"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
রামপুরায় কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি: সাবেক ডিএমপি কমিশনার হাবিবসহ ৩ পুলিশের মৃত্যুদণ্ড
জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর রামপুরায় আমির হোসেনকে গুলি করে হত্যা এবং একই ঘটনায় আরও দুজনের মৃত্যুর অভিযোগে দায়ের করা মামলায় ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় রামপুরা পুলিশ ফাঁড়ির তৎকালীন সহকারী উপপরিদর্শক (এএসআই) চঞ্চল চন্দ্র সরকারকে ২০ বছরের কারাদণ্ড এবং রামপুরা থানার সাবেক উপপরিদর্শক তারিকুল ইসলাম ভূঁইয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
রেমিট্যান্সে রিজার্ভ বেড়ে ৩৭.৬৫ বিলিয়ন ডলার
প্রবাসী আয়ের প্রবাহ অব্যাহত থাকায় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়েছে। সদ্য শেষ হওয়া জুন মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স আসার প্রভাবে মোট বৈদেশিক মুদ্রার (গ্রস) রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৭ দশমিক ৬৫ বিলিয়ন মার্কিন ডলারে।
২৫ জুলাই, ২০২৬
‘দিনের আলোয় ডাকাতি’, মিশর-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে মরিনহো
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মিশরের বিতর্কিত হারের পর রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছেন পর্তুগিজ কোচ হোসে মরিনহো। ভিএআরের সিদ্ধান্তে মিশরের একটি গোল বাতিল হওয়াকে তিনি ‘দিনের আলোয় ডাকাতি’ বলে মন্তব্য করেছেন। মরিনহোর মতে, গোল হওয়ার পর সেটি বাতিল করার সিদ্ধান্ত ফুটবলের চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি বলেন, ‘এটা দিনের আলোয় ডাকাতি। যদি সত্যিই ফাউল হয়ে থাকে, তাহলে রেফারির তখনই খেলা থামানো উচিত ছিল। গোল হওয়ার জন্য অপেক্ষা করে পরে সেটি বাতিল করা মোটেও গ্রহণযোগ্য নয়।’
২৫ জুলাই, ২০২৬
ভারতে নয় বাংলাদেশ-পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন কেউ কিছু বলবে না: বিজেপির মন্ত্রী
আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার আন্তর্জাতিক যোগ দিবসের অনুষ্ঠানে তিনি অংশ নেবেন। এই উপলক্ষে রেড রোডে আয়োজিত কর্মসূচিতে বিপুল মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে। সেখানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও।
২৫ জুলাই, ২০২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে পুলিশের সতর্কতায় আছে
আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে দলীয় পতাকা উত্তোলন ও প্রকাশ্যে মিছিলের আশঙ্কা করছে পুলিশ সদর দপ্তর। এ পরিস্থিতিতে সংঘর্ষ বা আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলে মনে করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাই সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে সারা দেশে সতর্কতা জারি করা হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট ইউনিটগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে প্রধানমন্ত্রীর নির্দেশ
প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। তিনি আজ সকালে রাজধানীর আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) কার্যালয় হঠাৎ পরিদর্শনে এসে এ নির্দেশ দেন।
২৫ জুলাই, ২০২৬
১৩ বছর পর সুখরঞ্জন বালী অপহরণ মামলায় এএসপি গ্রেপ্তার
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে নিখোঁজ হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালী অপহরণ মামলায় সহকারী পুলিশ সুপার (এএসপি) ফজলুর রহমানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
২৫ জুলাই, ২০২৬
দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন
মামলার অভিযোগে বলা হয়, বিধি অনুযায়ী বিশেষ গভর্নিং কমিটির এমন নিয়োগ দেওয়ার ক্ষমতা না থাকলেও উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে অবৈধভাবে নিয়োগ বোর্ড গঠন করা হয়। ওই বোর্ডে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক বা তাঁর প্রতিনিধি এবং বিষয়ভিত্তিক শিক্ষক রাখা হয়নি। বিজ্ঞাপনে নির্ধারিত বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ–এর সনদ ছাড়াই প্রার্থীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এছাড়া লিখিত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া একজন প্রার্থীকে মৌখিক পরীক্ষায় অংশ নিতে দেওয়া হয়নি এবং নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার আগেই নিয়োগপত্র ও যোগদানপত্র ইস্যু করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
আর্জেন্টিনার ম্যাচ উপলক্ষে রাজশাহী শহীদ মিনার প্রাঙ্গণ যেন এক টুকরো আর্জেন্টিনা
আর্জেন্টিনা ফুটবল দলের ম্যাচকে ঘিরে বরাবরের মতোই উচ্ছ্বাসে মেতেছে পদ্মাপাড়ের শিক্ষা নগরী রাজশাহী। তবে এবার সেই উন্মাদনা যেন আগের সব আয়োজনকে ছাড়িয়ে গেছে। আকাশী-সাদা জার্সির ঢেউয়ে ভেসে গেছে শহীদ মিনার প্রাঙ্গণ। খেলা দেখার বিশেষ আয়োজনকে কেন্দ্র করে পুরো এলাকা যেন এক টুকরো আর্জেন্টিনায় পরিণত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
“দুই ম্যাচে মেসির গোল পাঁচ, অথচ দুই বিশ্বকাপ খেলেও আমার গোলসংখ্যা শূন্য”
আর্জেন্টিনার আরও এক ম্যাচ। আবারও লাইমলাইট মেসির ওপর। ডালাসে গত রাতে অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোলে তছনছ করে দিয়েছেন অসংখ্য রেকর্ড। পাড়া-মহল্লা থেকে শুরু করে সামাজিক মাধ্যম সব জায়গাতেই চলছে তাঁর বন্দনা। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক রেকর্ড গড়ে চলা মেসিকে প্রশংসায় ভাসিয়েছেন জ্লাতান ইবরাহিমোভিচ।
২৫ জুলাই, ২০২৬