"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
‘ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট’: রুমিন ফারহানাকে স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে হামের বিস্তার ও টিকার সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যের জবাবে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, “ডোন্ট গেট নার্ভাস, আই এম ফিট।” তিনি প্যানিক ছড়ানো না রেখে তথ্য যাচাই করে কথা বলার আহ্বান জানিয়েছেন। বুধবার (৮ এপ্রিল) সংসদে হামের মৃত্যু ও টিকার ঘাটতির পরিসংখ্যান তুলে ধরে রুমিন ফারহানা বলেন, তার বক্তব্য কোনো আতঙ্ক ছড়ানোর উদ্দেশ্যে নয়, বরং জনস্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা ছিল।
২৫ জুলাই, ২০২৬
অস্কারের ৯৮তম আসর: সেরা চলচ্চিত্রের লড়াইয়ে ১০ সিনেমা
হলিউডের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কার এবার ৯৮তম আসরে পৌঁছেছে। আগামী রোববার লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার-এ ঘোষণা করা হবে বছরের সেরা চলচ্চিত্রের নাম। এবার সেরা চলচ্চিত্রের ক্যাটাগরিতে লড়াই করবে মোট ১০টি সিনেমা। চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, মূল প্রতিযোগিতা হবে লিওনার্দো ডিক্যাপ্রিও অভিনীত ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ এবং রায়ান কুগলারের ‘সিনার্স’-এর মধ্যে।
২৫ জুলাই, ২০২৬
কিশোরগঞ্জে দুপক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ১০
শুক্রবার বিকেলে খয়েরপুর-আব্দুল্লাপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এ সংঘর্ষের সূত্রপাত হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের মাস্টারবাড়ির বাবুল মিয়া প্রায় দেড় বছর আগে মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে মালয়েশিয়ায় নিয়ে যান। সেখানে তাকে ভালো কাজ না দেওয়া এবং আকামার জন্য টাকা নেওয়া হলেও ব্যবস্থা না করার অভিযোগ ওঠে বাবুল মিয়ার বিরুদ্ধে। পরে প্রবাসে থাকতে না পেরে আজিজুল দেশে ফিরে আসেন।
২৫ জুলাই, ২০২৬
২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল ‘ডিপ স্টেট’: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেছেন, ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরপরই শক্তিশালী কিছু প্রতিষ্ঠান, যাদের তিনি ‘ডিপ স্টেট’ হিসেবে উল্লেখ করেন, তাদের পক্ষ থেকে শেখ হাসিনার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল এবং এ ক্ষেত্রে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
নবীনগরে মেঘনা পাড়ে ‘প্রত্যাশার আলো’র পরিচ্ছন্নতা অভিযান
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় চাঞ্চল্যকর এক ঘটনার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, আপন শাশুড়িকে নিয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছেন জামাই। স্থানীয় সূত্রে জানা গেছে, কালীগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের ইন্দ্রনগর গ্রামের মোসলেম উদ্দিন গাজীর ছেলে রবিউল ইসলাম তার শাশুড়ি নাজমুন নাহারকে নিয়ে পালিয়ে যান। পরবর্তীতে তারা বিয়ে করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
২৫ জুলাই, ২০২৬
ভোজ্যতেলের কৃত্রিম সংকটের প্রতিবাদে ক্যাবের মানববন্ধন
বক্তারা বলেন, 'নির্ধারিত দামে খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা এবং বোতলজাত তেল ১৭০ টাকা হওয়ার কথা থাকলেও বাজারে বোতলজাত তেল ২০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একইভাবে খোলা পাম তেলও নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে, যা বাজার তদারকির দুর্বলতাকে স্পষ্ট করে।' তারা আরও অভিযোগ করেন, একটি সিন্ডিকেট গুদামে পর্যাপ্ত মজুত থাকা সত্ত্বেও বাজারে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দিচ্ছে। এতে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন।
২৫ জুলাই, ২০২৬
একসঙ্গে ১০টি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল উ. কোরিয়া
একসঙ্গে ১০টিরও বেশি অজ্ঞাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। এই তথ্য নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে সুনান এলাকা থেকে পূর্ব সাগরের দিকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা স্বীকার করেছে। তাদের বরাতে বলা হয়েছে, সম্ভবত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ত্যাগের মহিমায় উৎসবের আমেজ, আজ পবিত্র ঈদুল ফিতর
এক মাসের সিয়াম সাধনা শেষে আজ শনিবার (২১ মার্চ) দেশজুড়ে উদযাপিত হচ্ছে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উৎসবমুখর পরিবেশে রাজধানী ঢাকাসহ সারা দেশের মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের প্রস্তুতি সম্পন্ন করেছেন। বৈরী আবহাওয়ার শঙ্কা থাকলেও জাতীয় ঈদগাহসহ দেশের বড় ময়দান ও মসজিদগুলোতে আয়োজন শেষ হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
মার্কিন সেনাদের রুখতে ১০ লাখের বেশি ইরানের যোদ্ধা প্রস্তুত
ইরান জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে সম্ভাব্য স্থল অভিযানে যুক্তরাষ্ট্রের সেনাদের মোকাবিলায় ১০ লাখের বেশি যোদ্ধাকে সংগঠিত করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামি বিপ্লবী গার্ড কর্পস ঘনিষ্ঠ আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজকে দেশটির উচ্চপদস্থ একটি সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন তেল
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মধ্যে দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। হরমুজ প্রণালিতে আটকে থাকা ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল দ্রুত দেশে আনার লক্ষ্যে ইরানের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিকল্প ব্যবস্থা হিসেবে সৌদি আরব থেকে নতুন করে আরও ১ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল কেনা হয়েছে। এই তেল লোহিত সাগর হয়ে সরাসরি চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬