"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

রাজনৈতিক স্বার্থে জাকসু ব্যবহারের অভিযোগ, তিন দাবিতে স্মারকলিপি
ক্যাম্পাস

রাজনৈতিক স্বার্থে জাকসু ব্যবহারের অভিযোগ, তিন দাবিতে স্মারকলিপি

স্মারকলিপিতে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার, ন্যায়বিচার ও স্বার্থ রক্ষার সর্বোচ্চ প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান হিসেবে জাকসু সবসময় একটি নিরপেক্ষ ও সম্মানজনক অবস্থান বজায় রাখবে এমন প্রত্যাশা সাধারণ শিক্ষার্থীদের। তবে সাম্প্রতিক সময়ে জাকসুকে ব্যক্তিগত ও গোষ্ঠীগত রাজনৈতিক স্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহারের একাধিক অপচেষ্টা লক্ষ্য করা যাচ্ছে বলে অভিযোগ করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে সংশয় ট্রাম্পের
আন্তর্জাতিক

মোজতবা খামেনির জীবিত থাকা নিয়ে সংশয় ট্রাম্পের

শনিবার (১৪ মার্চ) এনবিসি নিউজকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ইরানের নতুন সুপ্রিম লিডারের বর্তমান অবস্থা নিয়ে সংশয় প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। ক্ষমতা গ্রহণের পর থেকে মোজতবা খামেনিকে জনসমক্ষে দেখা যায়নি বলে জানিয়েছে তিনি। ট্রাম্প বলেন, 'মোজতবা খামেনি আদৌ বেঁচে আছেন কি না, আমি জানি না। এখন পর্যন্ত কেউ তার উপস্থিতির প্রমাণ দিতে পারেনি।' সাক্ষাৎকারে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা বেঁচে না থাকার খবর শুনেছেন বলে জানান তিনি। তবে, মোজতবা খামেনির মৃত্যুর খবরকে ‘গুজব’ হিসেবেই আখ্যায়িত করেন মার্কিন প্রেসিডেন্ট।

২৫ জুলাই, ২০২৬

আনুষ্ঠানিকতার মাস পরে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
বিনোদন

আনুষ্ঠানিকতার মাস পরে বিয়ের খবর দিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা

গত ফেব্রুয়ারিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেও বিষয়টি এতদিন গোপন রেখেছিলেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা। অবশেষে ঈদের দিন তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের খবর প্রকাশ করেন। নীলা জানান, তাঁর স্বামীর নাম কাউসার মাহমুদ সায়ান। প্রায় আট বছর আগে তাদের পরিচয় হয় এবং দীর্ঘদিনের পরিচয় ও বোঝাপড়ার পর দুই পরিবারের সম্মতিতে গত ৬ ফেব্রুয়ারি বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

২৫ জুলাই, ২০২৬

ইবির নেতৃত্বে সি ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা
ক্যাম্পাস

ইবির নেতৃত্বে সি ইউনিটের মাধ্যমে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা

ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত 'সি' ইউনিটের ভর্তিপরীক্ষার মাধ্যমে শুরু হয়েছে গুচ্ছভুক্ত (জিএসটি) ২০টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভর্তিযুদ্ধ। এই ইউনিটের পরীক্ষার মাধ্যমে দেশের বিপুল সংখ্যক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের স্বপ্ন পূরণের যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো। শুক্রবার (২৭ মার্চ) বেলা এগারোটা নাগাদ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর নেতৃত্বে এই ইউনিটের ২৫২১৬ পরীক্ষার্থীর পরীক্ষা শুরু হয়েছে। এর মধ্যে ইবি কেন্দ্রে ১৪৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

২৫ জুলাই, ২০২৬

নিরপেক্ষ প্রশাসন ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়: রিজভী
রাজনীতি

নিরপেক্ষ প্রশাসন ছাড়া সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়: রিজভী

রিজভী বলেন, জাতীয় স্বার্থে ঐক্য বজায় রাখতে পারলে কোনো শক্তিই বাংলাদেশকে গ্রাস করতে পারবে না। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের স্বাধীনতা শুধু নয় মাসের মুক্তিযুদ্ধের মধ্যে সীমাবদ্ধ নয়; এর পেছনে রয়েছে দীর্ঘ ঐতিহাসিক সংগ্রামের ধারাবাহিকতা। ১৭৫৭ সাল থেকে এ অঞ্চলের মানুষের আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষা বারবার দমনের চেষ্টা করা হলেও প্রতিবারই মানুষ সংগ্রামের মাধ্যমে নিজেদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টা করেছে।

২৫ জুলাই, ২০২৬

কুবি দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির -ফারহান
ক্যাম্পাস

কুবি দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির -ফারহান

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন 'দাওয়াহ কমিউনিটি'- এর নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গণিত বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈম ফারহান। সোমবার (৬ এপ্রিল ) সদ্য বিদায়ী সভাপতি নাহিদ ইসলাম হুজাইফা ও সাধারণ সম্পাদক মো: নাজিম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এটি ঘোষণা করা হয়।

২৫ জুলাই, ২০২৬

মধ্যপ্রাচ্যে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি
আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি

ইরানি বার্তা সংস্থা ফার্সে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়, ইরাকের এরবিলে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর একটি ‘সমাবেশ কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েতে অবস্থিত আলি আল সালেম এবং আরিফজান ঘাঁটিতেও শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না রোনাল্ডো
খেলাধুলা

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে থাকছেন না রোনাল্ডো

হ্যামস্ট্রিং ইনজুরির কারনে মাসের শেষে বিশ্বকাপের যৌথ আয়োজক মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রীতি ম্যাচে পর্তুগাল দলে থাকছেন না ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ৪১ বছর বয়সী রোনাল্ডো ফেব্রুয়ারির শেষ থেকে সৌদি ক্লাব আল নাসরর হয়ে মাঠে নামতে পারেননি। কিন্তু পর্তুগালের কোচ রবার্তো মার্টিনেজ জানিয়েছেন রেকর্ড ষষ্ঠবারের মত বিশ্বকাপে অংশ নেবার নিতে রোনাল্ডোকে নিয়ে কোন ঝুঁকি নেই।

২৫ জুলাই, ২০২৬

ভবানীপুরে পাশাপাশি শায়িত জাবি শিক্ষার্থী রাইয়ান, তার মা ও ভাগ্নে
ক্যাম্পাস

ভবানীপুরে পাশাপাশি শায়িত জাবি শিক্ষার্থী রাইয়ান, তার মা ও ভাগ্নে

গত বুধবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ‘সৌহার্দ্য’ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে তলিয়ে যায়। ফায়ার সার্ভিস জানায়, দুর্ঘটনার প্রায় ছয় ঘণ্টা পর রাত সোয়া ১১টার দিকে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’র সহায়তায় বাসটি টেনে তোলা হয়। এ ঘটনায় এখন পর্যন্ত মোট ২৩ জনের মরদেহ উদ্ধারের তথ্য পাওয়া গেছে।

২৫ জুলাই, ২০২৬

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার
জাতীয়

আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পুনর্বিবেচনা করছে সরকার

ভারতের আদানি পাওয়ার-এর সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। অস্বাভাবিক উচ্চমূল্য ও অসম শর্তের তথ্য সামনে আসায় আন্তর্জাতিক সালিশি আদালত কিংবা দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে চুক্তিটি পুনর্বিবেচনার চিন্তা করা হচ্ছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ তথ্য জানান।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. মাদ্রাসা বোর্ডে পাসের হার ৬১.০৭ শতাংশ সদ্য. হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা, প্রাণে বাঁচলেন ২৫ নাবিক সদ্য. একযোগে ২৮ পুলিশ সদস্য ক্লোজড সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে সদ্য. ভারত থেকে আসা চালে ক্যান্সার সৃষ্টিকারী উপাদান, বিতরণ বন্ধ ঘোষণা সদ্য. ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ল বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময় সদ্য. সৌদি আরবে ন্যূনতম মজুরি ৬ হাজার রিয়াল দেওয়ার ঘোষণা সদ্য. ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত রাশিয়া: পুতিন সদ্য. দুর্নীতি-লুটপাট-দখলদারত্বের পরিকল্পনা নিয়ে তারেক রহমান লন্ডন থেকে এসেছেন: নাহিদ ইসলাম