"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রধানমন্ত্রীর কাছ থেকে র্যাংক ব্যাজ পরলেন নতুন আইজিপি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছ থেকে র্যাংক ব্যাজ পরলেন নবনিযুক্ত পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে র্যাংক ব্যাজ পরিয়ে দেন তাকে। এ সময় সেখানে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ এবং স্বরাষ্ট্র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী।
২৫ জুলাই, ২০২৬
কসবা-আখাউড়া সীমান্তদিয়ে মাদক প্রবেশ বন্ধে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্থানীয় এমপির চিঠি
ভারত সীমান্তবর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা ও আখাউড়া উপজেলার বিভিন্ন সীমান্ত পথে অবাধে মাদকদ্রব্য প্রবেশের অভিযোগ তুলে তা বন্ধে জরুরি পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য ও সাবেক সচিব মুশফিকুর রহমান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চিঠিটি ভাইরাল হলে গণমাধ্যমকর্মীদের নজরে আসে। উল্লেখ্য, নির্বাচনের আগে থেকেই এমপি মুশফিকুর রহমান বিভিন্ন সভা-সমাবেশে এ বিষয়ে বক্তব্য রাখাসহ একাধিক পর্যায়ে আলোচনা করে আসছেন।
২৫ জুলাই, ২০২৬
পাঁচ দেশে রাষ্ট্রদূত-হাইকমিশনার প্রত্যাহার
পর্তুগাল, পোল্যান্ড, মেক্সিকো, মালদ্বীপ ও যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনারকে একযোগে প্রত্যাহার করেছে সরকার। রোববার (৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক আদেশে তাঁদের অবিলম্বে ঢাকায় সদর দপ্তরে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কেন্দ্রের ভেতরে জামায়াতের সাথে গোপন বৈঠক, ফরিদপুরে দুই প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার
ফরিদপুর-১ ও ফরিদপুর-৩ সংসদীয় আসনের সদর ও মধুখালী উপজেলার দুটি ভোটকেন্দ্রে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাঁদের দায়িত্ব থেকে সরিয়ে নতুন দুই কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। ফরিদপুর রিটার্নিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্লা জানিয়েছেন, ভোটকেন্দ্রে বেআইনিভাবে বহিরাগতদের প্রবেশের অভিযোগের ভিত্তিতে এই প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত কর্মকর্তারা হলেন: ফরিদপুর-৩ (সদর উপজেলা) আসনের শহরের হিতৈষী উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. আল আমিন
২৫ জুলাই, ২০২৬
দুই উপদেষ্টা আজই দেশ ছাড়তে পারেন: জুলকারনাইন সায়ের
অন্তর্বর্তী সরকারের দুইজন উপদেষ্টা আজ পদত্যাগ করেই দেশ ছাড়বেন বলে জানিয়েছেন প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়ের খান। তবে দুই উপদেষ্টার নাম প্রকাশ করেননি তিনি। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩৫ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য দেন তিনি। পোষ্টে জুলকারনাইন সায়ের লিখেন, 'অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ দুইজন উপদেষ্টা আজ ১৬ ফেব্রুয়ারি দেশত্যাগ করতে পারেন বলে তাঁদের ঘনিষ্ঠ মহল বরাতে জানা গেছে।
২৫ জুলাই, ২০২৬
৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে পেলেন কোন দায়িত্ব?
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে ৮ জনকে দপ্তর বণ্টন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনের মাধ্যমে এই দায়িত্ব প্রদান করা হয়। এর আগে গত মঙ্গলবার ১০ জন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনের মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান এবং রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পিটিয়ে প্রধান শিক্ষকের হাত ভেঙে দেওয়া সেই যুবদল নেতাকে বহিষ্কার
শরীয়তপুরে নড়িয়া উপজেলার ‘বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়' এর প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার ঘটনায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান শিকদারকে প্রাথমিক সদস্যপদসহ দলীয় সকল পদ থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৫ ফেব্রুয়ারি) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
দেওয়ানগঞ্জে প্রথম তৃতীয় লিঙ্গের ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন
জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৫ জন প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে প্রথম তৃতীয় লিঙ্গের মহিলা ভাইস-চেয়ারম্যান মুন্নী আক্তারের পদ পুনর্বহালের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) দুপুরে দেওয়ানগঞ্জ উপজেলার চুনিয়াপাড়া এলাকায় মুন্নী আক্তারের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২৫ জুলাই, ২০২৬
পাটওয়ারীর বিরুদ্ধে মামলা করা নেতাকে বিএনপির শোকজ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে মামলা দায়ের করায় রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলামকে শোকজ করা হয়েছে। তাকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লিখিত জবাব দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ভোট দিলেন প্রধান উপদেষ্টা; জানালেন ঈদের মতোই আনন্দ চলছে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রক্রিয়ায় ভোট প্রদান করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় রাজধানীর গুলশান-২ এর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি। ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধান উপদেষ্টা বলেন, 'আজকে একটি বিশেষ আনন্দের দিন। ঈদের মতোই একটা উৎসব চলছে।' এ সময় দেশবাসীকে ‘নতুন বাংলাদেশ’ গড়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'সবাইকে অনুরোধ করব, এবারের গণভোটে অংশ নেওয়ার জন্য।
২৫ জুলাই, ২০২৬