"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের হামলার মামলায় জামায়াত নেতা গ্রেফতার
পুলিশ জানায়, গত ২৫ মার্চ রাত ১০টার কিছু আগে পলাশবাড়ী উপজেলা জামায়াতের যুব বিভাগের বায়তুল মাল সম্পাদক মাহমুদুল হাসান পলাশ কয়েকজন যুবককে নিয়ে অভিযোগপত্রসহ থানায় যান। ওসির সঙ্গে কথাবার্তার একপর্যায়ে তর্কের সৃষ্টি হয়। পুলিশের দাবি, ওই সময় পলাশ একটি অমীমাংসিত খোলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে ওসিকে চাপ দেন। এতে ওসি রাজি না হলে পলাশসহ তার সঙ্গে থাকা কয়েকজন ওসির ওপর চড়াও হয়ে মারধর করেন। বাধা দিতে গেলে উপস্থিত পুলিশ সদস্যদেরও মারধর করা হয়। এতে এক নারী কনস্টেবলসহ পুলিশের নয় সদস্য আহত হন।
২৫ জুলাই, ২০২৬
বাংলাদেশ সীমান্তের নদীতে কুমির ও সাপ ছাড়বে ভারত!
ভারত-বাংলাদেশ সীমান্তের দুর্গম নদীপথ ও জলাভূমি এলাকায় নিরাপত্তা জোরদারে কুমির ও সাপ ছাড়ার মতো অপ্রচলিত কৌশল বিবেচনা করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। ভারতের সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, প্রায় ৪,০৯৬.৭ কিলোমিটার দীর্ঘ ভারত-বাংলাদেশ সীমান্তের একটি বড় অংশই নদী, খাল ও জলাভূমি দ্বারা বেষ্টিত, যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ করা কঠিন। এই প্রেক্ষাপটে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বিকল্প নিরাপত্তা ব্যবস্থা হিসেবে সরীসৃপ ব্যবহারের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জাবিতে ছাত্রশক্তির মানববন্ধন
এসময় জাতীয় ছাত্রশক্তির জাবি শাখার সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অণ্বেষা বলেন, 'আমরা দেখেছি বিশটি অধ্যাদেশের মধ্যে চারটি বাতিল ও ষোলটি অধিকতর আলোচনার জন্য স্থগিত রাখা হয়েছে। আমরা বুঝতে পারছি বর্তমান সরকার কোন এক এস্টাবলিশমেন্টের জন্য এ ধরনের সিদ্ধান্ত নিয়েছে। এই সরকারের কি এটুকু স্বকীয়তা নেই যে তারা নিজেদের মতো সিদ্ধান্ত নিতে পারে?'
২৫ জুলাই, ২০২৬
৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ
দেশের ৪২টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। জানা গেছে, স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে ত্বরান্বিত করার লক্ষ্যে এসব নিয়োগ দেওয়া হয়েছে। নতুন প্রশাসকদের মাধ্যমে জেলা পরিষদগুলোর প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর হবে বলে প্রত্যাশা সরকারের।
২৫ জুলাই, ২০২৬
হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নারীসহ নিহত ৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে উল্টে যায়।
২৫ জুলাই, ২০২৬
শ্রীপুরে মাদকবিরোধী অভিযানে ৩০ লাখ টাকার ইয়াবাসহ আটক ২
গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য পেয়েছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবাসহ দুই আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেলে সহকারী পরিচালক শাহীন মাহমুদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে জৈনাবাজার এলাকায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।
২৫ জুলাই, ২০২৬
ভারতে কবরস্থান থেকে ৪১৪ গ্যাস সিলিন্ডার উদ্ধার, আটক ১০
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সরবরাহ সংকটকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে একটি চক্র এসব সিলিন্ডার সংগ্রহ করে কালোবাজারে বিক্রির পরিকল্পনা করছিল। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে ঘিরে চলমান পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন দেখা দিয়েছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সিলিন্ডার মজুত করছে।
২৫ জুলাই, ২০২৬
নাগেশ্বরীতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের সভাপতি ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার বদরুজ্জামান রিশাদের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক শফিকুল ইসলামের সঞ্চালণায় এতে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, উপজেলা আহ্বায়ক সভাপতি গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল মান্নান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুল হক খোন্দকার বেলাল, উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ওমর ফারুকসহ অনেকে।
২৫ জুলাই, ২০২৬
‘মজা করার জন্যও’ ইরানের খারগ দ্বীপে বোমা মারতে পারে আমেরিকা: ট্রাম্প
কিংস কলেজ লন্ডনের যুদ্ধকৌশল বিষয়ের অতিথি লেকচারার সামির পুরি আল জাজিরাকে বলেন, 'কোনো প্রধান বা সুপারপাওয়ার যখন অন্য দেশকে নিরাপত্তা নিশ্চয়তা দেয়, তখন শুধু সামরিক শক্তিই গুরুত্বপূর্ণ নয়। পাশাপাশি সেই রাষ্ট্রকে দায়িত্বশীল ও কৌশলগতভাবে বিশ্বাসযোগ্য বলেও প্রমাণ করতে হয়।' তিনি বলেন, 'ট্রাম্প প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার বক্তব্য ও কর্মকাণ্ড গালফ অঞ্চলের দেশগুলোর মধ্যে প্রশ্ন তুলতে পারে, যুক্তরাষ্ট্র আদৌ দীর্ঘমেয়াদে একটি স্থিতিশীল ও নির্ভরযোগ্য অংশীদার হতে পারবে কি না।'
২৫ জুলাই, ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আহত শতাধিক, প্রশ্ন উঠল ইসরায়েলের সামরিক সক্ষমতা নিয়ে
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় দিমোনা ও আরাদ শহরে শতাধিক মানুষ আহত হওয়ার পর ইসরায়েলের সামরিক সক্ষমতা ও সরকারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির বিশিষ্ট শান্তিকর্মী ও রাজনীতিবিদ ইয়ারিভ ওপেনহাইমার। রোববার (২২ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক বিবৃতিতে ওপেনহাইমার বলেন, ইরান ক্ষেপণাস্ত্র কমে আসছে বলে সরকারের দাবি সঠিক নয় এবং সাধারণ জনগণের কাছে প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬