"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ডিপ স্টেট কারা, ক্ষমতায় রাখার প্রস্তাবে কী শর্ত ছিল, বললেন আসিফ
‘ডিপ স্টেট’ থেকে অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দেওয়া হয়েছিল—সেই সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এমন বক্তব্যে রাজনৈতিক অঙ্গনে কৌতূহল তৈরি হয়েছে। কখন, কী শর্তে এমন প্রস্তাব দেওয়া হয়েছিল বা ‘ডিপ স্টেট’ বলতে কাদের বুঝিয়েছেন—এখন সেই প্রশ্নও সামনে আসছে।
২৫ জুলাই, ২০২৬
বিশ্ববাজারে সংকটের মাঝেই জ্বালানি রপ্তানি বন্ধ করলো রাশিয়া
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের সাম্প্রতিক ড্রোন হামলায় রাশিয়ার তেল অবকাঠামো ও শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে বাল্টিক সাগরের উস্ট-লুগা ও প্রিমোর্স্ক বন্দরে হামলার পর অগ্নিকাণ্ডের কারণে রপ্তানি ক্ষমতা গত মার্চে ৪০ শতাংশ থেকে কমে বর্তমানে ২০ শতাংশে নেমেছে। রপ্তানি বাধার ফলে রাশিয়ার তেল মজুত কেন্দ্র দ্রুত পূর্ণ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, অতিরিক্ত সরবরাহ এড়াতে উৎপাদকরা শিগগিরই উৎপাদন কমাতে পারেন। যুদ্ধ শুরুর আগে রাশিয়া মোট গ্যাসোলিন উৎপাদনের ১০-১২ শতাংশ বিশ্ববাজারে রপ্তানি করত।
২৫ জুলাই, ২০২৬
বৃহস্পতিবার সংসদে ৩১টি বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট
বৃহস্পতিবার সংসদে পাস হওয়া বিলগুলোর মধ্যে রয়েছে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর উত্থাপিত জাতীয় ক্রীড়া পরিষদ (সংশোধন) বিল, বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন (সংশোধন) বিল এবং শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট (সংশোধন) বিল। জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রীর উত্থাপিত বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) বিল ও বাংলাদেশ গ্যাস (সংশোধন) বিলও পাস হয়েছে। অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর উত্থাপিত পাবলিক প্রকিউরমেন্ট (সংশোধন) বিল, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশন (সংরক্ষণ) বিল এবং নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস (সংরক্ষণ) বিল পাস হয়। এছাড়া প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর পক্ষে প্রতিমন্ত্রী নুরুল হকের উত্থাপিত বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী (সংশোধন) বিল এবং বাংলাদেশ শ্রম (সংশোধন) বিল পাস হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
জাবি অধ্যাপকের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের সমালোচনা ও নিন্দা জানিয়েছে জাতীয় ছাত্রশক্তি
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে বিভিন্ন টকশো ও গণমাধ্যমে অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা কর্তৃক গণহত্যায় অভিযুক্ত হিসেবে উল্লেখিত বাংলাদেশ আওয়ামী লীগকে পুনরায় রাজনৈতিক প্রক্রিয়ায় ফিরিয়ে আনার পক্ষে দেওয়া বক্তব্যে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করছে। বিবৃতিতে আরও বলা হয়, মানবাধিকার লঙ্ঘন ও হত্যাকাণ্ডের অভিযোগে অভিযুক্ত একটি রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের পক্ষে প্রকাশ্যে বক্তব্য দেওয়া ভুক্তভোগীদের প্রতি অবমাননা এবং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।
২৫ জুলাই, ২০২৬
হাদি হত্যায় অভিযুক্ত ফয়সাল: ‘আমি এই কাজ করিনি’
ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে। রোববার (২২ মার্চ) ১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করা হয়। আদালতে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফয়সাল হত্যা ঘটনায় নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানের পর ট্রাম্পের পরবর্তী লক্ষ্য কি কিউবা?
ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেন, “আমি এই বিশাল সামরিক বাহিনী গঠন করেছি এবং বলেছিলাম এটি কখনো ব্যবহার করতে হবে না। তবে কখনো কখনো এর প্রয়োজন হয়—আর এরপর কিউবাই হতে যাচ্ছে পরবর্তী লক্ষ্য।” যদিও বক্তব্যের পরপরই তিনি সাংবাদিকদের উদ্দেশে মন্তব্যটি গুরুত্ব না দিতে অনুরোধ করেন। ট্রাম্পের এমন মন্তব্য এমন সময়ে এসেছে, যখন কিউবা-কে ঘিরে ওয়াশিংটনের চাপ ক্রমাগত বাড়ছে। এর প্রতিক্রিয়ায় কিউবা তাদের প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করার ঘোষণা দিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
ছড়িয়ে পড়ছে হাম! স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল
স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল জানান, গত আট বছরে টিকাদানের হার কম থাকার কারণে হামের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সরকার প্রায় ৬০০ কোটি টাকা খরচ করে নতুন টিকার বরাদ্দ দিয়েছে। রোববার (৫ এপ্রিল) থেকে জরুরি টিকাদান কার্যক্রম শুরু হবে। মন্ত্রী আরও বলেন, 'সাধারণত ৯ থেকে ১৫ মাস বয়সের শিশু এই টিকা পেত, তবে বিশেষ কর্মসূচির আওতায় এবার ৬ মাস থেকে ১০ বছর বয়স পর্যন্ত শিশু-কিশোরদের টিকা দেওয়া হবে।'
২৫ জুলাই, ২০২৬
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে: লেবাননের প্রেসিডেন্ট
ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি ও সরাসরি আলোচনার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, এ উদ্যোগের বিষয়ে এখন পর্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া পাওয়া গেছে। লেবাননের প্রেসিডেন্টের মতে, বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠা করা।
২৫ জুলাই, ২০২৬
জাবি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ভাড়া বাসা থেকে মরদেহ উদ্ধার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) লোকপ্রশাসন বিভাগের এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
ইরানের হামলার পর নেতানিয়াহু: ‘অত্যন্ত কঠিন সন্ধ্যা’
ইরানের নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহরগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং অসংখ্য মানুষ আহত হয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শনিবার রাতের এই পরিস্থিতিকে ‘অত্যন্ত কঠিন এক সন্ধ্যা’ হিসেবে অভিহিত করেছেন। শনিবার (২১ মার্চ) স্থানীয় সময় রাতে ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সরাসরি জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানায় এই পরিস্থিতি তৈরি হয়। বিশেষ করে আরাদ ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দিমোনা শহর লক্ষ্যবস্তু ছিল।
২৫ জুলাই, ২০২৬