"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সন্তান ফেলে নিখোঁজ মা ফিরলেন ঘরে
বুধবার (৮ এপ্রিল) সকালে চরম অভাব-অনটনের মধ্যে থাকা মুক্তা বেগম তার তিন সন্তান—আরজিনি (৬), আছিয়া (৩) ও সাত মাস বয়সী খাদিজাকে নিয়ে চণ্ডিপুর ইউনিয়ন পরিষদে আসেন। পরে পরিষদের দোতলার বারান্দায় শিশুদের রেখে তিনি নিখোঁজ হয়ে যান। শিশুদের কান্নাকাটি দেখে স্থানীয়রা বিষয়টি জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি জেলা প্রশাসনের নজরে আসে। জেলা প্রশাসক আবু সাঈদের নির্দেশে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান মো. হাফিজুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা নেন।
২৫ জুলাই, ২০২৬
এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হচ্ছে মির্জা আব্বাসকে
বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম জানান, মেডিকেল বোর্ডের পরামর্শেই তাকে বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার শারীরিক অবস্থা এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন। এর আগে মির্জা আব্বাসের ব্যক্তিগত সচিব মিজানুর রহমান সোহেল জানান, তাকে বহনের জন্য আসা এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছায়। পরে প্রয়োজনীয় প্রস্তুতি শেষে তাকে সিঙ্গাপুরের উদ্দেশে পাঠানো হয়।
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের
ইরানের আকাশসীমায় অভিযানরত একটি ইসরায়েলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে এই দাবি সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার বরাতে জানানো হয়, চলমান সংঘাতের মধ্যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বিমানটি গুলি করে নামানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি তেহরান।
২৫ জুলাই, ২০২৬
ইবিতে সি ইউনিটের গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৮৮.৫৩ শতাংশ
পরীক্ষা শুরু হওয়ার পূর্বে ইবি উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সামনে দুই পাশে স্থাপিত বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করে। পরবর্তীতে তারা বিভিন্ন পরীক্ষা-কক্ষ পরিদর্শন করেন।
২৫ জুলাই, ২০২৬
অবশেষে মোস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে মুখ খুললেন আইপিএল চেয়ারম্যান
মোস্তাফিজুর রহমানকে আইপিএলের ১৯তম আসর থেকে বাদ দেওয়া হয় জানুয়ারির প্রথম সপ্তাহে। তিন মাস পর এ বিষয়ে মুখ খুলেছেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি মোস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়াকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেছেন।
২৫ জুলাই, ২০২৬
আবু সাঈদ হত্যা মামলায় দুই শিক্ষক ও ছাত্রলীগ সভাপতিকে ১০ বছর কারাদণ্ড
বৃহস্পতিবার (৯ এপ্রিল) ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায় ঘোষণা করেন। এ রায় ট্রাইব্যুনালের পক্ষ থেকে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর কোনো সুনির্দিষ্ট হত্যাকাণ্ডের ঘটনায় প্রথম কঠোর শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে বিবেচিত হচ্ছে। দণ্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মশিউর রহমান এবং লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক আসাদুজ্জামান মণ্ডল ওরফে আসাদ। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতিও একই মেয়াদের কারাদণ্ড পেয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
আফগান বাহিনীর প্রতিশোধ, নিহত ১৪ পাক সেনা
পাকিস্তানি সামরিক বাহিনীর হামলার জবাবে পাকিস্তানের অভ্যন্তরে প্রতিশোধমূলক অভিযান চালিয়েছে আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনী। এ হামলায় পাকিস্তানের অন্তত ১৪ জন সেনা নিহত এবং আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগানিস্তানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। আফগান গণমাধ্যম টোলো নিউজের খবরে বলা হয়েছে, শুক্রবার বিকেল ৫টার দিকে পাকিস্তানের ইসলামাবাদের ফয়জাবাদ এলাকায় একটি সামরিক স্থাপনাকে লক্ষ্য করে এই অভিযান চালানো হয়। আফগানিস্তান এই অভিযানের নাম দিয়েছে ‘রাদ-উল-জুলম’।
২৫ জুলাই, ২০২৬
প্রতিবেশী দেশগুলোকে যে বার্তা দিল ইরান
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ‘ভাই’ উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, 'মুসলিম বিশ্বের অভ্যন্তরীণ বিভেদ ও মতবিরোধের সুযোগ নিচ্ছে জায়নবাদী গোষ্ঠী। এ কারণে ভ্রাতৃপ্রতিম দেশগুলোর মধ্যে বিরোধ না বাড়িয়ে পারস্পরিক ঐক্য জোরদার করতে হবে।' পবিত্র ঈদুল ফিতর ও ইরানের নববর্ষ নওরোজ উপলক্ষে দেওয়া এ বার্তায় প্রেসিডেন্ট মুসলিম উম্মাহর ঐক্য, সংহতি ও শক্তি কামনা করেন।
২৫ জুলাই, ২০২৬
নোবিপ্রবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিত ৮০ শতাংশ
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের (GST) গুচ্ছভুক্ত স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৭ মার্চ ২০২৬) নোবিপ্রবি কেন্দ্রে সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৪৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল ১৯৫২ জন, পরীক্ষায় উপস্থিতির হার ৮০.০৭ শতাংশ।
২৫ জুলাই, ২০২৬
আপনার প্রতিদিন কথা বলা উচিত নয়—ট্রাম্পের উদ্দেশে মাখোঁ
ইরান যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘন ঘন অবস্থান পরিবর্তন এবং স্ববিরোধী মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় এক রাষ্ট্রীয় সফরকালে তিনি অভিযোগ করেন, ট্রাম্পের অসংলগ্ন আচরণ বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি করছে। ট্রাম্পের নাম উল্লেখ করে মাখোঁ বলেন, “আপনাকে সিরিয়াস হতে হবে। যখন কোনো বিষয়ে গুরুত্ব দিতে চান, তখন আগের দিন যা বলেছেন, পরের দিন তার উল্টো বলা ঠিক নয়। সম্ভবত আপনার প্রতিদিন কথা বলা উচিতও নয়।”
২৫ জুলাই, ২০২৬