"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
লটারি পদ্ধতি বাতিল, স্কুলে ভর্তি হবে পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, 'স্কুলে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান লটারি পদ্ধতি আর থাকছে না। আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।' উল্লেখ্য, প্রথমে শুধু প্রথম শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি চালু করা হয়। ২০১১ শিক্ষাবর্ষ থেকে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে—যেসব বিদ্যালয়ে প্রথম শ্রেণি রয়েছে—সেখানে প্রথম শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি বাধ্যতামূলক করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা
সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর প্রধান প্রবেশপথগুলোতে ঢাকামুখী যাত্রীদের উপস্থিতি চোখে পড়ে। তবে অন্যান্য বছরের তুলনায় এবারের ফিরতি যাত্রা ছিল অনেকটাই স্বস্তিদায়ক, নেই অতিরিক্ত ভিড় কিংবা তীব্র ভোগান্তি। সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ ছুটির কারণে যাত্রীরা ধাপে ধাপে ঢাকায় ফিরছেন। ফলে কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রীদের উপস্থিতি থাকলেও তা ছিল সুশৃঙ্খল। বড় ধরনের কোনো জটিলতা ছাড়াই অধিকাংশ যাত্রী নির্বিঘ্নে তাদের গন্তব্যে পৌঁছাতে পারছেন।
২৫ জুলাই, ২০২৬
স্বামীর বিচার চাইতে গিয়ে বিএনপি নেতার ধর্ষণের শিকার গৃহবধূ!
অভিযুক্ত জাহাঙ্গীর আলম গাইয়ারচর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক। অভিযোগ অনুযায়ী, স্বামীর সঙ্গে পারিবারিক কলহের বিচার চাইতে গেলে তিনি গৃহবধূকে বাড়িতে না নিয়ে পানের বরজে ডেকে নিয়ে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি ও হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় ছাত্রদলের নেতার বাড়িতে আগুন
ভুক্তভোগী শিবলু বলেন, 'বিগত ৫ আগস্টের পর বিএনপি পরিচয়ে একটি চক্র চাঁদাবাজি, মাটি ব্যবসাসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে এলাকার সাধারণ মানুষের ওপর জুলুম চালাচ্ছে। আমি তাদের প্রতিবাদ করার কারণে গত বিকেলে আমার ভাইকে মারপিট করে আহত করা হয় এবং সন্ধ্যায় বসতঘর পুড়িয়ে দেওয়া হয়। প্রশাসনের কাছে আমি দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।'
২৫ জুলাই, ২০২৬
৯৫ বছরের আলেকজান বেগমের আর্তনাদ: “মরার আগে স্বামীর জায়গায় মাথা গুঁজে থাকতে চাই”
তিনি জানান, তার স্বামী মৃত হামেদ হাওলাদার জীবিকার তাগিদে দীর্ঘদিন মাদারীপুর সদরে বাস করতেন। কিন্তু স্বামীর মৃত্যুর পর নিজের ন্যায্য অংশ নিতে গেলে স্বামীর আপন ভাই ইসরাফিল হাওলাদার, ইব্রাহিম হাওলাদার, ইমারত হাওলাদার, রহমান হাওলাদার ও শাজাহান হাওলাদার তাকে ঘর থেকে বের করে দেয় এবং মারধর করে। শুধু তাই নয়, জায়গা দখল করতে ঘরবাড়ি নির্মাণ শুরু করলে বাধা দেওয়ায় তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়।
২৫ জুলাই, ২০২৬
ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৭ নেতা আটক
নাম প্রকাশে অনিচ্ছুক জেলা পুলিশের এক কর্মকর্তা জানান, ঝিনাইদহ পৌর এলাকার ব্যাপারীপাড়া ও পায়রা চত্বর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সম্প্রতি একটি হত্যাকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বাসে অগ্নিসংযোগ ও একটি পেট্রোল পাম্পে ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) সাব্বিরুল আলম বলেন, 'গাড়ি পোড়ানো ও পেট্রোল পাম্প ভাঙচুরের মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাত নেতাকর্মীকে আটকের বিষয়টি আমি শুনেছি।'
২৫ জুলাই, ২০২৬
‘মরণফাঁদ’ কুষ্টিয়া–ঝিনাইদহ সড়ক: আইনমন্ত্রীর কাছে ইবি ছাত্রদল নেতার খোলা চিঠি
তিনি লিখেন, 'খুলনা–কুষ্টিয়া মহাসড়কের বর্তমান বেহাল অবস্থা আজ খুলনা–কুষ্টিয়া অঞ্চলের লাখো মানুষের নিত্যদিনের দুর্ভোগে পরিণত হয়েছে। বিশেষ করে ঝিনাইদহ–কুষ্টিয়া সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে আছে। যার ন্যায় প্রতিদিন অসংখ্য মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক দিয়ে যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এবং নিয়মিত দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এই সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন স্বাধীন বাংলাদেশের প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে হাজারো শিক্ষার্থী।
২৫ জুলাই, ২০২৬
বাড়ছে তেলের দাম
মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। ইরানকে হরমুজ প্রণালি খুলে দিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সময়ে ইসরাইল জানিয়েছে, তাদের চলমান সামরিক অভিযান আরও কয়েক সপ্তাহ অব্যাহত থাকতে পারে। এই দুই ঘটনার সম্মিলিত প্রভাবে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
সরকারের সফলতা তেলের দাম না বাড়ানো: স্বরাষ্ট্রমন্ত্রী
পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও বাংলাদেশে তা না বাড়ানো সরকারের বড় সফলতা বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। পূর্ব পরিকল্পনা ও প্রস্তুতির কারণেই এই পরিস্থিতি মোকাবিলা সম্ভব হয়েছে বলে জানান তিনি। শনিবার (২৮ মার্চ) বিকেলে জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
দুইদিন ধরে এক গ্রামের বিপক্ষে ৮ গ্রামের সংঘর্ষ, আহত শতাধিক
পুলিশ সূত্রে জানা গেছে, দুই দিন আগে মুনসুরাবাদ গ্রামের রাহাত নামের এক কিশোর ফুটবল খেলার মাইকিং করার সময় পার্শ্ববর্তী গ্রামের কয়েকজন তাকে মারধর ও লাঞ্ছিত করে। এ ঘটনার জের ধরে শুক্রবার সন্ধ্যা থেকে মুনসুরাবাদ বাজারে প্রথম সংঘর্ষ শুরু হয়, যা আড়াই ঘণ্টা চলে। শনিবার (৪ এপ্রিল) সকাল ৭ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত পরিস্থিতি আরও খারাপ হয়ে দাঁড়ায়।
২৫ জুলাই, ২০২৬