"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নারীর অধিকার স্বীকৃতি নয়, বাস্তবায়নেও গুরুত্ব দিতে হবে: মৎস্য প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, নারীর অধিকার কেবল স্বীকৃতিতে সীমাবদ্ধ থাকলে চলবে না, বরং তা কার্যকরভাবে বাস্তবায়ন করাও অপরিহার্য। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী পরিবর্তন না এলে নারীদের অগ্রগতি সম্ভব হতো না।
২৫ জুলাই, ২০২৬
ভোটকেন্দ্রের সামনে নগদ টাকাসহ জামায়াতের ওয়ার্ড সভাপতি আটক
চুয়াডাঙ্গা পৌর এলাকার একটি ভোটকেন্দ্রের সামনে থেকে নগদ টাকাসহ বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক ওয়ার্ড সভাপতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রিজিয়া খাতুন প্রভাতি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। আটক শরীফ হাসান (৫৫) চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সভাপতি বলে জানা গেছে। তার কাছ থেকে ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। নেজারত শাখার ডেপুটি কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দীন আল আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
চিকেন নেক ও ব্রহ্মপুত্রের নিচে সুড়ঙ্গ: বাংলাদেশ সীমান্তের কাছে ভারতের ‘মহাপরিকল্পনা’
বাংলাদেশ সীমান্তঘেঁষা ভারতের ‘চিকেন নেক’ এলাকায় ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত পর্যায়ে। একই সঙ্গে আসামে ব্রহ্মপুত্র নদের তলদেশ দিয়ে রেল ও সড়ক—দুই ব্যবস্থার সমন্বয়ে দীর্ঘ সুড়ঙ্গ নির্মাণের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে ভারত সরকার। নিরাপত্তা, সামরিক চলাচল ও উত্তর–পূর্বাঞ্চলের নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করতেই এই দ্বিমুখী উদ্যোগ—বলছেন সংশ্লিষ্টরা।
২৫ জুলাই, ২০২৬
কেরানীগঞ্জে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান, ১৫ ব্যবসায়ীকে জরিমানা
পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ ও বাজার তদারকি জোরদার করতে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ১৫টি দোকানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে শতাধিক দরিদ্র পরিবার পেলো রমজানের খাদ্য সামগ্রী
কুড়িগ্রামের নাগেশ্বরীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের খামার হাসনাবাদ এলাকায় আত-তাকওয়া ফাউন্ডেশন অস্ট্রেলিয়ার অর্থায়নে এবং আল-ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পরিচালনা ও ব্যবস্থাপনায় এবং জান্নাতি মহিলা উন্নয়ন সমিতির সহযোগিতায় শতাধিক দরিদ্র পরিবারের মাঝে রমজানের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ক্যাম্পাসে নিরাপত্তা চেয়ে জাবিতে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন একদল নারী শিক্ষার্থী। বিভিন্ন হলের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিকেল ৩টার দিকে মিছিলটি হল এলাকা থেকে শুরু হয়। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তারা উপাচার্যের বাসভবনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানের আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে, ঝরছে অদ্ভুত ‘কালো বৃষ্টি’
শনিবার সন্ধ্যায় ইসরায়েলি সামরিক বাহিনী তেহরানের একটি জ্বালানি তেলের গুদামে হামলা চালানোর পর শহরের আকাশ ঘন কালো ধোঁয়া ও মেঘে ঢেকে গেছে। এর প্রভাব হিসেবে রোববার সকালে রাজধানীর মানুষরা কালো বৃষ্টি লক্ষ্য করেছেন, যা সম্ভবত তেলের সাথে মিশ্রিত।
২৫ জুলাই, ২০২৬
পটুয়াখালীতে জাল ভোটের চেষ্টা ও গোপন কক্ষে ছবি তোলায় আটক ৩
তিনি জানান, কলাপাড়া পৌর শহরের খেপুপাড়া নেছারুদ্দিন কামিল মাদ্রাসা কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তাওহীদ ইসলাম (১৬) ও তার সহযোগী সোহাগ সিকদার (৪৬)কে আটক করা হয়। দায়িত্বরত কর্মকর্তারা তাদের আচরণে সন্দেহ হলে যাচাই-বাছাই করে অভিযোগের সত্যতা পান। পরে পুলিশ তাদের হেফাজতে নেয়। একই সময়ে কুয়াকাটা পৌর শহরের ইসলামপুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে গোপন কক্ষে ছবি তোলার অভিযোগে বেলাল হোসেন (৪৬) নামে আরও একজনকে আটক করা হয়। নির্বাচনী বিধিমালা অনুযায়ী গোপন কক্ষে মোবাইল ফোন ব্যবহার ও ছবি তোলা নিষিদ্ধ।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে ট্রাক চাপায় সাবেক সেনাসদস্য নিহত, ট্রাকচালক গ্রেফতার
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক সাবেক সেনাসদস্য নিহতের ঘটনায় ঘাতক ট্রাক চালককে লালমনিরহাট থেকে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১৩। জানা গেছে, সোমবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে ঘাতক ট্রাক চালক হাবিবুর রহমানকে গ্রেফতার করা হয়। তিনি রংপুরের পীরগাছা উপজেলার নুরুজ্জামান মিয়ার ছেলে।
২৫ জুলাই, ২০২৬
রাতের আঁধারে কৃষকের স্বপ্নভঙ্গ, শ্রীপুরে শসাখেত ধ্বংস
ভুক্তভোগী মোবারক হোসেন উজিলাব গ্রামের ন্যাশনাল পোল্ট্রি সংলগ্ন এলাকার বাসিন্দা। তিনি জানান, চলতি মৌসুমে ধারদেনা করে প্রায় এক বিঘা জমিতে শসার আবাদ করেন। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিক খরচ মিলিয়ে তার উল্লেখযোগ্য বিনিয়োগ হয়। সম্প্রতি গাছে ফলন আসতে শুরু করে এবং বাজারে সরবরাহের প্রস্তুতি চলছিল। ঠিক এমন সময় গভীর রাতে কে বা কারা গাছের গোড়া কেটে অধিকাংশ ক্ষেত নষ্ট করে দেয়। এতে তার আনুমানিক প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬