"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)

ভাগ্য ফেরাতে সমুদ্রে প্রাণ গেল সিলেট-সুনামগঞ্জের ১৮ যুবকের
সারাদেশ

ভাগ্য ফেরাতে সমুদ্রে প্রাণ গেল সিলেট-সুনামগঞ্জের ১৮ যুবকের

মৃতদের মধ্যে পাঁচজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের তারপাশা গ্রামের আবু সর্দারের ছেলে মো. নুরুজ্জামান সর্দার ময়না (৩২), মৃত ক্বারী ইসলাম উদ্দীনের ছেলে মো. সাহান এহিয়া (২২), আব্দুল গণির ছেলে মো. সাজিদুর রহমান (২৬), রাজানগর ইউনিয়নের রনারচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মুজিবুর রহমান (৪০) এবং করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের মো. আনোয়ার হোসেনের ছেলে মো. তারেক মিয়া (২৪)।

২৫ জুলাই, ২০২৬

হামের টিকাদান শুরু রোববার
স্বাস্থ্য

হামের টিকাদান শুরু রোববার

উদ্বোধনী দিনে স্বাস্থ্যমন্ত্রী নবাবগঞ্জে, স্বরাষ্ট্রমন্ত্রী কক্সবাজারে, স্বাস্থ্য প্রতিমন্ত্রী পাবনা সদরে এবং স্বাস্থ্য সচিব গাজীপুরে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করবেন। বাকি উপজেলাগুলোতে স্থানীয় সিভিল সার্জন ও প্রতিনিধি দল কর্মসূচি শুরু করবেন। মন্ত্রণালয় জানিয়েছে, জ্বর বা অন্য কোনো অসুস্থতা থাকা শিশুরা এই সময়ে টিকা পাবেন না; সুস্থ হওয়ার পর টিকা দেওয়া হবে। এছাড়া হাম আক্রান্ত বা সন্দেহভাজন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুলও প্রদান করা হবে, যা রোগের জটিলতা কমাতে সহায়ক।

২৫ জুলাই, ২০২৬

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না- হাসনাতকে স্পিকার
জাতীয়

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না- হাসনাতকে স্পিকার

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান-এর নেতৃত্বে বিরোধী সদস্যরা সংসদ ত্যাগ করেন।ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, “আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।”

২৫ জুলাই, ২০২৬

রাজনীতি ও জনসেবায় সক্রিয় বাচ্চু; মেয়র হিসেবে দেখতে চায় পৌরবাসী
সারাদেশ

রাজনীতি ও জনসেবায় সক্রিয় বাচ্চু; মেয়র হিসেবে দেখতে চায় পৌরবাসী

আসন্ন পৌরসভা নির্বাচনে সাইদুর রহমান বাচ্চুকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে চায় সিরাজগঞ্জের সর্বস্তরের জনগণ। রাজনীতির মাঠ থেকে সামাজিক উদ্যোগ- দীর্ঘ সময় ধরে সিরাজগঞ্জে সক্রিয় ভূমিকা রাখায় সাইদুর রহমান বাচ্চু এখন সবার কাছে জনতার মেয়র নামে পরিচিত। দলীয় রাজনীতির পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ মানুষের পাশে থাকার কারণে তিনি পৌর রাজনীতিতেও আলোচনায় উঠে এসেছেন। স্থানীয়দের একটি অংশ তাকে সিরাজগঞ্জ পৌরসভার মেয়র হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন।

২৫ জুলাই, ২০২৬

মোজতবা খামেনির এক্স একাউন্টে নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল
আন্তর্জাতিক

মোজতবা খামেনির এক্স একাউন্টে নেতানিয়াহুর মৃত্যুর খবর নিয়ে যা জানা গেল

ভাইরাল হওয়া স্ক্রিনশটে দেখা যায়, ‘Mojtaba Khamenei’ নামের একটি এক্স অ্যাকাউন্ট থেকে করা পোস্টে লেখা রয়েছে—‘নেতানিয়াহুর মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়েছে।’ তবে, ফ্যাক্টচেকিং সংস্থা রিউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা গেছে, মোজতবা খামেনি এমন কোনো পোস্ট করেননি। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায়, আলোচিত স্ক্রিনশটটি মোজতবা খামেনির নামে খোলা একটি প্যারোডি এক্স অ্যাকাউন্ট থেকে নেওয়া। অ্যাকাউন্টটির সঙ্গে মোজতবা খামেনির কোনো আনুষ্ঠানিক সংশ্লিষ্টতা নেই।

২৫ জুলাই, ২০২৬

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
রাজধানী

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পারিবারিক সূত্রে জানা গেছে, জিহাদ ইসলামপুর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং আসন্ন এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে জিহাদ কাউকে কিছু না জানিয়ে নিজের কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

২৫ জুলাই, ২০২৬

যুদ্ধের তীব্র চাপে ‘ধ্বংসের পথে’ ইসরায়েলের সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
আন্তর্জাতিক

যুদ্ধের তীব্র চাপে ‘ধ্বংসের পথে’ ইসরায়েলের সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান

ইরান ও হিজবুল্লাহর বিরুদ্ধে একাধিক ফ্রন্টে চলমান যুদ্ধের তীব্র চাপের কারণে ইসরায়েলের সেনাবাহিনী ভেতর থেকে ধ্বংসের মুখে পড়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জমির। তিনি বিশেষভাবে ইরান ও হিজবুল্লাহর সঙ্গে চলমান সংঘাতকে এই সংকটের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

২৫ জুলাই, ২০২৬

উন্নয়ন ও শান্তির লক্ষ্যে নবীনগর উরখলিয়ায় সর্বস্তরের মানুষের সমাবেশ অনুষ্ঠিত
সারাদেশ

উন্নয়ন ও শান্তির লক্ষ্যে নবীনগর উরখলিয়ায় সর্বস্তরের মানুষের সমাবেশ অনুষ্ঠিত

সমাবেশে স্থানীয় সমাজসেবক ফিরোজ মিয়া বলেন, 'গ্রামের সার্বিক উন্নয়নের জন্য সকল ধরনের ঝগড়া-বিবাদ পরিহার করা অত্যন্ত জরুরি। দীর্ঘ ৪১ বছর ধরে নানা সমস্যায় জর্জরিত ছিল আমাদের গ্রাম। তবে গত চার বছর ধরে আউয়াল ভাইয়ের সহযোগিতায় উন্নয়নের একটি ইতিবাচক ধারা শুরু হয়েছে।' আলেম সমাজের পক্ষে গ্রামের বড় মসজিদের ইমাম মাওলানা সাজিদ বিন নূর বলেন, 'ঐক্যের কোনো বিকল্প নেই। পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে সবাইকে একসাথে কাজ করতে হবে।'

২৫ জুলাই, ২০২৬

জামালপুরে ডিবির পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

জামালপুরে ডিবির পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পুলিশ। তারা হলেন—দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানের চর এলাকার মো. ফটিক শিকদারের ছেলে মো. সাইদুর রহমান (৩৫), জামালপুর সদর উপজেলার বনপাড়া এলাকার মো. মুকুল মিয়ার ছেলে মো. মুন্না (৩২), বনপাড়া এলাকার মরহুম আব্দুল বারেকের ছেলে মো. আফ্রিদী ইসলাম (৩০), বনপাড়া এলাকার মরহুম আজগর আলীর ছেলে আরিফুল ইসলাম রনি (৪২) এবং শেখের ভিটা এলাকার আব্দুল মুন্নার ছেলে মো. রাশেদ মোশারফ বাবু (৩১)।

২৫ জুলাই, ২০২৬

নারায়ণগঞ্জে দায়িত্বরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই
সারাদেশ

নারায়ণগঞ্জে দায়িত্বরত এএসআইয়ের সরকারি পিস্তল ছিনতাই

পুলিশ জানায়, ছিনতাইয়ের শিকার হওয়া পুলিশ সদস্যের নাম লুৎফর রহমান। তিনি দায়িত্ব পালনকালে টয়লেট ব্যবহারের জন্য তার টিম থেকে কিছু সময়ের জন্য বিচ্ছিন্ন হন। এ সময় তার সঙ্গে ব্যক্তিগত মোটরসাইকেলও ছিল। জেলার অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার বলেন, ওই সময় পথে তিনজন ছিনতাইকারী তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা তার কাছে থাকা সরকারি পিস্তল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

২৫ জুলাই, ২০২৬


শিরোনাম:
সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫ সদ্য. গুম, বিচারবহির্ভূত হত্যা ও হেফাজতে মৃত্যু ঠেকাতে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের অর্থনীতি, বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. প্রধানমন্ত্রী-মন্ত্রীদের বাসভবনের দায়িত্বে আ.লীগ ও যুবলীগপন্থী কর্মকর্তারা সদ্য. সাইবার হামলার আশঙ্কা, সাময়িক বন্ধ এনআইডি সার্ভারের কার্যক্রম সদ্য. স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪৬ সদ্য. হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত ৫ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার নির্দেশ সদ্য. দুর্যোগ মোকাবিলা ও সামরিক সক্ষমতা বাড়াতে একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সদ্য. ‘জুলাইয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা ব্যক্তিরাই জুলাইকে অবহেলা করেছেন’ সদ্য. ভোট গণনা যত বাড়ছে, ততই কমছে নেতানিয়াহুর ভোট! সদ্য. প্রশান্ত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর হামলায় নিহত ৫