"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
কিরগিজ ভিসা জটিলতায় দেশে আটকে আছেন দেড় শতাধিক শিক্ষার্থী
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, কিরগিজ ভিসা পোর্টালে স্টুডেন্ট ভিসা ক্যাটাগরি ‘উন্মুক্ত’ দেখালেও সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ ছাড়াই বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন অনুমোদন করা হচ্ছে না। কিরগিজ সরকার কোনো অগ্রিম সতর্কবার্তা ছাড়াই ভিসা প্রদান বন্ধ রেখেছে। শিক্ষার্থীরা একটি পূর্ণ সেমিস্টার হারিয়েছেন এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের হুমকির মুখে পড়েছেন।
২৫ জুলাই, ২০২৬
মূল লক্ষ্য ইরানে সরকার পরিবর্তন, এবার ‘প্ল্যান বি’তে যুক্তরাষ্ট্র–ইসরায়েল
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান বৃহস্পতিবার (১২ মার্চ) পর্যন্ত টানা ১৩ দিনে গড়িয়েছে। এ সময়ের মধ্যে দেশটিতে নিহতের সংখ্যা এক হাজার ৭০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। তবে সংঘাত বন্ধ হওয়ার কোনো ইঙ্গিত এখনো পাওয়া যাচ্ছে না। যুদ্ধের প্রথম দিনেই ইসরায়েল–যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ অন্তত ৪৮ জন শীর্ষ সামরিক ও রাজনৈতিক কর্মকর্তা নিহত হন। এ অভিযানের মূল পরিকল্পনা ছিল, শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিয়ে দ্রুত ইরানের সরকার পরিবর্তন ঘটানো। কিন্তু প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেলেও সে ধরনের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
২৫ জুলাই, ২০২৬
ইরান পারমাণবিক পুনর্গঠনের চেষ্টা করেনি: তুলসী গ্যাবার্ড
বুধবার ওয়াশিংটন ডিসিতে সিনেট ইন্টেলিজেন্স কমিটির শুনানিতে দেওয়া লিখিত সাক্ষ্যে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালের জুনে পরিচালিত ‘অপারেশন মিডনাইট হ্যামার’-এর ফলে ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়ে যায়। এরপর থেকে তেহরান সেই সক্ষমতা পুনরুদ্ধারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি বলেও জানান তিনি। গ্যাবার্ডের এই মূল্যায়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের সঙ্গে সাংঘর্ষিক হিসেবে দেখা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
মগবাজারে ‘নবীন ফ্যাশন’ বন্ধ: ওসিকে তলব, ২৪ ঘণ্টায় দোকান খোলার নির্দেশ
আদালতের আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা গেছে— মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এ সময় কয়েকজনকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
ইরান-ইসরায়েল যুদ্ধে পারমাণবিক সংঘাত ‘অনিবার্য’: মেদভেদেভ
মেদভেদেভ বলেন, 'ওয়াশিংটন প্রশাসন মধ্যপ্রাচ্যে পারমাণবিক হুমকি মোকাবেলার কথা বললেও, বাস্তবে সাম্প্রতিক ঘটনা পরিস্থিতিকে আরও বিপজ্জনক করে তুলেছে। চলমান সামরিক অভিযান কোনো স্থায়ী সমাধান আনছে না, বরং সংশ্লিষ্ট পক্ষগুলোকে অনিয়ন্ত্রিত উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে।' তিনি আরও উল্লেখ করেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হঠকারী পদক্ষেপের কারণে সংঘাত এখন একটি অনিবার্য পরিণতির দিকে ধাবিত হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
কুবিতে ছাত্রদল নেতা ও কর্মীর একে অপরের বিরুদ্ধে থানায় পাল্টাপাল্টি অভিযোগ
অভিযোগপত্রে আবুল বাশার উল্লেখ করেন, গত ৪ এপ্রিল বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উপস্থিত থাকলে সেখানে তিনি ও তার দলের নেতাকর্মীরা অবস্থান করছিলেন। এসময় ছাত্রদল পরিচয় দিয়ে কয়েকজন শিক্ষার্থী অতিথিদের পথরোধ করে সেলফি তুলতে গেলে তিনি বাধা দেন। এর পরিপ্রেক্ষিতে তারা বার্ডের নতুন গেস্ট হাউজে গিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায় এবং অশালীন আচরণ করে।
২৫ জুলাই, ২০২৬
শূন্য স্পিকারে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে আজ। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন জাতীয় সংসদ ভবনে শুরু হবে। তবে এবারই প্রথম সংসদের উদ্বোধনী বৈঠক শুরু হচ্ছে স্পিকারের চেয়ার শূন্য রেখে। অধিবেশনের শুরুতেই সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাগত বক্তব্য দেবেন। তাঁর বক্তব্যের মাধ্যমেই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। এরপর তিনি কোনো একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যকে বৈঠকে সভাপতিত্ব করার আহ্বান জানাবেন। ওই সদস্যের সভাপতিত্বেই নতুন স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
২৫ জুলাই, ২০২৬
ইরানে সম্মিলিত পদক্ষেপের হুশিয়ারি সৌদি আরবের
বুধবার (১৮ মার্চ) রিয়াদে আরব রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, 'সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর ইরানের পক্ষ থেকে হামলা আর সহ্য করা হবে না।' সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগ, ইরান পরিকল্পিতভাবে এসব হামলা চালাচ্ছে। যদিও তেহরান এ অভিযোগ অস্বীকার করছে, তবুও হামলার লক্ষ্যবস্তু ও নির্ভুলতা দেখে এটি পূর্বপরিকল্পিত বলে দাবি করেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
ইরানের নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ যুলঘাদর
আদালতের আদেশে উল্লেখ করা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন সংস্করণে প্রকাশিত খবরে দেখা গেছে— মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে গিয়ে দোকানটি বন্ধ করে দেওয়ার নির্দেশ দেয়। এ সময় কয়েকজনকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যদের নিষ্ক্রিয় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
২৫ জুলাই, ২০২৬
জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী বিশেষ পরিষ্কার অভিযান শুরু
উদ্বোধনী বক্তব্যে প্রশাসক বলেন, 'নাগরিকদের জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি দিতে ডিএসসিসি ইতোমধ্যে বহুমুখী উদ্যোগ নিয়েছে। স্বল্পমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে রাজধানীর চারটি বক্স কালভার্ট পরিষ্কারের কাজ শুরু হয়েছে। নির্ধারিত সময় পাঁচ মাস হলেও বর্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে বিশেষ নির্দেশনার মাধ্যমে আগামী এক মাসের মধ্যে এসব কালভার্ট থেকে বর্জ্য অপসারণ করে পানির প্রবাহ সচল করার চেষ্টা করা হবে।'
২৫ জুলাই, ২০২৬