‘চাঁদাবাজি প্রমাণ করতে পারলে রাজনীতি ছেড়ে আত্মহত্যা করব’— বিএনপি নেতা খোকন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
পাবনার চাটমোহরে নিজের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন বিএনপি নেতা রেজাউল করিম খোকন ওরফে কাজী খোকন। তিনি জানান, যদি তার বিরুদ্ধে চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে রাজনীতি ছাড়াও তিনি আত্মহত্যা করবেন।

শনিবার (২৮ মার্চ) সন্ধ্যায় চাটমোহর রেলবাজারে তার ব্যক্তিগত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই চ্যালেঞ্জ জানান। রেজাউল করিম খোকন চাটমোহর উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক এবং উপজেলার মূলগ্রাম ইউনিয়নের জগতলা গ্রামের খবির উদ্দিন মাস্টারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একই উপজেলার মহরমখালি গ্রামের হারুন অর রশীদ শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় রেলবাজার এলাকায় খোকনের বিরুদ্ধে চাঁদা দাবি ও মারধরের অভিযোগ তোলেন। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়ে তিনি সাংবাদিকদের জানান, খোকন তার কাছে চাঁদা দাবি করেছিলেন এবং টাকা না দেওয়ায় তাকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগও দাখিল করা হয়েছে।

অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন কাজী খোকন। তিনি বলেন, “দেশনায়ক ও প্রধানমন্ত্রী তারেক রহমান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তার প্রেক্ষিতে আমি আমার এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। হারুন একজন মাদকের ডিলার ও আদম ব্যবসায়ী। সে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছে। হারুন ডলার নামে এক ব্যক্তিকে বিদেশ পাঠানোর প্রলোভন দেখিয়ে ৫০ হাজার টাকা প্রতারণা করে। আমি তাকে টাকা ফেরত দিতে বলেছিলাম, কিন্তু সে না দেয়ায় কিছু মারধর করেছি। পরে আমাদের দলের কিছু নেতা ষড়যন্ত্র করে হারুনকে দিয়ে আমার বিরুদ্ধে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ তুলেছে।”

খোকন আরও বলেন, “মূলত মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়েই আমার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে। প্রশাসন ও সাংবাদিকরা তদন্ত করলে দেখা যাবে আমি চাঁদাবাজিতে কোনোভাবে সম্পৃক্ত নই। যদি প্রমাণিত হয়, আমি রাজনীতি ছাড়বো এবং আত্মহত্যা করব। পাশাপাশি হারুন একজন মাদকের ডিলার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে দাবি জানাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক আব্দুল কুদ্দুস আলো, মূলগ্রাম ইউনিয়ন বিএনপি নেতা তোফাজ্জল হোসেন মন্ডল, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান ঠান্টু, এবং সাবেক যুগ্ম সম্পাদক নজরুল ইসলাম মোল্লা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ