বাসের বাক্সে মৃত্যু ৫৫ ছাগলের, সুপারভাইজার-মালিকের জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
লালমনিরহাট থেকে নোয়াখালী ও লক্ষ্মীপুরের দুই ব্যবসায়ীর মোট ৫৫টি ছাগল যাত্রীবাহী বাসের বাক্সে গাদাগাদি করে আনার কারণে দমবন্ধ হয়ে মারা গেছে। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত ছাগল মালিক ও বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ক্যাথোয়াইপ্রু মারমা এই তথ্য নিশ্চিত করেন।

জরিমানা প্রাপ্ত বাসের সুপারভাইজার আবুল হাশেম লালমনিরহাট জেলার সাপটানা এলাকার মৃত খায়ের উল্যার ছেলে। ছাগল ব্যবসায়ী মোহাম্মদ ফারুক লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর গ্রামের মো. খোকনের ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের তথ্য অনুযায়ী, লালমনিরহাট থেকে শুক্রবার রাতে অনিন্দ্য পরিবহনের একটি বাসের বাক্সে ফারুক ৪৭টি ছাগল, এবং নোয়াখালীর ব্যবসায়ী আটটি ছাগল নিয়ে আসেন। মোট ৫৫টি ছাগল বাসের বাক্সে গাদাগাদি করে রাখা হয়েছিল।

দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সময় তীব্র গরম ও পর্যাপ্ত বাতাসের অভাবে ছাগলগুলো মারা যায়। ফারুক বাস চালক ও সুপারভাইজারের ওপর ক্ষিপ্ত হয়ে বিষয়টি লক্ষ্মীপুর সদর মডেল থানায় জানান। পরে পুলিশ দুই পক্ষকেই ইউএনওর কাছে পাঠায়।

ছাগলের প্রতি নিষ্ঠুর আচরণের দায়ে ইউএনও ভ্রাম্যমাণ আদালত বসিয়ে হাসেম ও ফারুককে পাঁচ হাজার টাকা করে, মোট ১০ হাজার টাকা জরিমানা করেন।

ছাগল ব্যবসায়ী ফারুক বলেন, “লালমনিরহাটের হাতিবান্ধা থেকে বাবা ছাগলগুলো কিনে বাসে করে লক্ষ্মীপুরে পাঠিয়েছেন। দুই বছর ধরে এভাবে ছাগল আনা হয়, প্রতি ছাগলের জন্য ৩০০ টাকা ভাড়া নেয়া হয়। আগে কখনো ছাগল মারা যায়নি। এবার বাস চালক ও সুপারভাইজারের অবহেলায় ৫৫টি ছাগল মারা গেছে। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমরা আইনগত ব্যবস্থা নেব।”

বাসের সুপারভাইজার আবুল হাশেম বলেন, “৫৫টি ছাগল আনা হয়েছিল, ফারুকের ৪৭টি ও নোয়াখালীর ব্যবসায়ীর আটটি। পথে সব ছাগল ভালো ছিল, কিন্তু নোয়াখালীর চৌরাস্তায় এসে দেখা যায় সব মারা গেছে।”

লক্ষ্মীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন সোহেল রানা বলেন, “পর্যাপ্ত বাতাস না থাকায় গরমে ছাগলগুলো মারা গেছে। ছাগলদের প্রতি নিষ্ঠুর আচরণ করা হয়েছে। উভয় পক্ষকে সতর্ক করা হয়েছে এবং মৃত ছাগলগুলো মাটিতে পুঁতে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ