"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
তনু হত্যা মামলা: সন্দেহভাজন সাবেক ৩ সেনা সদস্যের ডিএনএ নমুনা মেলানোর নির্দেশ আদালতের
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আদালতে হাজির হয়ে মামলার অগ্রগতি তুলে ধরেছেন। আদালতের তলবে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের তদন্ত কর্মকর্তা কুমিল্লার আদালতে উপস্থিত হয়ে তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা সংগ্রহ করে মিলিয়ে দেখার আবেদন করেন। আদালত সেই আবেদনে সম্মতি দিয়েছেন। সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের এক দশক পূর্ণ হলেও তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবার। এ অবস্থায় সোমবার বেলা ১১টার দিকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক মো. মমিনুল হকের আদালতে হাজির হন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের রাজধানীর কল্যাণপুর কার্যালয়ের পরিদর্শক মো. তরিকুল ইসলাম।
২৫ জুলাই, ২০২৬
‘ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে’
মার্কিন অঙ্গরাজ্য মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য অনেক ভালো খবর আছে। পরিষ্কারভাবে বলতে গেলে, ইরান পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে। দেশটি প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে।' তিনি আরও বলেন, 'এর অর্থ এই নয় যে আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে ইরান প্রায় খাদের কিনারায় পৌঁছে গেছে। দেশটির সামরিক সক্ষমতা কার্যত ভেঙে পড়েছে। ইরানের এখন কোনো কার্যকর নৌবাহিনী নেই, বিমানবাহিনী নেই। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা কমান্ড নিয়ন্ত্রণ ব্যবস্থাও আর অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশের আকাশসীমায় প্রায় বাধাহীনভাবে চলাচল করছি।'
২৫ জুলাই, ২০২৬
বগুড়ায় দুর্ঘটনায় পরিবার হারানো শিশুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
এ ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি গুরুতর আহত শিশুটির চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব গ্রহণ করেছেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, দুর্ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন এবং গুরুতর আহত শিশুটিকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। শিশুটির চিকিৎসার সকল ব্যয়ভার প্রধানমন্ত্রী বহন করবেন।
২৫ জুলাই, ২০২৬
‘জুলাই সুরক্ষা’ নিয়ে একমত সবাই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, 'পর্যালোচনাধীন ১৩৩টি অধ্যাদেশকে তিনটি ভাগে ভাগ করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর মধ্যে কিছু অধ্যাদেশ বিদ্যমান অবস্থায়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় বিল আকারে সংসদে উত্থাপন করবে। কিছু অধ্যাদেশ প্রয়োজনীয় সংশোধনীসহ বিল হিসেবে আনা হবে। আর যেসব বিষয়ে ঐকমত্যে পৌঁছানো সম্ভব হবে না, সেগুলো চলতি অধিবেশনেই ল্যাপস (বাতিল) হবে; প্রয়োজনে পরবর্তী অধিবেশনে নতুন বিল হিসেবে উপস্থাপন করা হবে।'
২৫ জুলাই, ২০২৬
মাটি কাটার খবর পেয়ে মধ্যরাতে এসিল্যান্ডের অভিযান, ট্রাক জব্দ
চট্টগ্রামের মিরসরাইয়ে পাহাড়ের মাটি কেটে নেয়ার খবর পেয়ে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দু’টি ট্রাক জব্দ ও জরিমানা করা হয়। সোমবার (৩০ মার্চ) দিবাগত রাত ১টায় উপজেলার সুফিয়া রোড এলাকার পূর্ব পাশে সংরক্ষিত বনাঞ্চল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবৈধভাবে মাটি কেটে পরিবহন করায় দু’টি ট্রাক জব্দ ও একটি এক্সেভেটর বিকল করা হয়। এছাড়া মাটি কাটার দায়ে মোহাম্মদ সোহেল নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
২৫ জুলাই, ২০২৬
গোপন তথ্যে ফেসবুক ও ইনস্টাগ্রামে শিশু যৌন পাচারের গোমর ফাঁস দ্য গার্ডিয়ানের অনুসন্ধান
একটি গোপন সূত্র থেকে পাওয়া তথ্য থেকেই শুরু হয়েছিল অনুসন্ধান। সেই অনুসন্ধানই শেষ পর্যন্ত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান মেটার বিরুদ্ধে বহু মিলিয়ন ডলারের আইনি পরাজয়ের ভিত্তি তৈরি করেছে। সোমবার (৬ এপ্রিল) যুক্তরাজ্যের প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। ২০২১ সালে কোভিড-১৯ মহামারির সময় অনলাইনে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়ে। ওই সময় সাংবাদিকদের কাছে একটি উদ্বেগজনক তথ্য আসে—যুক্তরাষ্ট্রে শিশুদের যৌন পাচার বাড়ছে এবং অপরাধীরা ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যম ব্যবহার করছে। এই তথ্যের ভিত্তিতে মানবাধিকার সাংবাদিক মে-লিং ম্যাকনামারার সঙ্গে যৌথভাবে গভীর অনুসন্ধান শুরু হয়।
২৫ জুলাই, ২০২৬
গাদ্দাফি থেকে খামেনি; মিত্রদের পতনে পুতিন কখনও সরব, কখনও নিশ্চুপ
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হওয়ার পরদিন পুতিন ঘটনাটিকে “হত্যাকাণ্ড” এবং “মানবিক নৈতিকতা ও আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন” বলে বর্ণনা করেন। তবে কারা এই হামলার জন্য দায়ী, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো শোকবার্তায়ও যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের নাম উল্লেখ করা হয়নি। রাশিয়া ও ইরান ২০২৫ সালের জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করলেও সেই চুক্তি অনুযায়ী মস্কোর ওপর সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বাধ্যবাধকতা নেই।
২৫ জুলাই, ২০২৬
ইরান সংকটে জাপানের সহায়তা চাইতে পারেন ট্রাম্প
কূটনৈতিক সূত্রগুলো বলছে, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে নিরাপত্তা জোরদার, বিশেষ করে মাইন অপসারণ এবং তেলবাহী জাহাজ সুরক্ষায় যুক্তরাষ্ট্রের অতিরিক্ত যুদ্ধজাহাজ প্রয়োজন। এ প্রেক্ষাপটে ট্রাম্প টোকিওর কাছে আরও সক্রিয় সামরিক সহযোগিতা চাইতে পারেন। অতীতে মিত্র দেশগুলোর ‘সীমিত সহায়তা’ নিয়ে অসন্তোষও প্রকাশ করেছেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
মাদারীপুরে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দল নেতা আটক
মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়। সন্দেহজনকভাবে চলাফেরা করার কারণে তাকে তল্লাশি করলে বিশেষভাবে মোড়ানো অবস্থায় গাঁজার প্যাকেট উদ্ধার করে এসআইএফের সদস্যরা। এ বিষয়ে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স জানায়, মাদারীপুর জেলাজুড়ে বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। আটক আলিম হাওলাদারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।
২৫ জুলাই, ২০২৬
আমেরিকার ৩ কোটি ডলারের ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের
মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ইরানের আকাশ প্রতিরক্ষা ইউনিট। তারা ড্রোনটিকে ‘আগ্রাসী শত্রু’র সম্পদ হিসেবে উল্লেখ করেছে। আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়, ভূপাতিত ড্রোনটি নজরদারি ও নির্ভুল হামলা পরিচালনার জন্য ব্যবহৃত বিশ্বের অন্যতম শক্তিশালী মানববিহীন আকাশযান। ইরানের সামরিক জনসংযোগ কর্মকর্তারা জানান, এ ঘটনাসহ এখন পর্যন্ত মোট ১৪৬টি শত্রু ড্রোন ধ্বংস করার দাবি করেছে দেশটি।
২৫ জুলাই, ২০২৬