রংপুরে গুদামে মজুদ ক্ষতিকর চিপস-কোমল পানীয় জব্দ, গুদাম মালিককে জরিমানা

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
রংপুরে ঈদে বিক্রির লক্ষ্যে মজুদ করা বিপুল পরিমান ক্ষতিকর ভেজাল চিপস ও কোমল পানীয় জব্দ করেছে প্রশাসন।

সোমবার (৯ মার্চ) দুপুরে নগরীর ৩০নং ওয়ার্ডের কুটিরপাড়া এলাকায় দানেশ ট্রেডার্স নামে গুদামে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদের নেতৃত্বে অভিযান চালানো হয়।

এতে রংপুরসহ আশপাশের জেলায় সরবরাহের লক্ষ্যে গুদাম রাখা ‘মিং মিং চিপস’, ‘বিগ ওয়েভ চিপস’, কোমল পানীয় ‘মজা’, ‘টেন আপ’, ‘তাজা’ নামক শিশু স্বাস্থ্যের জন্য হুমকি ৩ লাখ ৯৫ হাজার টাকা মূল্যের ভেজাল এসব পণ্য জব্ধ করা হয়। সেই সাথে কোমল পানীয় ধ্বংস করা হয়।

অভিযানে অংশ নেন, নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রংপুরের কর্মকর্তা লোকমান হোসেন, বিএসটিআই পরিদর্শক প্রকৌশলী তাদমিরা শারমিন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মাহবুবার রহমান ও জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান। ওই গুদামের মালিক দানেশকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তমাল আজাদ বলেন, 'গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুটিরপাড়ার গুদামে অভিযান পরিচালনা করে ভেজাল শিশু খাদ্য পণ্য জব্ধ করা হয়। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা কোমল পানীয় পরীক্ষা করে দেখেছেন এতে অনেক হেভিমেটাল রয়েছে যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেই সাথে এসব পণ্যের কোন নিবন্ধনও নেই। কোমল পানীয় মজা, তাজাতে কোবাল্ট, নিকেল মাত্রার বেশি পাওয়া গেছে।'

তিনি আরও বলেন, 'ঈদকে সামনে রেখে অসাধু ব্যবসায়ীরা নিম্নমানের খাদ্য বাজারে সয়লাব করার চেষ্টা করছে। আমরা সম্মিলিতভাবে এসব অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছি। এছাড়া জব্দ করা পণ্যের উৎপাদনের স্থান নির্ধারিত কোন স্থান বলা হয়নি শুধুমাত্র ঢাকা কিংবা নরসিংদি উল্লেখ করা হয়েছে। এ থেকে বোঝা যায় এটি কোন গোপন কারখানায় তৈরী করা হয়। রংপুরে এমন কোন গোপন কারখানার সন্ধান পেলে সেখানে অভিযান পরিচালনা করা হবে।'

সদ্য সংবাদ/নাইম হোসেন

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. ঢাকা ওয়াসা বোর্ড বিলুপ্ত, এমডির হাতে একক ক্ষমতা সদ্য. শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে কুবিতে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টারিং সদ্য. মন খারাপ হলেও বলা যাবে না, কথা বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে: হাসনাত সদ্য. ঠাকুরগাঁও উপনির্বাচনে সব ভোটকেন্দ্রই ঝুঁকিপূর্ণ: পুলিশ