"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
ঢাকা আইনজীবী সমিতির নির্বাচনে ভোট পড়েছে ৩৪ শতাংশ
দেশের বৃহত্তম বার ঢাকা আইনজীবী সমিতির ২০২৬-২০২৭ কার্যকরী কমিটির নির্বাচন দুদিনব্যাপী ভোটগ্রহণ শেষে সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রথম দিনে ভোট দেন ২ হাজার ৭৫৯ জন আইনজীবী এবং দ্বিতীয় দিনে ভোট দেন ৪ হাজার ৩১০ জন। সব মিলিয়ে দুই দিনে মোট ৭ হাজার ৬৯ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেন, যা মোট ভোটারের প্রায় ৩৪ শতাংশ। সমিতিতে মোট ভোটার ছিলেন ২০ হাজার ৭৮৫ জন।
২৫ জুলাই, ২০২৬
সুন্দরবনে ২২ জেলেকে অপহরণ, মুক্তিপণ দেওয়ার শর্তে ফিরলেন ৫ জন
এর মধ্যে পাঁচজনকে মুক্তিপণের শর্তে বুধবার (৬ মে) ছেড়ে দেওয়া হয়েছে। ফিরে আসা জেলেরা জানান, কদমতলা ও কৈখালী স্টেশন থেকে অনুমতিপত্র নিয়ে তারা সুন্দরবনে মাছ ও কাঁকড়া শিকারে গিয়েছিলেন। শিকারের সময় আলিম ওরফে আলিফ বাহিনী এবং নানাভাই বাহিনীর সদস্যরা তাদের অপহরণ করে।
২৫ জুলাই, ২০২৬
জাবিতে দীর্ঘ ২৫ দিনের ছুটি ঘোষণা
পবিত্র ঈদ-উল-আযহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এ ছুটি শুরু হবে। মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২৫ জুলাই, ২০২৬
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে শ্রীপুরে খাজনা আদায়ের অভিযোগ
গাজীপুরের শ্রীপুর পৌর শহরের মাওনা বাজারের ইজারাদারের নথিপত্রে ভুল তথ্য ও অনিয়ম নিয়ে সদ্য সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর নতুন করে আলোচনায় আসে বিষয়টি। এর পরিপ্রেক্ষিতে অপর দরদাতা সুব্রত চন্দ্র দাস প্রতিদ্বন্দ্বী জসিম উদ্দিন দুলুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এনে গাজীপুর আদালতের দ্বারস্থ হন। চলতি সপ্তাহে নথিপত্র বিশ্লেষণ শেষে গাজীপুর আদালত মাওনা বাজারের ইজারা কার্যক্রমে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।
২৫ জুলাই, ২০২৬
বছরের শেষেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল
প্রতিমন্ত্রী বলেন, 'সরকার যেকোনো মূল্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে একটি লাভজনক প্রতিষ্ঠানে রূপ দিতে চায়। এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী।' তিনি আরও জানান, আগামী বাজেট ঘোষণার পর কক্সবাজার বিমানবন্দর চালুর পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ থেকে ৩ মাসের মধ্যেই কক্সবাজার থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু হতে পারে।
২৫ জুলাই, ২০২৬
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শেষ, ২৫ কার্যদিবসে ৯৪ বিল পাস
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৫ কার্যদিবসের বৈঠক শেষে সমাপ্ত হয়েছে। এই অধিবেশনে মোট ৯৪টি বিল পাস, ১৩৩টি অধ্যাদেশ উত্থাপন, সাতটি কমিটি গঠন এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর প্রায় ৪০ ঘণ্টার আলোচনায় ২৮০ জন সংসদ সদস্য অংশ নেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অধিবেশনের সমাপনী ভাষণে এসব তথ্য তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে রাষ্ট্রপতির আদেশ পাঠ করে তিনি প্রথম অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে রাষ্ট্রপতির ১২ মার্চের ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব কণ্ঠভোটে গৃহীত হয়।
২৫ জুলাই, ২০২৬
কারামুক্তির ৭ দিন পর মারা গেলেন ছাত্রলীগ নেতা
মৃত আব্দুল কুদ্দুস মোয়াজ শেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন। পরিবার ও সংশ্লিষ্ট সূত্র জানায়, দীর্ঘ সময় কারাগারে থাকার পর সম্প্রতি জামিনে মুক্ত হয়ে তিনি বাড়ি ফেরেন। এর আগে তার কোনো গুরুতর শারীরিক সমস্যা ছিল না বলে পরিবারের দাবি। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে।
২৫ জুলাই, ২০২৬
পলকের ঘাড় ও কোমরের পাঁচটি হাড় সরে গেছে: আইনজীবী
সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের এমআরআই প্রতিবেদনে ঘাড় ও কোমরের গুরুতর সমস্যার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছেন তার আইনজীবী। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নেওয়ার পথে ঘটে যাওয়া দুর্ঘটনায় তিনি আঘাতপ্রাপ্ত হন বলেও দাবি করা হয়েছে।
২৫ জুলাই, ২০২৬
হিট প্রকল্পের বিভিন্ন উপপ্রকল্পের কার্যক্রম নিবিড়ভাবে তদারকির নির্দেশ ইউজিসি চেয়ারম্যানের
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাস্তবায়নাধীন গবেষণা উপপ্রকল্পসমূহ নিবিড়ভাবে তদারকির নির্দেশ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ। তিনি বলেছেন, উপপ্রকল্প বাস্তবায়নের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ প্রকল্প ও সরকারি বিধি-বিধান অনুসারে যথাযথভাবে সম্পন্ন হচ্ছে কি না, তা নিয়মিত মনিটরিংয়ের আওতায় আনতে হবে। প্রয়োজনে এ বিষয়ে প্রকল্পের ডিপিপিতে প্রয়োজনীয় বিধান সংযোজনেরও পরামর্শ দেন তিনি।
২৫ জুলাই, ২০২৬
এনসিপি প্রার্থী মনিরা শারমিনের মনোনয়ন বাতিল
এর আগে বুধবার (২২ এপ্রিল) জামায়াত জোটের ১৩ জন প্রার্থীর মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। একই দিনে মনিরা শারমিনকে চাকরি-সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্য জমা দিতে নির্দেশ দিয়ে তার মনোনয়ন যাচাই কার্যক্রম স্থগিত রাখা হয়েছিল। উল্লেখ্য, ২০২৫ সালের মার্চে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পান মনিরা শারমিন। তিনি ২০২৩ সালের নভেম্বরে বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিসার (জেনারেল) পদে যোগ দেন এবং প্রায় দুই বছর চাকরি করার পর ২০২৪ সালের ডিসেম্বরে পদত্যাগ করেন।
২৫ জুলাই, ২০২৬