"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

বাসের বাক্সে মৃত্যু ৫৫ ছাগলের, সুপারভাইজার-মালিকের জরিমানা
সারাদেশ

বাসের বাক্সে মৃত্যু ৫৫ ছাগলের, সুপারভাইজার-মালিকের জরিমানা

লালমনিরহাট থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরের দুই ব্যবসায়ীর মোট ৫৫টি ছাগল যাত্রীবাহী বাসের বাক্সে গাদাগাদি করে আনার কারণে দমবন্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ছাগল মালিক ও বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে। শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্যাথোয়াইপ্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়তে হবে: মির্জা ফখরুল
রাজনীতি

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়তে হবে: মির্জা ফখরুল

মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশের পুনর্গঠন করতে হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৪ এপ্রিল) হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া চা বাগানে ঐতিহাসিক ‘তেলিয়াপাড়া দিবস-২০২৬’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিক।

২৫ জুলাই, ২০২৬

রণতরি প্রস্তুত, আলোচনা ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক

রণতরি প্রস্তুত, আলোচনা ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

ট্রাম্প বলেন, প্রয়োজনে ইরানে আঘাত হানতে মার্কিন রণতরিগুলোকে পুনরায় অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত করা হচ্ছে। তিনি বর্তমান সামরিক প্রস্তুতিকে একটি ‘রিসেট’ বা নতুন বিন্যাস হিসেবে উল্লেখ করে বলেন, “আমরা একটি রিসেট প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছি। আমরা জাহাজগুলোকে বিশ্বের সেরা গোলাবারুদ ও অস্ত্রে সজ্জিত করছি। যদি কোনো চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আমরা এই অস্ত্রগুলো ব্যবহার করব এবং অত্যন্ত কার্যকরভাবে তা প্রয়োগ করব।”

২৫ জুলাই, ২০২৬

‎চাল ভাজা, মুড়ি ও পানি দিয়ে ইফতার হয় কুড়িগ্রামের চরের মানুষের
সারাদেশ

‎চাল ভাজা, মুড়ি ও পানি দিয়ে ইফতার হয় কুড়িগ্রামের চরের মানুষের

‎উত্তরের সীমান্তবর্তী জেলা কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের কাছে পবিত্র রমজান মাসও যেন সংগ্রামের আরেক নাম। শহরের মতো বাহারি ইফতার সামগ্রী তাদের ভাগ্যে খুব একটা জোটে না। অধিকাংশ দিনই চালভাজা, মুড়ি, পান্তা ভাত কিংবা কখনো শুধু পানি দিয়েই ইফতার করতে হয় তাদের। দারিদ্র্য, বন্যা ও নদীভাঙনের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা এসব মানুষের জন্য পুষ্টিকর খাবার দিয়ে ইফতার করা যেন এক প্রকার বিলাসিতা।

২৫ জুলাই, ২০২৬

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
জাতীয়

দিনাজপুরে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দিনাজপুর অঞ্চলে কৃষিভিত্তিক সম্ভাবনাকে কাজে লাগাতে কৃষি প্রক্রিয়াজাত শিল্প কারখানা গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা গেলে স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়বে। আজ দিনাজপুর সার্কিট হাউস মাঠে সুধী সমাবেশে ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

২৫ জুলাই, ২০২৬

পিএসএলে খেলতে পাকিস্তানে মোস্তাফিজ-রানা-শরিফুল-ইমন
খেলাধুলা

পিএসএলে খেলতে পাকিস্তানে মোস্তাফিজ-রানা-শরিফুল-ইমন

ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই টুর্নামেন্টের এবারের আসর মাঠে গড়াবে আগামী ২৬ মার্চ। এবার পিএসএলে দল পেয়েছেন বাংলাদেশের সর্বোচ্চ ছয়জন ক্রিকেটার, যা দেশের ক্রিকেটের জন্য একটি ইতিবাচক দিক হিসেবেই দেখা হচ্ছে। অন্যদিকে, লেগ স্পিনার রিশাদ হোসেন ও ওপেনার তানজিদ হাসান তামিম আগামীকাল পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) একটি সূত্র জানিয়েছে।

২৫ জুলাই, ২০২৬

‘চাঁদাবাজি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে আত্মহত্যা করব’— বিএনপি নেতা খোকন
সারাদেশ

‘চাঁদাবাজি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে আত্মহত্যা করব’— বিএনপি নেতা খোকন

স্থানীয় সূত্রে জানা যায়, একই উপজেলার মহরমখালি গ্রামের হারুন অর রশীদ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রেলবাজার এলাকায় খোকনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ তোলেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে তিনি সাংবাদিকদের জানান, খোকন তার কাছে চাঁদা দাবি করেছিলেন এবং টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার
সারাদেশ

গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে, ৫ মরদেহ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জ উপজেলার আমবাগিচা এলাকার কদমতলীতে একটি গ্যাসলাইটার কারখানা আগুনে ৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় একজন পুরুষ আহত হয়েছেন। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬

হরমুজ পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, শারজায় ফেরার নির্দেশ
জাতীয়

হরমুজ পার হতে পারেনি ‘বাংলার জয়যাত্রা’, শারজায় ফেরার নির্দেশ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশন-এর জাহাজ বাংলার জয়যাত্রা এখনও হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে প্রায় ৪০ দিন আটকে থাকার পর বুধবার (৮ এপ্রিল) সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে হরমুজ প্রণালির উদ্দেশে রওনা দেয় জাহাজটি। প্রায় ৪০ ঘণ্টা যাত্রার পর শুক্রবার (১০ এপ্রিল) সকালে প্রণালির কাছাকাছি পৌঁছে ইরান সরকারের কাছে পারাপারের অনুমতি চাওয়া হয়। তবে তেহরান তা প্রত্যাখ্যান করে।

২৫ জুলাই, ২০২৬

রংপুরে গুদামে মজুদ ক্ষতিকর চিপস-কোমল পানীয় জব্দ, গুদাম মালিককে জরিমানা
সারাদেশ

রংপুরে গুদামে মজুদ ক্ষতিকর চিপস-কোমল পানীয় জব্দ, গুদাম মালিককে জরিমানা

সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর ৩০নং ওয়ার্ডের কুটিরপাড়া এলাকায় দানেশ ট্রেডার্স নামে গুদামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়। এতে রংপুরসহ আশপাশের জেলায় সরবরাহের লক্ষ্যে গুদাম রাখা ‘মিং মিং চিপস’, ‘বিগ ওয়েভ চিপস’, কোমল পানীয় ‘মজা’, ‘টেন আপ’, ‘তাজা’ নামক শিশু স্বাস্থ্যের জন্য হুমকি ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভেজাল এসব পণ্য জব্ধ করা হয়। সেই সাথে কোমল পানীয় ধ্বংস করা হয়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’