"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সুপ্রিম কোর্টের ভেতর থেকে ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার
পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে প্রধান বিচারপতির প্রবেশপথের ডান পাশে কয়েকটি সন্দেহজনক বস্তু পড়ে থাকতে দেখেন আদালত সংশ্লিষ্টরা। বিষয়টি তাৎক্ষণিকভাবে শাহবাগ থানা পুলিশকে জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকা ঘিরে ফেলে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। পরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হলে একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসে। দুপুর প্রায় ২টার দিকে তারা ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যায় এবং পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সেগুলো নিষ্ক্রিয় করে।
২৫ জুলাই, ২০২৬
পাবনায় জামায়াতের এজেন্টকে কেন্দ্রে প্রবেশে বাধার অভিযোগ
পাবনা-১ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নাজিবুর রহমানের এক নির্বাচনী এজেন্টকে ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরুর আগমুহূর্তে করমজা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, সকালবেলা ভোটগ্রহণের প্রস্তুতির সময় সংশ্লিষ্ট এজেন্ট কেন্দ্রে প্রবেশ করতে গেলে তাকে বাধা দেওয়া হয়। এ নিয়ে কেন্দ্রে কিছু সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
২৫ জুলাই, ২০২৬
‘আমি কিছু করিনি, করেছে আইন মন্ত্রণালয়’: আসিফ নজরুল
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে নিজের কাজের ফিরিস্তি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গত দেড় বছরে বিভিন্ন সংস্কার ও কার্যক্রম আইন মন্ত্রণালয়ের টিমওয়ার্কের ফল, ব্যক্তিগত কৃতিত্বের নয়। তার কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে রোববার রাতে নিজের ফেইসবুকে দীর্ঘ পোস্ট দেন তিনি। লেখেন, “ভাই, আমি কিছু করিনি। করেছে আমাদের আইন মন্ত্রনালয়। তবে এর প্রতিটি কাজে আমি অংশীদার ছিলাম।”
২৫ জুলাই, ২০২৬
দাবি আদায়ের নামে জনদূর্ভোগ বরদাস্ত করা হবে না: র্যাব ডিজি
দাবি আদায় বা আন্দোলনের নামে সাধারণ জনগণের ওপর জুলুম বা জনদূর্ভোগ সৃষ্টির চেষ্টা হলে তা বরদাস্ত করা হবে না বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক একেএম শাহিদুর রহমান। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১১টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সাংবাদিকদের সামনে প্রেস ব্রিফিংকালে এ কথা বলেন তিনি। র্যাব ডিজি বলেন, 'গত দেড় বছরে জুলাই-আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিছুটা ভঙ্গুর ছিল।
২৫ জুলাই, ২০২৬
পিলখানা হত্যাকাণ্ডের নতুন করে তদন্ত কমিশন হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় নতুন করে কোনো তদন্ত কমিশন গঠন করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ইতোমধ্যে গঠিত জাতীয় তদন্ত কমিশনের প্রতিবেদন সরকারের হাতে রয়েছে এবং সেই প্রতিবেদনের সুপারিশ বাস্তবায়নেই এখন মূল জোর দেওয়া হবে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে ‘শহীদ সেনা দিবস’ উপলক্ষে ঢাকার বনানী সামরিক কবরস্থানে পিলখানা ট্র্যাজেডিতে শহীদ সেনা কর্মকর্তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
লেবাননজুড়ে ভয়াবহ হামলা ইসরায়েলের
লেবাননের রাজধানী বৈরুতসহ লেবাননের বিভিন্ন এলাকায় সোমবার (২ মার্চ) ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। তেহরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার জবাব হিসেবেই এ অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। খবর এনডিটিভি। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তাদের ভূখণ্ড লক্ষ্য করে প্রজেক্টাইল নিক্ষেপের পর লেবাননজুড়ে হিজবুল্লাহর স্থাপনা ও সামরিক অবকাঠামো টার্গেট করে হামলা চালানো হয়।
২৫ জুলাই, ২০২৬
বড় শয়তান’ যার নাম নিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতা হচ্ছেন তিনিই
রোববার (৮ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে পরিষদের সদস্যদের মধ্যে বড় ধরনের সমঝোতা তৈরি হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণার আগে এখনো কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে, যেগুলোর সমাধান করা প্রয়োজন।' এর আগে শনিবার পরিষদের এক জ্যেষ্ঠ আলেম জানান, 'নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন নিয়ে আলোচনা করতে পরিষদের সদস্যরা দ্রুতই, সম্ভবত এক দিনের মধ্যেই বৈঠকে বসতে পারেন।'
২৫ জুলাই, ২০২৬
ভোট দিতে কেন্দ্রে নাহিদ ইসলাম
ঢাকা-১১ (বাড্ডা–ভাটারা–রামপুরা) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে কেন্দ্রে পৌঁছেছেন এগারো দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে তিনি বাড্ডা এ.কে.এম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে আসেন। এ কেন্দ্রেই তিনি তার ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানা গেছে। ঢাকা-১১ আসনে এবার একাধিক প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন পেয়েছেন ড. এম এ কাইয়ুম।
২৫ জুলাই, ২০২৬
আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত নেওয়া হবে: ইসি আনোয়ারুল
তিনি জানান, সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী ভোট গ্রহণের ফলাফল ঘোষণার পর তিন দিনের মধ্যে স্পিকার ও ডেপুটি স্পিকার শপথ না পড়ালে, চতুর্থ দিন থেকে পরবর্তী তিন দিনের মধ্যে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। তবে কবে ও কখন এই শপথ অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। সংসদ সচিবালয় থেকে নির্বাচন কমিশনে এ বিষয়ে কোনো সরকারি চিঠিপত্র আসেনি বলেও জানান তিনি।
২৫ জুলাই, ২০২৬
মিসরে ট্রাক-পিকআপের ভয়াবহ সংঘর্ষ, নিহত ১৮
মিসরের উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট সাঈদ প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের অধিকাংশই ছিলেন পেশায় জেলে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে এই দুর্ঘটনা ঘটে। আল জাজিরা ও মিসরের রাষ্ট্রীয় গণমাধ্যম আল-আহরামের প্রতিবেদনে বলা হয়েছে, পোর্ট সাঈদের দক্ষিণে ‘৩০ জুন অ্যাক্সিস’ মহাসড়কে একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী পিকআপ ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে।
২৫ জুলাই, ২০২৬