধু তাই নয়, অনিয়মের বিষয়টি তদন্ত করতে একটি কমিটি গঠন এবং কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর সেই প্রতিবেদন আমলে না নিয়েই নতুন করে একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
২৫ জুলাই, ২০২৬
নিজ অফিসে ইবি শিক্ষিকাকে গলা কেটে হত্যা, আত্মহননের চেষ্টা ঘাতকের
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনাকে নিজ অফিসে গলায় ছুরিকাঘাত করে হত্যার ঘটনা ঘটেছে। পরে ঐ কক্ষেই রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকেও আত্মহননের চেষ্টা অবস্থায় দেখেছেন বিভাগের কয়েকজন শিক্ষার্থী। বুধবার (০৪ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনের সমাজকল্যাণ বিভাগে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে প্রক্টরিয়াল বডি ও ইবি থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উভয়ের রক্তাক্ত দেহ উদ্ধার করে।
২৫ জুলাই, ২০২৬