"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
নতুন মন্ত্রিপরিষদের সচিব হলেন ড. নাসিমুল গনি
নতুন মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক এ তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সাক্ষর করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
২৫ জুলাই, ২০২৬
যশোরের মনিরামপুরে রানা প্রতাপ হত্যার মূল আসামি অস্ত্রসহ গ্রেফতার
যশোরের মনিরামপুরে বিপ্লবী কমিউনিস্ট পার্টির নেতা রানা প্রতাপ বৈরাগী হত্যা মামলার মূল আসামিকে অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) তাকে গ্রেফতার করা হয়। গত ৫ জানুয়ারি কপালিয়া বাজারে প্রকাশ্যে গুলি ও গলা কেটে হত্যা করা হয় তাকে। তদন্তে সিসিটিভি ও প্রযুক্তি বিশ্লেষণের মাধ্যমে প্রথমে সাদ্দামকে বাগেরহাট থেকে এবং পরে ১৭ ফেব্রুয়ারি নড়াইল থেকে রাজীব মোল্লাকে গ্রেফতার করা হয়।
২৫ জুলাই, ২০২৬
চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর জন্য চীনা ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসকক্ষে বাংলাদেশের নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন সাক্ষাৎ করতে আসেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। আঞ্চলিক, কৌশলগত ও ভৌগোলিক অবস্থান বিবেচনায় আমরা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন মাত্রায় উন্নীত করতে চাই।
২৫ জুলাই, ২০২৬
যশোরে মাছের ঘের থেকে যুবকের লাশ উদ্ধার
যশোরের মণিরামপুর উপজেলায় আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ মাছের ঘেরে ফেলে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘের থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
দেশে অরাজকতা নয়, সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস
রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশে কোনো ধরনের অরাজকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি না করে সরকারকে কাজ করার সুযোগ দিতে হবে। তিনি বলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন, তাদের ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে।
২৫ জুলাই, ২০২৬
হান্নান মাসউদের স্ত্রীর ওপর হামলার অভিযোগ
নোয়াখালী-৬ (হাতিয়া) থেকে ১১ দলীয় জোটের সংসদ প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার (১২ ফেব্রুয়ারি) নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে এই তথ্য জানান তিনি। শ্যামলী জেদনী তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, 'আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিছে। আমাকে মারার ভিডিও ধারণ করা ব্যক্তির ফোন ভেঙে ফেলছে। আমার দেবরকেও কয়েকজন মিলে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!'
২৫ জুলাই, ২০২৬
আজই জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
আজ জুলাই সনদে স্বাক্ষর করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে জুলাই সনদে স্বাক্ষর করবে তারা। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এর নেতৃত্বে ৬ সদস্যের একটি টিম জুলাই সনদে স্বাক্ষরে অংশ নেবে। তাদের মধ্যে রয়েছেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক জাভেদ রাসিন, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন এবং যুগ্ম সচিব জহিরুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
১১ দলীয় জোটের নেতাদের নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন জামায়াত আমির
আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। জামায়াত নেতৃত্বাধীন ১১–দলীয় নির্বাচনী ঐক্য থেকে নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় তাঁর সঙ্গে থাকবেন।
২৫ জুলাই, ২০২৬
আবাসিক হলগুলোতে মশার উপদ্রব, স্বস্তি চায় নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
NULL
২৫ জুলাই, ২০২৬
৪৬ বছর পর পুনঃখনন হচ্ছে শ্রীপুরের চৌক্কার খাল
দীর্ঘ ৪৬ বছর পর গাজীপুরের শ্রীপুর উপজেলার ঐতিহাসিক চৌক্কার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। বিএনপি সরকারের উদ্যোগে ৬ হাজার ৭০০ মিটার দীর্ঘ এই খাল পুনঃখননের সিদ্ধান্ত নেওয়ায় এলাকাবাসীর মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। ইতিহাস থেকে যানা যায় ১৯৮০-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সারাদেশের উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে শ্রীপুরের চৌক্কার খাল খনন কার্যক্রম পরিদর্শনে সরেজমিনে আসেন।
২৫ জুলাই, ২০২৬