"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মির্জা আব্বাস ও নাসীরুদ্দীন পাটোয়ারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই
ঢাকা-৮ আসনে ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, ধানের শীষ প্রতীকের মনোনীত বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও শাপলা কলি প্রতীকের এনসিপি প্রার্থী নাসীরুদ্দীন পাটোয়ারী প্রায় সমানভাবে ভোট সংগ্রহ করেছেন। এখন পর্যন্ত ছয়টি কেন্দ্রের গণনা অনুযায়ী মির্জা আব্বাস পেয়েছেন ২ হাজার ৯১৫ ভোট, আর নাসীরুদ্দীন পাটোয়ারী পেয়েছেন ২ হাজার ৮৮৮ ভোট, যা দেখাচ্ছে খুবই ঘনিষ্ঠ লড়াই।
২৫ জুলাই, ২০২৬
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব খন্দকার মোশাররফ হোসেনের
নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে জয়ী হয়েছেন তিনি। এর আগে ২০০১-২০০৬ সালের চার দলীয় জোট সরকারের সময়ও তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
২৫ জুলাই, ২০২৬
শহীদ মিনারে ফুল দিতে গিয়ে ৬ আ. লীগ কর্মী গ্রেপ্তার
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় শহীদ মিনারে অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের দিনে শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে ৬ জন আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে শহীদ মিনার এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে শনিবার দুপুরে তারা নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল (৪৫), সিরাজুল হক মঞ্জু (৩৫), শরিয়ত উল্যাহ মিলন (৪৫), মো. হুমায়ুন কবির (৪০), মো. শেখ ফরিদ (৪০) ও জাহাঙ্গীর আলম (৪৫)।
২৫ জুলাই, ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষায় স্কাইল্যাব ক্যাডেট অ্যাকাডেমির অভাবনীয় সাফল্য
জুনিয়র বৃত্তি পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করেছে স্কাইল্যাব ক্যাডেট অ্যাকাডেমি। চলতি বছরের ফলাফলে মাদারগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুলে মোট বৃত্তিপ্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর মধ্যে ৬ জনই এই প্রতিষ্ঠানের। এছাড়া জেনারেল গ্রেডে পেয়েছে আরও ৫ জন। সব মিলিয়ে ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন বৃত্তি অর্জন করে শতকরা ৫০ শতাংশ সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
২৫ জুলাই, ২০২৬
দুদকের চেয়ারম্যানসহ দুই কমিশনারের পদত্যাগ
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগপ্রাপ্ত দুর্নীতি দমন কমিশন (দুদক) এর চেয়ারম্যান ড. এম এ মোমেন ও দুই কমিশনার পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে তারা মন্ত্রিপরিষদ সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগকারী অন্য দুই কমিশনার হলেন: অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহসান ফরিদ। সোমবার (২ মার্চ) থেকেই তাদের পদত্যাগের বিষয়ে বিভিন্ন মহলে গুঞ্জন শোনা যাচ্ছিল।
২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রথম জয়
ঝিনাইদহ-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকধারী প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান জয়লাভ করেছেন। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে প্রাথমিক বেসরকারিভাবে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ১১৭টি কেন্দ্রে ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে আসাদুজ্জামান ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, দাঁড়িপাল্লার প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট।
২৫ জুলাই, ২০২৬
অর্থমন্ত্রী হচ্ছেন আমীর খসরু
নতুন মন্ত্রিসভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১ (দাউদকান্দি-মেঘনা) আসন থেকে জয়ী হয়েছেন তিনি। এর আগে ২০০১-২০০৬ সালের চার দলীয় জোট সরকারের সময়ও তিনি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নবনির্বাচিত সংসদ সদস্যরা জাতীয় সংসদ ভবনের শপথগ্রহণ কক্ষে শপথ নেন।
২৫ জুলাই, ২০২৬
পরীক্ষায় নকলে বাধা দেয়ায় সহকারী অধ্যাপকের ওপর ছাত্রের হামলা
ভারতের কর্ণাটক রাজ্যের কালাবুরাগি জেলার ডা. মালাকারেড্ডি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজে এক সহকারী অধ্যাপকের ওপর ছাত্রের হামলার ঘটনা ঘটেছে। অভিযোগ, সহকারী অধ্যাপক শিবরাজকুমার পরীক্ষার সময় নকল রুখে দেয়ায় শাহবাজ নামের এক শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে অধ্যাপকের ওপর ঝাঁপিয়ে পড়েন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত শুক্রবার (২০ ফেব্রুয়ারি) কলেজের পরীক্ষাকক্ষের সিসিটিভি ফুটেজে হামলার পুরো দৃশ্য ধরা পড়েছে। প্রথমে অভিযুক্ত ছাত্র হামলার কথা অস্বীকার করলেও ভিডিওতে তার অপরাধ স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
যমুনায় উঠছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠছেন
নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পর থেকেই আলোচনায় ছিল—প্রধানমন্ত্রী কোথায় থাকবেন। অবশেষে সিদ্ধান্ত হয়েছে, রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাই হবে প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সরকারি বাসভবন। বর্তমানে তিনি গুলশানের নিজস্ব বাসা থেকে আবদুল গণি রোডের সচিবালয় ও তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যাতায়াত করছেন। তবে নিরাপত্তা ও দাপ্তরিক সুবিধা বিবেচনায় রাজধানীর হেয়ার রোডে অবস্থিত যমুনাকে বেছে নেওয়া হয়েছে সরকারপ্রধানের আবাস হিসেবে।
২৫ জুলাই, ২০২৬
মেট্রোসহ সব ধরনের রেলসেবায় শিক্ষার্থী-প্রতিবন্ধী-বয়স্কদের জন্য বিশেষ ছাড়ের সিদ্ধান্ত
শিক্ষার্থী, প্রতিবন্ধী ব্যক্তি এবং ৬৫ বছরোর্ধ্ব নাগরিকদের জন্য মেট্রোরেলসহ দেশের সব ধরনের রেলসেবায় ২৫ শতাংশ ভাড়া ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন, সড়ক ও সেতু এবং রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম। মঙ্গলবার (৩ মার্চ) সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। মন্ত্রী বলেন, 'গণপরিবহনে সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সেবা নিশ্চিত করার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভাড়া ছাড় কার্যকর করতে কিছু প্রশাসনিক ও কারিগরি প্রস্তুতি প্রয়োজন হওয়ায় বাস্তবায়নে সামান্য সময় লাগতে পারে।'
২৫ জুলাই, ২০২৬