"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাকা-৬ আসনে জয়ের হাসি হাসলেন ইশরাক
ঢাকা-০৬ আসনে বেসরকারিভাবে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন জয়ী হয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, ইশরাক হোসেন পেয়েছেন ৭৮ হাজার ১৪১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন ৫৪ হাজার ৪৬৫ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান হয়েছে ২৩ হাজার ৬৭৬।
২৫ জুলাই, ২০২৬
ওয়ার্ড কমিশনার থেকে মেয়র, প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় আরিফুল
সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনার থেকে মেয়র নির্বাচিত হয়েছিলেন আগেই। এবার প্রথমবার সংসদ সদস্য হয়েই আরিফুল হক চৌধুরী জায়গা করে নিলেন তারেক রহমান–এর মন্ত্রিসভায়। দুই দশক পর সরকার পরিচালনায় ফিরতে যাওয়া বিএনপি–র মন্ত্রিসভায় তিনি ২৫ জন পূর্ণমন্ত্রীর একজন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের শুরুতেই তার কাঁধে দুই মন্ত্রণালয়ের ভার পড়ছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন তিনি—এমন তথ্য পাওয়া গেছে। মন্ত্রী হওয়ার খবর পেয়ে সাংবাদিকদের আরিফুল হক বলেন, সবাইকে নিয়ে চলতে চান তিনি এবং দল তৃণমূলের একজন কর্মীকে যেভাবে মূল্যায়ন করেছে, তার প্রতিদান কাজের মাধ্যমেই দিতে চান।
২৫ জুলাই, ২০২৬
চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীর কর্মচারীকে ইলেকট্রিক শক, হত্যার হুমকি
ভুক্তভোগী ও স্থানীয় ব্যবসায়ীদের ভাষ্য অনুযায়ী, গত ১৭ ফেব্রুয়ারি ব্যবসায়ী শাহিনের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন ফারুক। টাকা না দিলে হত্যার হুমকিও দেওয়া হয়। এরপর ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় দফায় দোকানে গিয়ে শাহিনকে না পেয়ে তাঁর কর্মচারী হানিফের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে হানিফকে ইলেকট্রিক শক দিয়ে মারধর করা হয় এবং পরে হত্যার হুমকি দিয়ে চলে যাওয়া হয়। এ ঘটনার একাধিক সিসিটিভি ফুটেজ এশিয়া পোস্টের হাতে রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পুলিশ হত্যার বিচারের আগে জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের হত্যাকাণ্ড তদন্তের কথা শোনা যাচ্ছে। তবে এই বিচার নিশ্চিত করতে হলে আগে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ওই সময় সংঘটিত অপরাধে পুরো পুলিশ বাহিনী দায়ী ছিল, কিন্তু এনসিপি কখনো পুরো বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেনি—শুধু অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
গণভোটের রায়কে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, “গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয়, আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা ‘জুলাইয়ের মতো স্লোগান’ দিতে চাই না—হাইকোর্ট না রাজপথ—এই স্লোগান দিতে আমাদের বাধ্য করবেন না।”
২৫ জুলাই, ২০২৬
নরসিংদী-২: জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ সারোয়ার তুষারের
নরসিংদী-২ (পলাশ) আসনের নির্বাচনে জোটের বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন এগারো দলীয় জোটের শরিক এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। তিনি দাবি করেছেন, জোটের ভোট বিভক্ত হওয়ায় বিএনপির প্রার্থী ৬ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষার অভিযোগ করেন, জোটের শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় জোটের ভোটে ভাঙন দেখা দেয়।
২৫ জুলাই, ২০২৬
মন্ত্রিসভায় থাকছেন ৩ নারী এমপি
প্রতিমন্ত্রী হিসেবে সরকারে যুক্ত হয়েছেন বিএনপির পরিচিত দুই নারী নেতা শামা ওবায়েদ ইসলাম ও ফারজানা শারমিন। মন্ত্রণালয় বণ্টন অনুযায়ী ফারজানা শারমিন দায়িত্ব পেয়েছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের। নারী অধিকার সুরক্ষা ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে তাকে এই দ্বৈত দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে ট্রাকচাপায় প্রাণ গেল স্বেচ্ছাসেবীর
চট্টগ্রামের মিরসরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক স্বেচ্ছাসেবী নিহত হয়েছেন। শনিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-এর মিরসরাই সদরের ইসমাইল কার্পেট মিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মিনহাজুল আবেদীন (২৬)। তিনি ফটিকছড়ি উপজেলার হেয়াকো ইউনিয়ন-এর পূর্ব সোনাই এলাকার বাসিন্দা জামাল মজুমদারের ছেলে। মিনহাজুল বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
২৫ জুলাই, ২০২৬
চলমান সব টেন্ডার নির্ধারিত সময়ে শেষ করতে হবে: ডিএনসিসি প্রশাসক
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নবনিযুক্ত প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, করপোরেশনের চলমান সব টেন্ডারের কাজ নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করতে হবে। পাশাপাশি অতীতের টেন্ডার প্রক্রিয়ায় কোনো অনিয়ম বা অভিযোগ থাকলে তা যাচাই-বাছাই করে যথাযথ তদন্ত নিশ্চিত করা হবে।
২৫ জুলাই, ২০২৬
কাতারের পর ইরানে হামলার কথা ভাবছে আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে যদি আবুধাবি সরাসরি হামলা চালায়, সেটি হবে নজিরবিহীন। মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক অবকাঠামো ও তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমিরাত; এমনকি ইসরায়েলের তুলনায়ও বেশি।
২৫ জুলাই, ২০২৬