"2026-07-25" এর জন্য অনুসন্ধান ফলাফল (11676 টি)
জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের প্রতিবাদ ও নিন্দা: ফজলুর রহমানের বক্তব্য মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী
জাতীয় সংসদে জামায়াতে ইসলামী ও বিরোধীদলীয় নেতাকে নিয়ে দেওয়া কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ। সংগঠনটি এ বক্তব্যকে অপ্রীতিকর, অসংসদীয় এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী বলে উল্লেখ করেছে। বুধবার (২৯ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন ও সেক্রেটারি জেনারেল বীর মুক্তিযোদ্ধা মো. তাজিরুল ইসলাম এ প্রতিবাদ জানান। বিবৃতিতে আরও ৭০ জন সদস্য স্বাক্ষর করেন।
২৫ জুলাই, ২০২৬
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ৪ মে বিজেপির নিরঙ্কুশ জয়ের পর রাজ্যজুড়ে সহিংসতায় মঙ্গলবার (৫ মে) রাত পর্যন্ত চারজন রাজনৈতিক কর্মীর প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে দুজন বিজেপি ও দুজন তৃণমূল কংগ্রেসের কর্মী। এসব ঘটনায় একাধিক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ, যাদের কয়েকজনকে বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে আটক করা হয়েছে। পুলিশ জানায়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা বাংলাদেশে পালানোর চেষ্টা করছিলেন। সহিংসতা নিয়ন্ত্রণে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন রাজ্য পুলিশের দুই সদস্য ও তিনজন বিএসএফ সদস্য।
২৫ জুলাই, ২০২৬
বংশালে ব্যবসায়ীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
ধানীর বংশালের নয়াবাজার এলাকায় একটি বাসা থেকে নিসার আলী (৫০) নামে এক কাপড় ব্যবসায়ীর হাত–পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে ভাড়াটিয়া ওই বাসার ঘরে আলো জ্বলতে দেখে বাড়ির মালিক মোহাম্মদ হোসেন বাবু ডাকাডাকি করেন। দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে তিনি দরজার পর্দা সরিয়ে ভেতরে নিসার আলীকে হাত–পা বাঁধা অবস্থায় দেখতে পান।
২৫ জুলাই, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় ভূমি অফিসে ঘুষবাণিজ্য নিয়ে তথ্য সংগ্রহ করতে গিয়ে সদ্য সংবাদের প্রতিনিধি সহ তিন সাংবাদিক অবরুদ্ধ
নবীনগর বাজারের আলমাস মিয়া নামের একজন ব্যবসায়ী সদর ভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা (নায়েব) মোঃ শামসুদ্দোহা'র কাছে একটি জমির খারিজ করতে এলে, তিনি (শামসুদ্দোহা) ৪০ হাজার টাকা ঘুষ চান। এ খবর শুনে বাংলা টিভির প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ, গ্রিন টিভি ও সদ্য সংবাদের প্রতিনিধি মমিনুল হক রুবেল এবং বাংলাদেশের আলো পত্রিকার প্রতিনিধি এসএম অলিউল্লাহ খারিজ সংক্রান্ত তথ্য জানতে সেখানে যান।
২৫ জুলাই, ২০২৬
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম, ভরিতে কত
নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৯২৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৫ হাজার ৬৭১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২ হাজার ২০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৪ হাজার ৫২১ টাকা। এর আগে, সর্বশেষ গত ১৫ এপ্রিল দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ৫০ হাজার ১৯৩ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।
২৫ জুলাই, ২০২৬
কলাবাগান থানার এসআই নিখোঁজ, পাঠানো হয়েছে তারবার্তা
রাজধানীর কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান সরকার (৩২) নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে নির্ধারিত ডিউটিতে যোগ না দিয়ে কলাবাগান থানাধীন কাঁঠালবাগান এলাকার একটি অস্থায়ী ব্যারাক থেকে সিভিল পোশাকে বের হন রাকিবুল হাসান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
২৫ জুলাই, ২০২৬
তিস্তা প্রকল্পে চীনের সহযোগিতা চাইল ঢাকা
বেইজিং থেকে প্রকাশিত যৌথ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে ‘তিস্তা নদী সমন্বিত ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্পে’ চীনের সম্পৃক্ততা ও সমর্থন কামনা করা হয়েছে। একই সঙ্গে উভয় দেশ উচ্চমানের ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের আওতায় সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হয়েছে। বাংলাদেশ চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার সফল সূচনাকে স্বাগত জানায় এবং বাণিজ্য, বিনিয়োগ, শিল্পায়ন, ডিজিটাল অর্থনীতি, পানিসম্পদ ও স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।
২৫ জুলাই, ২০২৬
চরাঞ্চলের তরুণদের খেলাধুলার মাধ্যমে এগিয়ে নিতে চাই: জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ
কুড়িগ্রামের চরাঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার আওতায় আনতে উদ্যোগ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা। ফুটবল, কাবাডিসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে চরাঞ্চলে একটি সুস্থ ও প্রাণবন্ত ক্রীড়া পরিবেশ গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) বিকেলে কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সভাকক্ষে অনুষ্ঠিত প্রথম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি অন্নপূর্ণা দেবনাথ।
২৫ জুলাই, ২০২৬
মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পেলেন মাইলস্টোনের শিক্ষিকা মাহেরীন চৌধুরী
২০২৫ সালের জুলাই মাসে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালীন একটি প্রশিক্ষণ বিমান ভবনে বিধ্বস্ত হলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সংকটময় মুহূর্তে শিক্ষার্থীদের জীবন রক্ষায় নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে মারাত্মকভাবে দগ্ধ হন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়।
২৫ জুলাই, ২০২৬
রোববারেই শেষ হচ্ছে ইরান–যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির সময়সীমা, অনিশ্চয়তায় মধ্যপ্রাচ্য
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে আগামী রোববার (২৬ এপ্রিল)। এ বিষয়ে ওয়াশিংটন ইতোমধ্যে ইসরায়েলকে অবহিত করেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। বুধবার (২২ এপ্রিল) এক প্রতিবেদনে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান (কেএএন) জানায়, মার্কিন কর্মকর্তারা তেল আবিবকে নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য নির্ধারিত যুদ্ধবিরতির সময়সীমা শিগগিরই শেষ হচ্ছে।
২৫ জুলাই, ২০২৬