"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

নেত্রকোনা-৪ আসনে বিপুল ব্যবধানে জয়ী বাবর
রাজনীতি

নেত্রকোনা-৪ আসনে বিপুল ব্যবধানে জয়ী বাবর

নেত্রকোনা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিপুল ব্যবধানে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রভিত্তিক পোলিং এজেন্টদের প্রাপ্ত তথ্য অনুযায়ী তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বীর তুলনায় ১ লাখ ২১ হাজার ৪২ ভোটে এগিয়ে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা হন। লুৎফুজ্জামান বাবর ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট পেয়েছেন। অন্যদিকে, জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

২৫ জুলাই, ২০২৬

আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান
জাতীয়

আইন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আসাদুজ্জামান

নতুন মন্ত্রিসভায় আইন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। মো. আসাদুজ্জামান বাংলাদেশের ১৭তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেছেন। নির্বাচনের আগে তিনি এই পদ থেকে পদত্যাগ করে সরাসরি রাজনীতিতে সক্রিয় হন এবং নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।

২৫ জুলাই, ২০২৬

ভাটারা ওসির মোবাইল ব্যাংকিংয়ে রহস্যময় বিপুল লেনদেন
অপরাধ

ভাটারা ওসির মোবাইল ব্যাংকিংয়ে রহস্যময় বিপুল লেনদেন

ঢাকা মহানগর পুলিশের ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হকের ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে বিপুল অঙ্কের অর্থ লেনদেনের চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, গত বছরের ২০ ডিসেম্বর থেকে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি পর্যন্ত তাঁর বিকাশ ও নগদ অ্যাকাউন্টে অন্তত ৩২ লাখ ৩৩ হাজার টাকার লেনদেন হয়েছে। এই অর্থের একটি বড় অংশ অনলাইন জুয়ার সাইটে ব্যয় করার প্রমাণ পাওয়া গেলেও ওসির দাবি, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে একটি চক্র এসব কাজ করেছে।

২৫ জুলাই, ২০২৬

রমজানে বাজারে কড়াকড়ি, সরাসরি তদারকিতে এমপি মান্নান
সারাদেশ

রমজানে বাজারে কড়াকড়ি, সরাসরি তদারকিতে এমপি মান্নান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-০৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য এডভোকেট আব্দুল মান্নান। আজ (২৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার দুপুরে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খালেদ বিন মনসুর এবং বিএনপির নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পৌর বাজারে সরাসরি অভিযান পরিচালনা করেন। বাজারের মুদি দোকান, কাঁচাবাজার, মাংসসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ঘুরে ঘুরে মূল্যতালিকা যাচাই, ক্রয়-বিক্রয়ের রসিদ পরীক্ষা এবং পণ্যের মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

২৫ জুলাই, ২০২৬

ইরানে আর শাসকশ্রেণির পরিবর্তন নয়, শাসকদের আচরণ পরিবর্তন হলেই খুশি ট্রাম্প
আন্তর্জাতিক

ইরানে আর শাসকশ্রেণির পরিবর্তন নয়, শাসকদের আচরণ পরিবর্তন হলেই খুশি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ইরানের ওপর শত শত ক্ষেপণাস্ত্র বর্ষণ করছেন, তখন সবার মুখে একটি প্রশ্ন—তিনি কি ইরানে ‘রেজিম চেঞ্জ’ বা শাসনব্যবস্থা পরিবর্তনের পথে হাঁটছেন? মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর সিনিয়র করেসপন্ডেন্ট নাহাল তুসির বিশ্লেষণ বলছে, ট্রাম্পের এই যুদ্ধের লক্ষ্য মোটাদাগে ‘শাসনব্যবস্থা পরিবর্তন’ নয়, বরং শাসকদের ‘আচরণ পরিবর্তন’। ট্রাম্পের কাছে গণতন্ত্র প্রতিষ্ঠা করার চেয়ে তাঁর বশ্যতা স্বীকারকারী সরকার বেশি গুরুত্বপূর্ণ, সেটি স্বৈরশাসক হলেও তাঁর আপত্তি নেই।

২৫ জুলাই, ২০২৬

হেরে গেলেন গোলাম পরওয়ার
রাজনীতি

হেরে গেলেন গোলাম পরওয়ার

খুলনা-৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও দলটির মনোনীত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার হেরে গেছেন। দাঁড়িপাল্লা প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৪৪ হাজার ৯৫৬ ভোট। অন্যদিকে, তার প্রতিদ্বন্দ্বী বিজয়ী বিএনপির প্রার্থী মোহাম্মদ আলি আসগার (লবি) ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৬৫৮ ভোট। তাদের ভোটের ব্যবধান ২ হাজার ৭০২ ভোট।

২৫ জুলাই, ২০২৬

মন্ত্রী হচ্ছেন মেজর হাফিজ
রাজনীতি

মন্ত্রী হচ্ছেন মেজর হাফিজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পাঁচ দিনের মাথায় সরকার গঠন করতে যাচ্ছে একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথ পাঠ করাবেন। শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত সংসদ সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কূটনীতিক ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

২৫ জুলাই, ২০২৬

খামেনি ও তাঁর ছেলেকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের আলোচনার টেবিলে
আন্তর্জাতিক

খামেনি ও তাঁর ছেলেকে হত্যার পরিকল্পনা ট্রাম্পের আলোচনার টেবিলে

ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরির সব পথ স্থায়ীভাবে বন্ধ করার অঙ্গীকার করে, তবে সীমিত পরিসরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দেওয়ার কথা ভাবতে পারেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান যদি ওয়াশিংটনের শর্ত মানতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর ছেলে মোজতাবা খামেনিসহ শীর্ষ ধর্মীয় নেতাদের লক্ষ্য করে চরম পদক্ষেপের পরিকল্পনাও আলোচনায় থাকতে পারে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস–এর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সব পরিস্থিতি মোকাবিলায় পেন্টাগন ট্রাম্পের সামনে একাধিক বিকল্প তুলে ধরেছে। এর একটি হলো ইরানের সর্বোচ্চ নেতা ও তাঁর ছেলেকে ক্ষমতা থেকে সরিয়ে দেশটির মোল্লাতান্ত্রিক কাঠামো ভেঙে দেওয়া।

২৫ জুলাই, ২০২৬

জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত
ক্যাম্পাস

জাবির নেত্রকোনা জেলা সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ অধ্যয়নরত নেত্রকোনা জেলার শিক্ষার্থীদের সংগঠন নেত্রকোনা জেলা ছাত্রকল্যাণ সমিতির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের গ্যালারি রুমে এ আয়োজন সম্পন্ন হয়। ইফতার মাহফিলে শিক্ষক, বর্তমান শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী মিলিয়ে প্রায় শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে ছিল আন্তরিকতা, স্মৃতিচারণা ও ভ্রাতৃত্ববোধের আবহ।

২৫ জুলাই, ২০২৬

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ
সারাদেশ

সাতক্ষীরায় বিএনপি কার্যালয় ভাঙচুর ও সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতনের অভিযোগ

আজ দুপুর ১২টায় ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান রানা অভিযোগ করেন, গত রাতে যুবদল ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী—আক্তারুজ্জামান বাপ্পী, বাবলু, ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, যুবদল নেতা আয়ুব হোসেন, ছাত্রদল নেতা সামাদ, যুবদল নেতা শাহাদাত এবং আওয়ামী লীগ নেতা রবিউল ইসলামের নেতৃত্বে সনাতন ধর্মাবলম্বী গোপাল ঘোষ, রাজু ঘোষ ও মায়া ঘোষের ওপর নির্যাতন চালানো হয়েছে।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’ সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ সদ্য. ব্যাটারিচালিত রিকশার সর্বোচ্চ গতি ২৫ কিমি, নিবন্ধন বাধ্যতামূলক-ফি সর্বোচ্চ ১০ হাজার টাকা সদ্য. একসময় ঘড়ির কারখানার শ্রমিক, এখন চীনের শীর্ষ ধনী নারী সদ্য. ‘আমার ছেলে সাঁতার জানতো, সনদও ছিল; ঘটনা ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা হচ্ছে’