"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে: স্থানীয় সরকার মন্ত্রী
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় পরিচয়, গর্ব, ঐতিহ্য ও অস্তিত্বের অবিচ্ছেদ্য অংশ। ঐতিহাসিক তেলিয়াপাড়া থেকেই মুক্তিযুদ্ধের মূল সামরিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। এ পরিকল্পনার পরই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সশস্ত্র লড়াই সুসংগঠিতভাবে শুরু হয়, যা বিজয়ের পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
২৫ জুলাই, ২০২৬
১৫ বছর পর আলোচিত পুলিশ কর্মকর্তা কোহিনূরের বরখাস্তের আদেশ প্রত্যাহার, ফেরত পাবেন বকেয়া বেতন-সুবিধা
ইরান থেকে আবারও তুরস্কের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তুর্কি সরকার। সোমবার (৯ মার্চ) এ তথ্য প্রকাশ করেছে আল জাজিরা ও এএফপি। পূর্ব ভূমধ্যসাগরে ন্যাটোর বিমান প্রতিরক্ষা বাহিনী ইরান থেকে ছোড়া দ্বিতীয় একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে বলে জানানো হয়েছে। ক্ষেপণাস্ত্রটি তুরস্কের আকাশসীমায় প্রবেশ করেছিল।
২৫ জুলাই, ২০২৬
শবে কদরে হাসপাতালে হামলা করে পাকিস্তান ‘ইসরাইলের মতো’ কাজ করেছে
শবে কদরের পবিত্র রাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি হাসপাতালে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৪০০ জন নিহত ও প্রায় ২৫০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করেছে দেশটি, যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে ইসলামাবাদ। সোমবার (১৬ মার্চ) স্থানীয় সময় রাত ৯টার দিকে কাবুলের একটি দুই হাজার শয্যার হাসপাতালে এ হামলা হয়।
২৫ জুলাই, ২০২৬
ট্রাম্পের হামলা স্থগিতের ঘোষণার পর ইরানজুড়ে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলা
ইরানের বিভিন্ন স্থানে নতুন করে ব্যাপক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। একই সঙ্গে তেহরানও উপসাগরীয় অঞ্চলে পাল্টা সামরিক তৎপরতা জোরদার করেছে এবং নিজেদের জ্বালানি অবকাঠামোতে আঘাত এলে আঞ্চলিক জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে। সোমবার (২৩ মার্চ) ইসরায়েলি বাহিনী জানায়, তারা রাজধানী তেহরানের অবকাঠামো লক্ষ্য করে ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
২৫ জুলাই, ২০২৬
ইয়েমেনের হুথিদের দ্বিতীয় দফা হামলা, ইসরায়েলে আতঙ্ক
মধ্যপ্রাচ্যের উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। হুথি বিদ্রোহী আবার ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। এ ঘটনা পুরো অঞ্চলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে এবং বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। হুথিরা মূলত ইয়েমেনের একটি বিদ্রোহী গোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। তাদের সঙ্গে ইরান-এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। বিশ্লেষকরা সাম্প্রতিক হামলাকে ইরান-ইসরায়েল উত্তেজনার বিস্তৃত প্রেক্ষাপটের অংশ হিসেবে দেখছেন।
২৫ জুলাই, ২০২৬
জ্বালানি তেল কালোবাজারি ও মজুতদারির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড: আইনমন্ত্রী
জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান। তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি করা হয়নি। কেউ অস্থিতিশীল পরিবেশ তৈরি করলে বিশেষ ক্ষমতা আইনে কালোবাজারি ও মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড।
২৫ জুলাই, ২০২৬
বি-৫২ বোমারু বিমান মোতায়েন, ইরানে পরমাণু হামলার শঙ্কা
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতের প্রেক্ষাপটে নতুন করে উত্তেজনা বাড়িয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। মিত্র যুক্তরাজ্যের মাটিতে বিধ্বংসী বোমারু বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যেগুলো পারমাণবিক অস্ত্র বহনেও সক্ষম। ফলে পরিস্থিতি ঘিরে বৈশ্বিক উদ্বেগ তৈরি হয়েছে। সোমবার (৯ মার্চ) ইংল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্লুচেস্টারশায়ারে অবস্থিত আরএএফ ফেয়ারফোর্ড ঘাঁটিতে তিনটি বি-৫২ স্ট্রাটোফোর্ট্রেস বোমারু বিমান অবতরণ করে। এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
২৫ জুলাই, ২০২৬
পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কি আসন্ন?
সোমবার (১৬ মার্চ) আফগানিস্তান অভিযোগ করেছে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে। তালেবান সরকারের দাবি, এ হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন। তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সন্ধ্যার দিকে হাসপাতালটিতে এই হামলা চালানো হয়। চিকিৎসাধীন রোগীরাই এই হামলার মূল শিকার হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
সাতক্ষীরায় খুচরা বাজারে পেট্রোল ৩০০ টাকা লিটার; পাম্প পরিদর্শনে এমপি মুহাদ্দিস খালেক
জ্বালানি তেলের কৃত্রিম সংকট রোধে সাতক্ষীরা-সদর ২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস আব্দুল খালেক পেট্রোল পাম্প পরিদর্শন করেছেন। সোমবার (২৩ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে তিনি সাতক্ষীরা সদরের কপোতাক্ষ ফিলিং স্টেশন ও লস্কার ফিলিং স্টেশন পেট্রোল পাম্প পরিদর্শন করেন। অভিযোগ রয়েছে, এলাকা পেট্রোল পাম্পে কৃত্রিম সংকট তৈরি করে তেল বিক্রি বন্ধ বা সীমিত করে রাখা হয়েছিল।
২৫ জুলাই, ২০২৬
মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের ধারাবাহিক হামলা, বিশ্বের ২ বৃহত্তম অ্যালুমিনিয়াম কারখানা ক্ষতিগ্রস্ত
সংযুক্ত আরব আমিরাতে কয়েক সপ্তাহের মধ্যে শনিবার সবচেয়ে বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। আবুধাবিতে অবস্থিত বিশ্বের অন্যতম বৃহৎ অ্যালুমিনিয়াম উৎপাদনকারী প্রতিষ্ঠান এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম (ইজিএ) জানিয়েছে, তাদের প্রধান কারখানায় ভয়াবহ হামলা হয়েছে। এতে স্থাপনাটির ব্যাপক ক্ষতি হয়েছে এবং বেশ কয়েকজন কর্মী আহত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬