"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
সেনাবাহিনীতে বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন ইসরায়েলের সেনাপ্রধান
ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির দেশটির সেনাবাহিনীর ভেতর থেকে ভেঙে পড়ার সম্ভাবনার সতর্কতা দিয়েছেন। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে তিনি উল্লেখ করেছেন, ‘আইডিএফ ভেতর থেকেই ধসে পড়ার আগে আমি ১০টি সতর্ক সংকেত দিচ্ছি।’ সামরিক সূত্র জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে এই জনবল সংকট আরও তীব্র হয়েছে। গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরসহ বিভিন্ন ফ্রন্টে পর্যাপ্ত সেনা না থাকায় বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
মুরাদনগর শোলাপুকুরিয়ায় মাদকবিরোধী ফুটবল ফাইনাল অনুষ্ঠিত
এই আয়োজনের মূল লক্ষ্য ছিল যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করা এবং তাদেরকে খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদনের দিকে উৎসাহিত করা। আয়োজকরা জানান, মাদকমুক্ত সমাজ গড়তে এমন উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
২৫ জুলাই, ২০২৬
সেনা–ডিজিএফআই পরিচয়ে প্রতারণা, সতর্কতা আইএসপিআরের
আইএসপিআর সূত্রে জানা গেছে, প্রতারকরা নিজেদের ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেলসহ বিভিন্ন পদমর্যাদার সামরিক কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ফোনে কল বা বার্তার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করছে। তারা সেনাবাহিনীর বিভিন্ন ওয়েবসাইট থেকে ইউনিফর্ম পরিহিত কর্মকর্তাদের ছবি সংগ্রহ করে হোয়াটসঅ্যাপ প্রোফাইলে ব্যবহার করছে এবং বিশ্বাসযোগ্যতা তৈরি করে ভয় দেখিয়ে অর্থ বা অন্যান্য সুবিধা আদায়ের চেষ্টা চালাচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
ইরানকে ফাঁসাতে ৯/১১-এর মতো হামলার ষড়যন্ত্র করছে ‘এপস্টেইন চক্র’
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার মতো একটি ঘটনা ঘটিয়ে ইরানকে দায়ী করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সেক্রেটারি আলী লারিজানি। তার দাবি, কুখ্যাত মার্কিন যৌন অপরাধী জেফরি এপস্টেইনের অনুসারীদের একটি গোষ্ঠী এ ধরনের পরিকল্পনার সঙ্গে জড়িত।
২৫ জুলাই, ২০২৬
ইরানের অনুমতিতে হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে জাহাজ
বিদেশি জাহাজগুলো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করতে পারবে, তবে তা ইরান সরকারের সঙ্গে সমন্বয় করে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার শর্তে হবে। আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থা (আইএমও) এর ইরানি প্রতিনিধি আলী মুসাভি মেহর আল জাজিরাকে জানিয়েছেন, ইরান আন্তর্জাতিক দায়বদ্ধতা মেনে চলার পাশাপাশি আঞ্চলিক সার্বভৌমত্ব ও অধিকারের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের গুরুত্বারোপ করছে।
২৫ জুলাই, ২০২৬
এফবিআই প্রধানের ই-মেইল হ্যাক, ফাঁস হলো গোপন নথি
ইরান-সমর্থিত হ্যাকাররা যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান কাশ প্যাটেলের ব্যক্তিগত ই-মেইল হ্যাক করার দাবি করেছে। হ্যাকার গোষ্ঠীটি তার ছবি ও বিভিন্ন নথি অনলাইনে প্রকাশ করেছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত এফবিআই প্রধানের ইনবক্স হ্যাকের ঘটনা হান্দালা হ্যাক টিম নামে একটি গোষ্ঠীর কাজ বলে মনে করা হচ্ছে। গোষ্ঠীটি তাদের ওয়েবসাইটে জানিয়েছে, প্যাটেল তাদের হ্যাক হওয়া ভুক্তভোগীদের তালিকায় যুক্ত হয়েছেন।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে তিনজন আহতের ঘটনায় পাঁচ দিন পেরিয়ে গেলেও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা
ভুক্তভোগী দেলোয়ার হোসেন বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইনুউদ্দিন মাষ্টার ও তার ছেলে আব্দুল রাজ্জাক এর হুকুমে আব্দুল্লাহ সহ আরো কয়েকজন আমাদের উপর দেশীয় অস্ত্র ধারালো ছুরি নিয়ে আমাদের উপর আক্রমণ চালায়, আমার ভাতিজা সাইফুল কে গুরুতর আহত করে এক হাত কোপ দিয়ে কেটে ফেলে, সে এখন ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি আছে। পরে আমরা আটজনের নামে বাঞ্ছারামপুর মডেল থানায় মামলা করি।
২৫ জুলাই, ২০২৬
বগুড়া-৬ উপনির্বাচন: বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা জয়ী
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৩১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৭ হাজার ১৫৯ ভোট। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিম ফলাফল ঘোষণা করেন।
২৫ জুলাই, ২০২৬
অফিস নিয়ে ভাড়া না দিয়ে মালামাল ‘চুরি’ করলেন সমন্বয়ক হাসিব
রাজধানীর হাতিরপুলে ভাড়া নেওয়া একটি অফিস থেকে এসিসহ বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলামের বিরুদ্ধে। তবে এসব অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, মালামাল তিনি বা তার লোকজন নেননি; সেগুলো চুরি হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
কুমিল্লার রেলক্রসিংয়ে দুর্ঘটনায় নিহতদের পরিবার এক লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন: রেল প্রতিমন্ত্রী
রেল প্রতিমন্ত্রী বলেন, 'যাঁরা নিহত হয়েছেন, তাঁদের পরিবারকে রেল কর্তৃপক্ষ এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দিচ্ছে। এছাড়া কুমিল্লা জেলা প্রশাসন থেকে নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা এবং আহতদের ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার খরচ সরকার বহন করবে।' প্রতিমন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। স্বাস্থ্যমন্ত্রীকেও নির্দেশ দেওয়া হয়েছে, যাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে, তাদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করতে।
২৫ জুলাই, ২০২৬