"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন ক্লাসের কোনো পরিকল্পনা নেই: ববি হাজ্জাজ
সোমবার (৬ এপ্রিল) রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান পরিস্থিতিতে মন্ত্রণালয় সশরীরে শিক্ষা কার্যক্রম চালিয়ে নেওয়ার পক্ষে। স্কুল বন্ধের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি এবং শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখাই সরকারের প্রধান লক্ষ্য।' পরিদর্শনের সময় ববি হাজ্জাজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। বিশেষভাবে ‘মিড ডে মিল’ কর্মসূচি, স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
২৫ জুলাই, ২০২৬
জাবি শিক্ষার্থীর বিরুদ্ধে সাইবার বুলিংয়ের অভিযোগ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক নারী শিক্ষার্থীকে সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন ভাষা ব্যবহার ও হুমকিমূলক আচরণের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়েরই এক শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থী।
২৫ জুলাই, ২০২৬
পোর্তোতে বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পর্তুগালের পোর্তো শহরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পোর্তো শাখার উদ্যোগে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ মার্চ ২০২৬ (শনিবার) পোর্তোর রুয়া দু লওরেইরো ১৯-এ অবস্থিত হযরত হামজা (রা:) জামে মসজিদে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
দায়িত্বে অবহেলার কারণেই কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা, ঘটনাস্থলে ছিলেন না দুই গেটম্যানের কেউই
র্যাবের প্রাথমিক তদন্তে দেখা গেছে, রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত গেটম্যানদের দায়িত্বজ্ঞানহীনতার কারণে এই বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার সময় রেলক্রসিংয়ে দায়িত্বপ্রাপ্ত দুই গেটম্যান মো. হেলাল ও মেহেদী হাসান কেউই ঘটনাস্থলে ছিলেন না। এ ঘটনার পর তারা পালিয়ে যান। বুধবার (২৫ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব-১১ এর উপ-অধিনায়ক লে. কমান্ডার মো. নাঈম উল হক বলেন, 'রেলক্রসিংয়ে গেট বন্ধ না রাখায় দুর্ঘটনাটি ঘটে। দায়িত্বরত গেটম্যানদের অবহেলার কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।'
২৫ জুলাই, ২০২৬
টঙ্গীতে চলন্ত প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য প্রাণ রক্ষা
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে গাজীপুরগামী প্রাইভেটকারটি কাদেরিয়া টেক্সটাইল মিল গেট সংলগ্ন লুপ দিয়ে মহাসড়কে নামার সময় হঠাৎ ইঞ্জিনে আগুন ধরে যায়। কয়েক মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহিন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
২৫ জুলাই, ২০২৬
যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন সাখাওয়াত!
ওয়ান-ইলেভেনের অন্যতম অনুকুশীলব, কুচক্রীদের সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষে যোগাযোগ রক্ষা করা, বিএনপি ভাঙার অপচেষ্টা ও অতিরিক্ত ব্যালট পেপার ছাপানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ ছাড়া সদ্য বিদায়ি অর্ন্তবর্তী সরকারের সময়ে চট্টগ্রাম সমুদ্রবন্দরে তাঁর পুত্র এম সাফাক হোসেনের একচ্ছত্র প্রভাবে বন্দরে অচলাবস্থার সৃষ্টির বিষয়গুলো নিয়েও তদন্ত হবে বলে জানা গেছে। ওয়ান-ইলেভেনের সময় সাখাওয়াত হোসেন ছিলেন নির্বাচন কমিশনের প্রভাবশালী কমিশনার।
২৫ জুলাই, ২০২৬
ইরানে হামলা করার মতো ‘আর কিছুই নেই’, যুদ্ধ শেষ শিগগিরই: ট্রাম্প
ইরানে হামলার জন্য বাস্তবিক অর্থেই খুব বেশি লক্ষ্যবস্তু আর অবশিষ্ট নেই এবং দেশটিতে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হতে পারে বলে মন্তব্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।
২৫ জুলাই, ২০২৬
সৌদিতে শাওয়াল চাঁদ দেখা যায়নি: ২০ মার্চ ঈদুল ফিতর
সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে আগামী ২০ মার্চ। বুধবার (১৮ মার্চ) আন্তর্জাতিক গণমাধ্যম গালফ নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদনে বলা হয়, নির্ধারিত দিনে আকাশে শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ায় সংশ্লিষ্ট চাঁদ দর্শন কমিটি বৈঠকে বসে। পর্যালোচনা শেষে তারা নিশ্চিত করে যে, রমজান মাস ৩০ দিনে পূর্ণ হবে। সেই হিসেবে এক মাস সিয়াম সাধনার পর ২০ মার্চ পালিত হবে মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।
২৫ জুলাই, ২০২৬
সরকারের জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী
তথ্যমন্ত্রী বলেন, 'মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে অন্যান্য দেশের মতো বাংলাদেশও চ্যালেঞ্জের মুখে আছে। তবে দেশজুড়ে জ্বালানি সরবরাহে কোনো তৎপরতা বা ঘাটতি দেখা যাচ্ছে না।' তিনি আরও জানান, বাংলাদেশের জ্বালানির দাম প্রতিবেশী দেশের তুলনায় যথেষ্ট কম এবং জনগণকে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি কেনার থেকে বিরত থাকার আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
ভারতে ভয়াবহ হামলার ছক নস্যাৎ, ৭ বাংলাদেশি গ্রেপ্তার
দিল্লি পুলিশ জানিয়েছে, শাব্বির আহমেদ বাংলাদেশে পালিয়ে ছিলেন। দুই মাস ধরে পরিচালিত অভিযানে বাংলাদেশ সীমান্ত, কলকাতা, দিল্লি ও তামিলনাড়ু থেকে এই গ্রেপ্তার অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা হলেন: বগুড়ার মিজানুর রহমান (৩২), জাহিদুল ইসলাম (৪০), মোহাম্মদ লিটন (৪০), মোহাম্মদ উজ্জ্বল (২৭), উমর ফারুক (৩২), ঝালকাঠির মো. শাফায়েত হোসাইন (৩৪) এবং ঠাকুরগাঁওয়ের রবিউল ইসলাম (২৭)।
২৫ জুলাই, ২০২৬