"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
আত্মগোপনে থাকা সাবেক এমপি সফুরা বেগম রুমী গ্রেপ্তার
পুলিশ জানায়, বুধবার (৮ এপ্রিল) রাতে ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। লালমনিরহাট জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহায়তায় এই অভিযান পরিচালনা করে। লালমনিরহাট ডিবির অফিসার ইনচার্জ সাদ আহমেদ জানান, সফুরা বেগম রুমীর বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় মোট পাঁচটি মামলা রয়েছে। মামলাগুলোতে হত্যা, নাশকতা ও প্রতারণাসহ নানা অভিযোগ আনা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ঈদে ফাঁকা ঢাকার নিরাপত্তায় কয়েক গুণ টহল থাকবে: ডিএমপি কমিশনার
ডিএমপি কমিশনার জানান, ঈদযাত্রা নিরাপদ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত ভাড়া আদায় ও যাত্রী হয়রানি রোধে ডিএমপির মোবাইল কোর্ট কার্যক্রম চালু আছে। তিনি আরও জানান, রাজধানীর অপরাধপ্রবণ এলাকাগুলোতে চেকপোস্ট, টহল, ফুট প্যাট্রোল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। নগদ অর্থ ও স্বর্ণালংকার বহনের জন্য ডিএমপির এসকর্ট সার্ভিস চালু রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আর্থিক সংকটে স্থগিত বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজ
চলতি বছরে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের পরিকল্পনা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করেছে ক্রিকেট আয়ারল্যান্ড। সদ্য প্রকাশিত তাদের বার্ষিক সূচিতে বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ রাখা হয়নি, যা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রিকেট আয়ারল্যান্ডের এক বিবৃতিতে জানানো হয়েছে, আর্থিক সংকট ও লজিস্টিক জটিলতার কারণেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। তবে সিরিজটি ভবিষ্যতে আয়োজন করা হবে কি না, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দেয়নি বোর্ড।
২৫ জুলাই, ২০২৬
মিরসরাইয়ে মার্কেট দখল ও ব্যবসায়ীকে হত্যার হুমকির অভিযোগ
চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠাছরা বাজারে বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিমকে হত্যার হুমকির অভিযোগ উঠেছে সাবেক উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন ও তার ছেলে সানজিদ আফফানের বিরুদ্ধে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন বিটুমিন ব্যবসায়ী কাজী মোহাম্মদ রেজাউল করিম।
২৫ জুলাই, ২০২৬
মার্কিন হামলায় ধ্বংস ইরানের বৃহত্তম সেতু, নিহত ৮
ইরানের আলব্রোজ প্রদেশের কারাজ শহরের কাছে নির্মাণাধীন ইরানের বৃহত্তম সেতু ধ্বংস করে দেয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (২ এপ্রিল) চালানো এই হামলায় অন্তত আটজন নিহত এবং আরও ৯৫ জন আহত হয়েছেন। ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় সেতুটির মধ্যভাগ সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
২৫ জুলাই, ২০২৬
আবু সাঈদের মরদেহে গুলির প্রমাণ নেই: আসামিপক্ষের আইনজীবী
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রায়ের পর আসামিপক্ষের আইনজীবী আজিজুর রহমান দোলন দাবি করেছেন, মামলায় উপস্থাপিত প্রমাণের আলোকে আবু সাঈদের মরদেহে কোনো গুলির চিহ্ন পাওয়া যায়নি। তিনি বলেন, 'জব্দকৃত গেঞ্জিতে কোনো গুলির ছিদ্র নেই এবং দেহেও কোনো ক্ষতের চিহ্ন ছিল না। এছাড়া দেহে এক্স-রে বা অন্য কোনো পরীক্ষাও করা হয়নি, ফলে গুলির অস্তিত্ব প্রমাণ হয়নি।'
২৫ জুলাই, ২০২৬
অঘোষিত ‘ফাইনালে’ টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোনোর পাশাপাশি সিরিজ জয়ের লক্ষ্যে আজ মাঠে নেমেছে বাংলাদেশ। তৃতীয় ওয়ানডেতে টস জিতে পাকিস্তানের অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বাংলাদেশের ব্যাটিং শুরু করার সিদ্ধান্ত নেন। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে সমতা ১-১। তাই আজকের ম্যাচকে বলা যেতে পারে অঘোষিত ফাইনাল। বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন হয়নি। তানভির ইসলাম, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও মাহিদুল ইসলাম অঙ্কন আজও বাইরে থাকলেও, টানা দুই ম্যাচ ব্যর্থ হওয়ার পরও দলে রয়েছেন সাইফ হাসান।
২৫ জুলাই, ২০২৬
ইরানের পাশে থাকার বার্তা পুতিনের
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে ইরানের প্রতি সমর্থন জানিয়ে বার্তা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারস্য নববর্ষ নওরোজ উপলক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান-কে পাঠানো শুভেচ্ছা বার্তায় তিনি এ আশ্বাস দেন। বার্তায় পুতিন উল্লেখ করেন, কঠিন এই সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।
২৫ জুলাই, ২০২৬
আখাউড়া সীমান্তে প্রায় কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
বিজিবি সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট একটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আখাউড়া বিওপি’র দায়িত্বরত সীমান্ত পিলার-২০২৫/৫-এস শূন্য (০) হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাউতলা নামক গ্রামে বিশেষ অভিযান চালায় বিজিবি সদস্যরা। এসময় মাঠের পাশে খোলা জায়গায় পরিত্যক্ত অবস্থায় চোরাচালানের ৯৫৩ পিস ভারতীয় উন্নতমানে অবৈধ শাড়ী জব্দ করে তারা। যার সিজার মূল্য আনুমানিক ৮১,০০,৫০০/- (একাশি লক্ষ পাঁচশত) টাকা। পরে এসব শাড়ি আখাউড়া কাষ্টমস্ অফিসে জমা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
সিএনএনের প্রতিবেদন: মিথ্যাবাদী ট্রাম্প! ইরানের সামরিক সক্ষমতা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট
মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক মূল্যায়নের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। একটি সূত্র জানিয়েছে, ইরান এখনো পুরো অঞ্চলে বড় ধরনের ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা ধরে রেখেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত বিপুলসংখ্যক ক্রুজ ক্ষেপণাস্ত্র এখনো অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র তাদের বিমান হামলায় এসব উপকূলীয় স্থাপনাকে প্রধান লক্ষ্যবস্তু করেনি। ফলে এই ক্ষেপণাস্ত্রগুলো ইরানের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
২৫ জুলাই, ২০২৬