"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
পটুয়াখালীর বিএনপির শোডাউনে নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ১০
পটুয়াখালীর বাউফলে বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। বিএনপির অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
খামেনির জানাজার আগে জনসমক্ষে এলেন আইআরজিসি প্রধান
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেছে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) ভারপ্রাপ্ত প্রধান আহমাদ ওয়াহিদিকে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রকাশিত ছবিতে তেহরানের ইমাম খোমেনি হোসেইনিয়াহ-সংলগ্ন একটি শোককক্ষে রাখা আয়াতুল্লাহ আলী খামেনির কফিনের পাশে বসে থাকতে দেখা যায় আইআরজিসির জেনারেল আহমাদ ওয়াহিদিকে।
২৫ জুলাই, ২০২৬
দেশের ৭৫.৩ শতাংশ মানুষ সন্তুষ্ট প্রধানমন্ত্রীর ওপর: জরিপ
গবেষণা প্রতিষ্ঠান ডেল্টাগ্রামের জাতীয় জনমত জরিপে দেখা গেছে, দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনে সন্তুষ্ট। জরিপে অংশ নেওয়া উত্তরদাতাদের মধ্যে ৭৫ দশমিক ৩ শতাংশ প্রধানমন্ত্রীর কাজের ধরনকে সমর্থন করেছেন। বিপরীতে ১৭ দশমিক ৫ শতাংশ অসন্তোষ প্রকাশ করেছেন, আর ৭ দশমিক ২ শতাংশ এ বিষয়ে কোনো মতামত দেননি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভূমিধস বিজয়ের মাধ্যমে সরকার গঠনের চার মাস পর এই জরিপ পরিচালনা করে ডেল্টাগ্রাম। গত ১২ থেকে ২৪ জুন পর্যন্ত দেশের তিন হাজার প্রাপ্তবয়স্ক মানুষের মতামত সংগ্রহ করা হয়। প্রতিষ্ঠানের প্রশিক্ষণপ্রাপ্ত সাক্ষাৎকারগ্রহণকারীরা মাঠপর্যায়ে সরাসরি এ জরিপ সম্পন্ন করেন।
২৫ জুলাই, ২০২৬
রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটির স্বাদে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত
রাজশাহীর ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার ‘কালাই রুটি’র স্বাদে মুগ্ধ হয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। রাজশাহী সফরে এসে এক ঘরোয়া ও আন্তরিক পরিবেশে তিনি বরেন্দ্র অঞ্চলের বিখ্যাত কালাই রুটি ও হাঁসের মাংসের স্বাদ গ্রহণ করেন। কালাই রুটির অনন্য স্বাদ ও সুগন্ধ তার প্রশংসা কুড়িয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী অঞ্চলের সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে জানার অংশ হিসেবে তিনি এই ঐতিহ্যবাহী খাবারের স্বাদ গ্রহণ করেন। খাবার শেষে তিনি কালাই রুটির ভূয়সী প্রশংসা করেন এবং একে এ অঞ্চলের অন্যতম বৈশিষ্ট্যপূর্ণ রন্ধনশিল্প বলে অভিহিত করেন।
২৫ জুলাই, ২০২৬
কুড়িগ্রামে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষক
রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহার কমিয়ে নিরাপদ খাদ্য উৎপাদনের দিকে ঝুঁকছেন কুড়িগ্রামের কৃষকরা। এতে জৈব সার ও জৈব বালাইনাশক ব্যবহার করায় নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি উৎপাদন খরচ কমে যাওয়ায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন প্রান্তিক চাষিরা।
২৫ জুলাই, ২০২৬
ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৪০০ ছাড়াল
ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের চার দিন পর মৃতের সংখ্যা ১ হাজার ৪৩০ জনে পৌঁছেছে। এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত উপকূলীয় এলাকাগুলোতে জীবিতদের উদ্ধারে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। বিদেশ থেকে উদ্ধারকারী দলগুলোও দেশটিতে পৌঁছে উদ্ধারকাজে যোগ দিচ্ছে। শনিবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত বন্দরনগরী লা গুয়াইরা এবং রাজধানী কারাকাসের কয়েকটি এলাকায় উদ্ধার অভিযান জোরদার হওয়ার পর সর্বশেষ হতাহতের তথ্য প্রকাশ করা হয়। গত চার দিন ধরে স্বজন, স্বেচ্ছাসেবী ও উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে জীবিত ও মরদেহ উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে ভারী যন্ত্রপাতির সংকট এবং সরকারি কর্মকর্তাদের সীমিত উপস্থিতি নিয়ে স্থানীয়দের অভিযোগ রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
‘বিশেষ সুবিধা’ নিয়ে মুখ খুললেন আর্জেন্টিনা কোচ স্কালোনি
লিওনেল মেসির আর্জেন্টিনা চলতি বিশ্বকাপে ফিফার বিশেষ সুবিধা পাচ্ছে—এমন আলোচনা ও গুঞ্জন ঘুরে বেড়াচ্ছে ফুটবল অঙ্গনে। নকআউট পর্বে তুলনামূলক সহজ প্রতিপক্ষ পাওয়া এবং পেনাল্টি নিয়ে বিতর্কের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের মুখোমুখি হন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। নকআউট পর্বে আর্জেন্টিনার সম্ভাব্য পথ তুলনামূলক সহজ বলে মনে করছেন অনেকেই। রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দেকে হারাতে পারলে শেষ ষোলোতে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ অস্ট্রেলিয়া বা মিসর। আর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়ার মুখোমুখি হতে পারে দলটি।
২৫ জুলাই, ২০২৬
ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি, নেতৃত্বে মিথুন-রাফিজ
সদস্য হিসেবে মনোনীত হয়েছেন কে. এম. আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, আশিক ইকবাল, মো. মেহমুদ হাসান উৎস, মো. সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া এবং রুবায়েত আহমেদ লিমন।
২৫ জুলাই, ২০২৬
৫০০০ জন মুসলিমকে বের করে দিয়েছে ভারত
ভারতীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ না করে জাতিগত বাঙালি মুসলমানদের বাংলাদেশ সীমান্তে জোরপূর্বক ফেরত পাঠানোর অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সংস্থাটির দাবি, পশ্চিমবঙ্গের একজন শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব দায়িত্ব গ্রহণের পর এ ধরনের পদক্ষেপের মাত্রা বেড়েছে। তাদের হিসাব অনুযায়ী, প্রায় পাঁচ হাজার মানুষকে বাংলাদেশ সীমান্তের দিকে ফেরত পাঠানো হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে তিন ছাত্রীকে উত্ত্যক্তের অভিযোগে বহিরাগত আটক
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) তিন নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করার অভিযোগে এক বহিরাগত যুবককে আটক করে প্রক্টরিয়াল বডির কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। সোমবার (২২ জুন) রাতে বিশ্ববিদ্যালয়ের বাস্কেটবল মাঠের সামনে এ ঘটনা ঘটে।
২৫ জুলাই, ২০২৬