"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ইরানে হামলা ‘অবৈধ ও উসকানিমূলক আগ্রাসন’: রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানকে ‘অবৈধ ও উসকানিমূলক আগ্রাসন’ হিসেবে তীব্র নিন্দা জানিয়েছে। মস্কোর অভিযোগ, এই হামলাগুলো বেসামরিক অবকাঠামো এবং পারমাণবিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত হচ্ছে, যা আন্তর্জাতিক নিরাপত্তার জন্য গুরুতর ঝুঁকি তৈরি করছে। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, রাশিয়া সতর্ক করেছে, গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে বারবার এ ধরনের অভিযান চালালে তা শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক স্তরের বিপর্যয়ের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। মস্কো উল্লেখ করেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য মারাত্মক হুমকি হিসেবে বিবেচিত হবে।
২৫ জুলাই, ২০২৬
দুর্গম চরে অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
কুড়িগ্রামের দুর্গম চরাঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘নাগেশ্বরী ব্লাড ব্যাংক’। সংগঠনটির উদ্যোগে নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ ইউনিয়নের ফান্দের চরে অসহায়, বিধবা, দিনমজুর ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে প্রকৃত অসহায় পরিবারগুলোকে নির্বাচন করে প্রথম ধাপে ১২টি পরিবারের হাতে রমজানের ইফতার সামগ্রী তুলে দেন সংগঠনের সদস্যরা।
২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রের এফ–৩৫ যুদ্ধবিমানে হামলার ভিডিও প্রকাশ
ইরানের মধ্যাঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের একটি কৌশলগত এফ–৩৫ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি করেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। এ তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। এ ঘটনার একটি ভিডিওও প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা বা ঘটনাটির বাস্তবতা এখনো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। বিশ্লেষকদের মতে, এই দাবি সত্য প্রমাণিত হলে এটি হবে প্রথমবারের মতো মার্কিন এফ–৩৫ যুদ্ধবিমানে সফল হামলার ঘটনা।
২৫ জুলাই, ২০২৬
মহান স্বাধীনতা দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৭টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীরা। এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম,
২৫ জুলাই, ২০২৬
ইরানে ১৬ হাজার যুদ্ধাস্ত্র দিয়ে চার হাজার লক্ষ্যবস্তুতে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা
ইসরায়েলের সামরিক বাহিনী জানাচ্ছে, গত এক মাসে তাদের বিমান বাহিনী ৮০০টির বেশি হামলা চালিয়েছে। এসব অভিযানে প্রায় ১৬ হাজারের বেশি বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে। ইসরায়েল দাবি করেছে, হামলায় দুই হাজারের বেশি ইরানি সেনা ও কমান্ডার নিহত হয়েছেন এবং চার হাজারের বেশি লক্ষ্যবস্তু ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা একমাত্র তিনিই জানেন: হোয়াইট হাউস
হোয়াইট হাউস ইরানকে একটি চুক্তিতে আসার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া আলটিমেটামের সময়সীমা ঘনিয়ে আসার কথা পুনরায় স্মরণ করিয়ে দিয়েছে। তারা জানিয়েছে, তেহরান নির্ধারিত সময়ের মধ্যে শর্ত পূরণে ব্যর্থ হলে ট্রাম্প কী পদক্ষেপ নেবেন তা কেবল তিনিই জানেন।
২৫ জুলাই, ২০২৬
হত্যার আগে আধ ঘণ্টায় ফাঁকা বিভাগ, পরিকল্পিত নাকি কাকতালীয়?
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত’ বলে অভিযোগ করেছেন নিহতের পরিবার। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হত্যাকাণ্ডের আগে অল্প সময়ের ব্যবধানে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা বিভাগ ত্যাগ করেন। এতে ঘটনার পেছনে পরিকল্পনার সন্দেহ আরও জোরালো হয়েছে বলে দাবি তাদের।
২৫ জুলাই, ২০২৬
ঈদকে সামনে রেখে বাজারে অস্থিরতা, বাড়তি দামে মাছ-মাংস
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা দেখা দিয়েছে। বিশেষ করে মাছ, মাংস ও মসলার বাজারে ঊর্ধ্বগতি লক্ষ করা গেছে। তবে সবজির বাজারে তুলনামূলক স্বস্তি বিরাজ করছে। শুক্রবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকার বাজারগুলোতে ঘুরে এমন চিত্র দেখা যায়। সবচেয়ে বেশি অস্থিরতা দেখা গেছে মসলার বাজারে। কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের মসলার দাম কেজিপ্রতি ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত বেড়েছে।
২৫ জুলাই, ২০২৬
মাভাবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে প্রশাসনিক ভবনের সামনে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ ক্যাম্পাসস্থ মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা ভাস্কর্য প্রত্যয়’ ৭১ -এর পাদদেশ পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অফিসার্স অ্যাসোসিয়েশন, তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারি সমিতি এবং ক্যাম্পাসস্থ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকেও প্রত্যয়’ ৭১ এর পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
পাকবাহিনীর মাইন বিস্ফোরণে পা হারান মৃদুল রাণী, মেলেনি রাষ্ট্রীয় স্বীকৃতি
পরিবারের সূত্রে জানা যায়, ১৯৭১ সালের ১৪ আগস্ট বিলোনিয়ার আমজাদনগরে মুক্তিযোদ্ধাদের একটি ঘাঁটিতে রান্নার জন্য রওনা হচ্ছিলেন মৃদুল। পথে পা পড়লে একটি পুঁতে থাকা মাইনে বিস্ফোরিত হয়। এতে তার ডান পায়ের দুই-তৃতীয়াংশ কোমর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর তিনি ভারতের বিলোনিয়া হাসপাতালে চিকিৎসা নিয়ে শরণার্থী শিবিরে আশ্রয় নেন।
২৫ জুলাই, ২০২৬