পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধ কি আসন্ন?

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সাম্প্রতিক সময়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। সীমান্তজুড়ে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষ বাড়তে থাকায় পূর্ণাঙ্গ যুদ্ধের আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা।

সোমবার (১৬ মার্চ) আফগানিস্তান অভিযোগ করেছে, রাজধানী কাবুলে একটি মাদকাসক্তি চিকিৎসা কেন্দ্রে পাকিস্তানি বাহিনী বিমান হামলা চালিয়েছে। তালেবান সরকারের দাবি, এ হামলায় অন্তত ৪০০ জন নিহত এবং প্রায় ২৫০ জন আহত হয়েছেন।

তালেবান সরকারের মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, সন্ধ্যার দিকে হাসপাতালটিতে এই হামলা চালানো হয়। চিকিৎসাধীন রোগীরাই এই হামলার মূল শিকার হয়েছেন।

তবে পাকিস্তান এই অভিযোগ সরাসরি অস্বীকার করেছে। দেশটির তথ্য মন্ত্রণালয়ের দাবি, কাবুল ও পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশে ‘সন্ত্রাসী কার্যক্রমে জড়িত’ সামরিক স্থাপনা লক্ষ্য করেই অভিযান চালানো হয়েছে।

এদিকে আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শারাফাত জামান আমরখাইল বিবিসিকে জানিয়েছেন, হামলার আশপাশে কোনো সামরিক স্থাপনা ছিল না। এতে করে ঘটনাটি নিয়ে দুই দেশের বক্তব্যে স্পষ্ট বিরোধ দেখা দিয়েছে

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাত প্রায় ৮টা ৫০ মিনিটে কাবুলজুড়ে একাধিক জোরালো বিস্ফোরণের শব্দ শোনা যায়। পরে আকাশে বিমান চলাচল ও প্রতিরক্ষা ব্যবস্থার সক্রিয়তার শব্দও শোনা যায়।

গত কয়েক মাস ধরেই দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত ২৬ ফেব্রুয়ারি থেকে সীমান্ত সংঘর্ষে আফগানিস্তানে অন্তত ৭৫ জন নিহত এবং ১৯৩ জন আহত হয়েছেন।

উল্লেখ্য, গত অক্টোবর মাসে দুই দেশ একটি নাজুক যুদ্ধবিরতিতে সম্মত হলেও তা কার্যকরভাবে টেকেনি। সীমান্তে বিচ্ছিন্ন সংঘর্ষ অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা আশঙ্কা করছেন, উত্তেজনা নিয়ন্ত্রণে না এলে পাকিস্তান ও আফগানিস্তান সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে পারে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. বিএনপি নেতা মশিয়ার হত্যা মামলায় কারাগারে সাবেক ওসি ও এসআই সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শাহজালাল বিমানবন্দরে প্যান্ট-অন্তর্বাস থেকে ২৪ কোটি টাকার সোনা উদ্ধার সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং